admin

প্রকাশিত: 1:44 PM, February 24, 2026

সিসিকের প্রশাসক নিযুক্ত হলেন জেলা বিএনপি সভাপতি কাইয়ুম চৌধুরী

সিসিকের প্রশাসক নিযুক্ত হলেন জেলা বিএনপি সভাপতি কাইয়ুম চৌধুরী
  • কয়েস লোদীর অভিনন্দন

স্টাফ রিপোর্টার:

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ আব্দুল কাইয়ুম চৌধুরী। গত রবিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিলেটসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। গতকাল সোমবার সকালে বিষয়টি জানাজানি হলে রাজনৈতিক অঙ্গনসহ নগরবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (সিটি করপোরেশন-১ শাখা) জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ অনুযায়ী নতুন করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত বা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই নিয়োগ কার্যকর থাকবে।

নিয়োগের পর গতকাল বেলা সোয়া ১১টার দিকে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আমাকে এই দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ছাত্ররাজনীতির সময় থেকেই সিলেটের মানুষের পাশে আছি। এই নগরের উন্নয়ন কর্মকাণ্ড যেন সঠিকভাবে পরিচালিত হয় এবং নগরবাসী যেন যথাযথ সেবা পান, তা নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য।

আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেটের রাজনীতিতে একজন কর্মিবান্ধব ও দক্ষ সংগঠক হিসেবে সুপরিচিত। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক থেকে শুরু করে যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি। ২০২২ সালের ২৯ মার্চ ভোটের মাধ্যমে তিনি জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। এ ছাড়া সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের রাজনৈতিক সচিব হিসেবেও তাঁর কাজের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

রাজনীতির বাইরেও তিনি ক্রীড়া ও শিক্ষা ক্ষেত্রে অত্যন্ত সক্রিয়। বিগত চারদলীয় জোট সরকারের আমলে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ছিলেন এবং বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনে সিলেটের রাজপথে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন কাইয়ুম চৌধুরী। গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে তিনি আহতও হন। স্থানীয় বিএনপি নেতারা জানান, বন্যা ও করোনাকালে তাঁর ব্যাপক ত্রাণ কার্যক্রম নগরবাসীর প্রশংসা কুড়িয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে মনোনয়ন না পেলেও, দলের প্রতি তাঁর একনিষ্ঠতা ও ত্যাগের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

তারেক রহমানের প্রতি কয়েস লোদীর কৃতজ্ঞতা:

আব্দুল কাইয়ুম চৌধুরীকে সিসিকের প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করায় বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী।

এক বিবৃতিতে কয়েস লোদী বলেন, সিলেটের মাটি ও মানুষের প্রিয় নেতা আব্দুল কাইয়ুম চৌধুরীকে সিসিকের প্রশাসক হিসেবে মনোনীত করে দেশনায়ক তারেক রহমান সিলেটবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করেছেন। এই যোগ্য নেতৃত্ব সিলেট নগরীর উন্নয়ন ও জনসেবায় নতুন গতি সঞ্চার করবে বলে আমরা বিশ্বাস করি।

তিনি আরও বলেন, আব্দুল কাইয়ুম চৌধুরী একজন বিচক্ষণ ও জনবান্ধব নেতা। তাঁর নেতৃত্বে সিলেট সিটি করপোরেশন একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং পরিকল্পিত নগরী হিসেবে গড়ে উঠবে। বিবৃতিতে তিনি নবনিযুক্ত প্রশাসককে আন্তরিক শুভেচ্ছা জানান এবং দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। কাইয়ুম চৌধুরীর এই নিয়োগে সিলেটের বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।


সর্বশেষ সংবাদ

প্রতিবাদ বিবৃতি

প্রতিবাদ বিবৃতি

সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা এলাকার বাসিন্দা আকবর প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বলেন, “সম্প্রতি আমার বিরুদ্ধে জুয়ার আসর

শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমনের গোপন তৎপরতা ও ‘কিশোর গ্যাং’ গঠনের অভিযোগ

শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমনের গোপন তৎপরতা ও ‘কিশোর গ্যাং’ গঠনের অভিযোগ

স্টাফ রিপোর্টার: সরকারের নিষেধাজ্ঞা ও রাজনৈতিক পটপরিবর্তনের পরও সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন আহমদ সুমনের বিরুদ্ধে গোপনে দলীয়

প্রবাসীদের স্বার্থে সরকার কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রবাসীদের স্বার্থে সরকার কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী

স্টাফ রিপোর্টার: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির

সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক সভা ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতার ওপর গুরুত্বারোপ

সিলেটে ডেঙ্গু প্রতিরোধে সচেতনামূলক সভা ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতার ওপর গুরুত্বারোপ

স্টাফ রিপোর্টার: এডিস মশা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ঘোষিত ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে সিলেট আঞ্চলিক

পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

স্টাফ রিপোর্টার: আমদানি-রপ্তানি পণ্য খালাসের পদ্ধতি সহজ করা, লজিস্টিকস ব্যবস্থার উন্নয়ন এবং বাণিজ্য ব্যয় কমাতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিত কর্মপরিকল্পনা

‘শ্রাবণের মেঘগুলো’ গানে ভিডিও করে ভাইরাল সেই বিউটি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

‘শ্রাবণের মেঘগুলো’ গানে ভিডিও করে ভাইরাল সেই বিউটি শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: ‘শ্রাবণের মেঘগুলো’ গানের তালে হাঁটার ভিডিও করে আলোচনায় আসা সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক

মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মসূচিতে নাসিম হোসাইন

মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মসূচিতে নাসিম হোসাইন

‘উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে’ সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন বলেছেন, বাংলাদেশ

সিলেটে লায়ন্স শিশু ও চক্ষু হাসপাতাল পরিদর্শনে লায়ন্স ইন্টারন্যাশনাল পরিচালক

সিলেটে লায়ন্স শিশু ও চক্ষু হাসপাতাল পরিদর্শনে লায়ন্স ইন্টারন্যাশনাল পরিচালক

লায়ন্স শিশু হাসপাতাল ও লায়ন্স চক্ষু হাসপাতাল পরিদর্শনে আসেন লায়ন্স ইন্টারন্যাশনালের নেৃতৃবৃন্দ। গতকাল বুধবার সিলেট নগরীর বাঘবাড়িস্থ লায়ন্স চক্ষু হাসপাতাল