admin
প্রকাশিত: 4:38 PM, July 11, 2026
যুগে যুগে ত্যাগীরাই ইতিহাস সৃষ্টি করে সফলতা অর্জন করেছে : মুহাম্মদ ফখরুল ইসলাম
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, যুগে যুগে ত্যাগীরাই ইতিহাস সৃষ্টি করে সফলতা অর্জন করেছে। বাংলাদেশেও ইসলাম ও মানবতার জন্য জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ থেকে শুরু করে জামায়াত ও ছাত্রশিবিরের ভাইয়েরা যে ত্যাগ স্বীকার করেছেন তা বিশ^ ইসলামী আন্দোলনের জন্য অনন্য নজির। ইসলামী আন্দোলনের কর্মীদের আদর্শ, শৃঙ্খলা, ত্যাগ ও তাকওয়ার গুণে সমৃদ্ধ হতে হবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি গতকাল শুক্রবার সিলেট মহানগরীর শাহপরান পূর্ব থানা জামায়াতের কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। থানা আমীর মো. শামীম আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী। বক্তব্য রাখেন-থানা নায়েবে আমীর মাওলানা ফয়জুর রহমান, থানা দায়িত্বশীল মঞ্জুর রহমান, মাওলানা শাহ মাহমুদুল হক ও নাসির উদ্দিন চৌধুরী প্রমূখ।
শিক্ষাশিবিরে থানা ও বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল এবং কর্মীরা উপস্থিত ছিলেন। শিক্ষাশিবিরে বক্তারা ইসলামী আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ।
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক
শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা হয়েছে
যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট আরবান
প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ অনুষ্ঠান।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই)
সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলা
প্রভাবশালীদের ছত্রছায়ায় কোটি টাকার অনিয়মের বিস্তর অভিযোগ সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও