admin
প্রকাশিত: 11:36 AM, August 9, 2026
সিলেট জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, নতুন প্রজন্মকে আমাদের সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতে হবে। তাদের মননে সিলেটের ঐতিহ্য ধারণ করাতে পারলে আগামীতে তারা দেশ ও জাতির সঠিক নেতৃত্ব দিতে পারবে। সামাজিক সংগঠন ‘কালারফুল সিলেট’-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘সিলেট হেরিটেজ আর্ট প্রতিযোগিতা-২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শনিবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নগরীর শারদা হলে দিনব্যাপী এ প্রতিযোগিতায় শতাধিক খুদে শিশু স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিকেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী শিশুদের হাতে ক্রেস্ট, সনদ ও উপহার তুলে দেওয়া হয়। সিলেটের ঐতিহ্য, সংস্কৃতি ও ইতিহাস নতুন প্রজন্মের মধ্যে তুলে ধরার পাশাপাশি তাদের সৃজনশীলতা বিকাশের লক্ষ্যেই এই ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করে সামাজিক সংগঠন কালারফুল সিলেট। সংগঠনের সদস্য ফারিহা জাহান রিফার সঞ্চালনায় এবং সিলেট হেরিটেজ রানের ডাইরেক্টর আজাদ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফয়সাল আহমদ এবং গীতাপাঠ করেন কল্লোল চক্রবর্তী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কালারফুল সিলেটের সদস্য সচিব অমিত হাসান মাহী। বিশেষ অতিথির বক্তব্য দেন লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫ বি১-এর রিজিয়ন চেয়ারপারসন হেড কোয়ার্টার লায়ন আমিন উদ্দিন আহমেদ। এ সময় আরও বক্তব্য রাখেন কালারফুল সিলেটের সভাপতি শাহরুল আলম, সংগঠনের সদস্য নাহিদ আহমেদ, নাজির উদ্দিন, সায়েম রাজা, রাহুল আহমেদ ও ইমা বেগম প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ী খুদে শিশুদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের সৃজনশীল কাজের ভূয়সী প্রশংসা করেন।
উত্তরা ব্যাংক পিএলসি সিলেট অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান মোঃ জাহাঙ্গীর আলম বলেছেন, গ্রাহকদের উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে উত্তরা ব্যাংক
স্টাফ রিপোর্টার: সিলেটের খাদিমপাড়ার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ১৭ একর (প্রায় ৬০ কেদার) জায়গাজুড়ে প্রতিষ্ঠিত প্রবাসীদের শত কোটি টাকার পর্যটন কেন্দ্র
স্টাফ রিপোর্টার: সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার জনাব সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবা জালালাবাদ থানা, প্রস্তাবিত থানার নির্মাণাধীন স্থাপনা এবং
স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন পুনরায় স্বপদে বহাল হয়ে
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, যে কোনো দেশের উন্নয়নে সংস্কৃতিচর্চার গুরুত্ব অপরিসীম। সংস্কৃতিকে এগিয়ে নিতে না পারলে
জাতীয় সংসদের সংরক্ষিত নারী সংসদ সদস্য অধ্যাপক মাহফুজা সিদ্দিকা বলেছেন, জুলাই শহীদদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত নতুন বাস্তবতার ওপর দাঁড়িয়ে আজকের
সিলেট জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, নতুন প্রজন্মকে আমাদের সমৃদ্ধ ইতিহাস,
সিলেটের সংবাদ ডেস্ক: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় বগুড়ায় প্রায় ৪০০ একর জমির ওপর নতুন শিল্পপার্ক স্থাপনের