admin
প্রকাশিত: 12:35 PM, July 6, 2026
সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ বলেছেন, সিলেটের সকল পরিবহন মালিক-শ্রমিকদের সংগঠন নিয়ে সমন্বয় পরিষদ গঠন করা হয়েছে। তাই কোন ব্যক্তি স্বার্থ নয়, পরিবহন মালিক-শ্রমিকদের ন্যায্য অধিকার ও স্বার্থ রক্ষায় সকল কার্যক্রম চালিয়ে যাবে এই সমন্বয় পরিষদ। গত শনিবার রাতে নগরীর নাইওরপুল পয়েন্টস্থ একটি হোটেলে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের আহবায়ক কমিটির অনুষ্ঠিত প্রথম সভায় বক্তারা একথা বলেন।
সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের আহবায়ক ও জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন লস্করের সভাপতিত্ত্বে ও সমন্বয় পরিষদের সদস্য সচিব ও সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি নাজির আহমদ স্বপনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সমন্বয় পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী ময়নুল ইসলাম, সমন্বয় পরিষদের যুগ্ম আহবায়ক ও সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাছুম আহমদ লস্কর, সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের (রেজি নং-৭০৭) এর সভাপতি ও সমন্বয় পরিষদের যুগ্ম আহবায়ক মোঃ জাকারিয়া আহমদ, সিলেট জেলা অটোটেম্পু, অটোরিক্সা (সিএনজি) চালক শ্রমিক জোটের (রেজি নং-২০৯৭) সভাপতি ও সমন্বয় পরিষদের যুগ্ম আহবায়ক মতছির আলী, সিলেট জেলা লেগুনা শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সমন্বয় পরিষদের যুগ্ম আহবায়ক রুনু মিয়া মঈন,
সমন্বয় পরিষদের আহবায়ক কমিটির সদস্য যথাক্রমে ও সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির সহ সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সোহেল, সাধারণ সম্পাদক শেখ এমরান হোসেন ঝুনু, যুগ্ম সাধারণ সম্পাদক আবেদ সুলতান চৌধুরী তারেক, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নুর আহমদ খান সাদেক, সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির সহ সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব), সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরি সভাপতি মোঃ কাউসার আহমদ, সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির সহ সভাপতি আবুল হাসান চৌধুরী, সিলেট জেলা বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন, সিলেট জেলা সিএনজি চালিত অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের (রেজি নং-৭০৭) সাধারণ সম্পাদক মোঃ আজাদ মিয়া, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ, সিলেট জেলা অটোটেম্পু, অটোরিক্সা (সিএনজি) চালক শ্রমিক জোটের (রেজি নং-২০৯৭) কার্যকরি সভাপতি মোঃ দিলোয়ার হোসেন, সিলেট জেলা বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সহ সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মবু, কোষাধ্যক্ষ আব্দুস শহীদ, সিলেট জেলা লেগুনা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ ইনছান আলী, সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মোঃ শরীফ আহমদ, কোষাধ্যক্ষ জুলহাস হোসেন বাদল, সিলেট জেলা লেগুনা মালিক সমিতির সভাপতি মোঃ মামুনুর রশিদ, সিলেট জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জালাল আহমদ, সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির সদস্য আফতাব আহমদ।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন শেখ মুজিবুর রহমান, শ্রমিক নেতা শামসুল ইসলাম মানিক, সুহেদ আহমদ, শানুর মিয়া, ইকবাল আহমদ প্রমূখ। সভায় সিলেট জেলার সকল পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি
শিক্ষকতা অত্যন্ত সম্মানিত ও মর্যাদাপূর্ণ পেশা মন্তব্য করে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন,
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড: মো: নিজাম উদ্দিন বলেছেন, ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে। হেড-নেক
২০২৬-২০২৭ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের স্বার্থে পাশ হওয়া অর্থ আইন-২০২৬ সংশোধনের দাবি ও আইনটি সাধারণ করদাতাদের আর্থিক সামর্থ্যের বাইরে ব্যয়বহুল
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৮-এর তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। রবিবার
সরকার বদলালেও অক্ষত সীমান্ত চোরাচালান সিলেটের সীমান্তগুলোতে প্রশাসনের কঠোর নজরদারির দাবির মধ্যেই ভিন্ন কৌশল অবলম্বন করে সক্রিয় রয়েছে শক্তিশালী চোরাচালান
পারভীন বেগম: আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে দক্ষ নেতৃত্ব, দেশের স্বার্থরক্ষা এবং জন্মভূমি সিলেটের আঞ্চলিক উন্নয়নে সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি নিয়ে দ্রুতই সর্বমহলে
সরকারি বিধিমালা অমান্য করে সরকারি গাড়ি ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে সুনামগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) নিবাস
জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) শাখা কমিটির সাবেক