admin

প্রকাশিত: ৫:০৬ পূর্বাহ্ণ, মে ১১, ২০২৬

সিলেট জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

সিলেট জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • মহাসড়ক ও রেললাইনের পাশে পশুর হাট বসানো যাবে না

স্টাফ রিপোর্টার:

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটের কোনো পশুর হাট মহাসড়ক কিংবা রেললাইনের পাশে বসতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। গতকাল রবিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এম এ মালিক ও মুফতি আবুল হাসান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পশুর হাটগুলোতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে।

ঈদুল ফিতরের অভিজ্ঞতার কথা স্মরণ করে জেলা ম্যাজিস্ট্রেট বলেন, “গত ঈদুল ফিতরে সিলেটে প্রায় পাঁচ লাখ পর্যটকের আগমন ঘটেছিল। এবারের ঈদেও বিপুল সংখ্যক পর্যটক সিলেটে আসবেন বলে আশা করা হচ্ছে।” পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি যেসব পর্যটন এলাকার যাতায়াত ব্যবস্থায় সমস্যা রয়েছে, সেগুলো দ্রুত মেরামতের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় আমন্ত্রিত সংসদ সদস্যগণ তাঁদের বক্তব্যে নিজ নিজ এলাকায় নদীভাঙন প্রতিরোধ, চোরাচালান দমন এবং মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করার বিষয়ে গুরুত্ব দেন। বিশেষ করে কোরবানির পশুর হাটে যাতে কোনোভাবেই জাল নোটের প্রচলন না ঘটে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান তাঁরা।

সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইদা পারভীনসহ সভায় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ এবং বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সমন্বিত প্রচেষ্টার ওপর জোর দেওয়া হয়।


সর্বশেষ সংবাদ

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদীর নাম ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, থানায় জিডি

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদীর নাম ও ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, থানায় জিডি

স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা রেজাউল হাসান লোদী (কয়েস লোদী)-এর নাম ও ছবি ব্যবহার

সিলেটের বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের সাথে মতবিনিময়

সিলেটের বিভিন্ন মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের সাথে মতবিনিময়

আলেম সমাজকে সাথে নিয়েই বিএনপি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় : ইমদাদ চৌধুরী সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ

বিশিষ্ট ব্যবসায়ী দিলওয়ার হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

বিশিষ্ট ব্যবসায়ী দিলওয়ার হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

সিলেট চেম্বার ও কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি আলহাজ্ব

সভাপতি মনজুরুল, সম্পাদক রাজন রাজারগলি সমাজকল্যাণ সংঘের ৪৫ সদস্যের নতুন কমিটি গঠন

সভাপতি মনজুরুল, সম্পাদক রাজন রাজারগলি সমাজকল্যাণ সংঘের ৪৫ সদস্যের নতুন কমিটি গঠন

সিলেটের অন্যতম সামাজিক সংগঠন ‘রাজারগলি সমাজকল্যাণ সংঘ’-এর ২০২৬-২০-২৮ মেয়াদের নবনির্বাচিত ৪৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে

সন্তানদেরকে সুশিক্ষিত করে সুপথে রাখতে হবে: এমপি এমরান চৌধুরী

সন্তানদেরকে সুশিক্ষিত করে সুপথে রাখতে হবে: এমপি এমরান চৌধুরী

সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- আজকের শিশু-কিশোররা আগামীর দেশ গড়ার কারিগর।

নকশী বাংলা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

নকশী বাংলা ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

সবুজ বাংলা বিনির্মানে বৃক্ষরোপণে সবাই এগিয়ে আসুন: এমপি মুফতি আবুল হাসান সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) এর সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ

প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের ঈদ উপহার সামগ্রী বিতরণ

গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

ফুলসাইন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন সুহেদুল ইসলাম সুহেদ

ফুলসাইন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন সুহেদুল ইসলাম সুহেদ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি