admin

প্রকাশিত: ৬:৩৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৬

সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘ডে কোম্পানি ক্যাম্প’ অনুষ্ঠিত

সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘ডে কোম্পানি ক্যাম্প’ অনুষ্ঠিত

সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে উৎসবমুখর পরিবেশে ‘ডে কোম্পানি ক্যাম্প-২৬’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন সিলেট অঞ্চলের সহযোগিতায় বিদ্যালয়ের গাইড কোম্পানি এই বিশেষ ক্যাম্পের আয়োজন করে।

‘ডে কোম্পানি ক্যাম্প’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা শিক্ষা কর্মকর্তা ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (সিলেট অঞ্চল) এর আঞ্চলিক উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আবু সাঈদ মো: আব্দুল ওয়াদুদ বলেন, ছাত্রীদের আত্মনির্ভরশীল ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে গার্ল গাইডস কার্যক্রমের বিকল্প নেই। এই ধরনের ক্যাম্পের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলা, সেবা এবং নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়। অনুষ্ঠানে ব্যাজ পড়িয়ে দীক্ষাদান করেন বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ।

সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক হেপী বেগমের সভাপতিত্বে ও বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন সিলেট অঞ্চলের ওয়ারেন্ট গাইড পূর্ণিমা দাশ তালুকদারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ, আঞ্চলিক সেক্রেটারি সাহানা জাফরিন রোজী, সদস্য সিপ্রা দেব, গোয়াইনঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপালি বিশ্বাস, দিবা শাখার সহকারি প্রধান শিক্ষক জায়েদা গুলশান সিদ্দিকা, আঞ্চলিক ট্রেনার শিরিন গুলশান আরা, সিনিয়র শিক্ষক কোহেলী রায়, সাগরিকা গুপ্তা, প্রভাতি শাখার সহকারি প্রধান শিক্ষক সালেহ আহমেদ, সিনিয়র শিক্ষক দেবশ্রী দাস, ফরহাত আরা মায়া, বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের আহ্বায়ক শরীফা খাতুন, সহকারি শিক্ষক অলকা দাশ, আরিফা আক্তার, কাজী নূরজাহান প্রমুখ।

দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পে গাইড সদস্যরা বিভিন্ন ব্যবহারিক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই ডে কোম্পানি ক্যাম্পটি অত্যন্ত আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

সিলেটে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার (২৫

সাবেক ছাত্রলীগ নেতার সহযোগী প্রতারক বেলাল গ্রেফতার, ভুক্তভোগী ব্যবসায়ী নিরাপত্তাহীনতায়

সাবেক ছাত্রলীগ নেতার সহযোগী প্রতারক বেলাল গ্রেফতার, ভুক্তভোগী ব্যবসায়ী নিরাপত্তাহীনতায়

সিলেটের ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা কালীঘাটের এক ব্যবসায়ীর প্রায় ৬০ লক্ষ টাকা আত্মসাতের মামলায় বেলাল আহমদ নামের এক প্রতারককে গ্রেফতার করেছে

শিক্ষা-স্বাস্হ্য-কৃষিসহ সামাজিক

শিক্ষা-স্বাস্হ্য-কৃষিসহ সামাজিক

সুরক্ষা খাতে বরাদ্দ বাড়াও: বাসদ ধনী তোষণের বাজেট নয় জনকল্যাণমুখী বাজেট, শিক্ষা-স্বাস্থ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে

সুনামগঞ্জ জেলা পরিষদের বিশেষ বাজেট সভা সম্পন্ন

সুনামগঞ্জ জেলা পরিষদের বিশেষ বাজেট সভা সম্পন্ন

কার্যক্রমকে গতিশীল করতে হবে: মিজান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদের মাসিক সভা ও বিশেষ বাজেট সভা ২০২৬-২৭ সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে বলে

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, প্রবাসী

শেখ হাসিনাসহ ১০ আসামিকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন

শেখ হাসিনাসহ ১০ আসামিকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন

স্টাফ রিপোর্টার: দুর্নীতির বিভিন্ন মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জন পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের কাছে রেড

শিক্ষা-স্বাস্হ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়াও: বাসদ

শিক্ষা-স্বাস্হ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়াও: বাসদ

ধনী তোষণের বাজেট নয় জনকল্যাণমুখী বাজেট, শিক্ষা-স্বাস্থ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অসম বাণিজ্য চুক্তি বাতিল, এনসিটি