admin
প্রকাশিত: 8:56 AM, May 7, 2026
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশের নগর পুলিশিং ব্যবস্থায় সা¤প্রতিক সময়ে এক উল্লেখযোগ্য পরিবর্তনের নাম সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত আট মাসে (সেপ্টেম্বর ২০২৫ থেকে এপ্রিল ২০২৬) পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম-এর নেতৃত্বে এসএমপি যে পরিসংখ্যানগত ও গুণগত অগ্রগতি দেখিয়েছে, তা শুধু অপরাধ দমনেই সীমাবদ্ধ নয় বরং এটি একটি পূর্ণাঙ্গ ‘অপারেশনাল রেজিম শিফট’। কমিশনারের যোগদানের পূর্ববর্তী আট মাসের সাথে বর্তমান মেয়াদের তুলনা করলে দেখা যায়, প্রতিটি সূচকেই এসেছে বৈপ্লবিক সাফল্য।
গত আট মাসে মাদক ও চোরাচালান রোধে এসএমপির তৎপরতা ছিল চোখে পড়ার মতো। পূর্ববর্তী ৮ মাসে মামলা ছিল ২৪১টি, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৪৫৫টিতে। উদ্ধারকৃত মাদকের মূল্য ২৩.৮৮ লক্ষ থেকে বেড়ে ৬১.০৯ লক্ষ টাকায় দাঁড়িয়েছে।
চোরাচালান মামলা ১০৮টি থেকে বেড়ে হয়েছে ১৯৮টি। উদ্ধারকৃত পণ্যের মূল্য ৮.৮০ কোটি থেকে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১২.৮৭ কোটি টাকায়। নৈতিক ও সামাজিক নিরাপত্তা রক্ষায় আবাসিক হোটেলগুলোতে কঠোর অবস্থান নিয়েছে এসএমপি। গত ৮ মাসে ১১টি হোটেল সিলগালা করা হয়েছে এবং ১৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অবৈধ যানবাহন ও ফুটপাত হকারমুক্ত করতে কমিশনারের ‘জিরো টলারেন্স’ নীতি শহরবাসীর মাঝে স্বস্তি ফিরিয়েছে। এই সময়ে ৩,৪৮৮টি ব্যাটারি রিকশা এবং ৪,৩৩৯টি মোটরসাইকেলসহ মোট ১৩,৯০১টি গাড়ি আটক করা হয়েছে। এতে করে যানজট ও সড়ক দুর্ঘটনা উল্লেখযোগ্য হারে কমেছে। ট্রাফিক আইন ভঙ্গে জরিমানা আদায় হয়েছে ৩.৩০ কোটি টাকা। হকারমুক্ত ফুটপাতের কারণে জনসাধারণের চলাফেরা সহজ হয়েছে এবং পকেটমারের দৌরাত্ম্য হ্রাস পেয়েছে।
নাগরিক সেবা ও হারানো সম্পদ উদ্ধারে প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ে বড় সাফল্য দেখিয়েছে এসএমপি। গত আট মাসে উদ্ধারকৃত মোবাইলের সংখ্যা ২৪৮ থেকে বেড়ে ৯২৬-এ পৌঁছেছে। এছাড়া মেট্রো আইনের কঠোর প্রয়োগের ফলে গ্রেফতার হয়েছে ৩,৮৮২ জন, যা পূর্ববর্তী সময়ে ছিল মাত্র ১,০০২ জন।
মামলা জট নিরসন ও আসামিদের আইনের আওতায় আনতে এসএমপির তৎপরতা বেড়েছে। সাজা ওয়ারেন্ট তামিল হয়েছে ৩৮৫টি (আগে ছিল ২৭৪)। ছিনতাইকারী গ্রেফতার ১১২ থেকে বেড়ে হয়েছে ৩১৪ জন। দ্রæত তদন্ত ও চার্জশিট প্রদানের মাধ্যমে ১,৩৩৯টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। সামাজিক সচেতনতা বৃদ্ধির ফলে নারী নির্যাতনের মামলা ৪৫ থেকে কমে ২৩-এ নেমে এসেছে।
বিশেষজ্ঞরা বলছেন, এসএমপির এই পরিবর্তনের মূলে রয়েছে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম-এর ‘ফিল্ড-সেন্ট্রিক লিডারশিপ’। নিয়মিত মাঠপর্যায়ে উপস্থিতি, রাত্রিকালীন রণপাহারা এবং ডেটা-নির্ভর সিদ্ধান্ত গ্রহণের ফলে পুলিশ বাহিনী একটি লক্ষ্যমুখী শক্তিতে পরিণত হয়েছে।
একটি সুসংগঠিত এবং ফলাফলমুখী পুলিশিং মডেল হিসেবে সিলেট মেট্রোপলিটন পুলিশ আজ অনন্য উচ্চতায়।
ধারাবাহিকভাবে এই কার্যক্রম অব্যাহত থাকলে এটি শুধু সিলেটের জন্য নয়, বরং সারাদেশের মেট্রোপলিটন পুলিশ ইউনিটগুলোর জন্য একটি ‘বেঞ্চমার্ক মডেল’ হিসেবে স্বীকৃতি পাবে বলে আশা করা হচ্ছে।
বিশ্বনাথ প্রতিনিধি: দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়ন যুবদল, স্বেচ্চাসেবক দল, শ্রমিকদল, কৃষকদল, ছাত্রদল
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।
স্টাফ রিপোর্টার: দেশজুড়ে ডেঙ্গুর ক্রমবর্ধমান সংকট মোকাবিলায় সক্ষমতা অনুযায়ী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)।
স্টাফ রিপোর্টার: শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আনা ভারতীয় পণ্য আটক করেছেন সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির সদস্যরা। গতকাল বুধবার গোপন
স্টাফ রিপোর্টার: সিলেটের শহরতলীর সিলামে ঐতিহাসিক শাহ তৈয়র ছয়লানী (রহ.) ওয়াকফ এস্টেটের বিশাল সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের পুরনো সংঘাতের জের ধরে
বিশ^নাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে একই স্থানে দুই পক্ষের সমাবেশ ঘিরে উত্তেজনার জেরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার
সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক
খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত