admin

প্রকাশিত: ৭:১৫ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২৬

সিসিকের ২৩নং ওয়ার্ডে খোলা জায়গায় ময়লার

সিসিকের ২৩নং ওয়ার্ডে খোলা জায়গায় ময়লার

স্তূপ, দুর্গন্ধ ও স্বাস্থ্য ঝুঁকি

সিলেট সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডস্থ মেন্দিবাগ মাছিমপুর এলাকার সংযোগ সড়ক পাশে খোলা জায়গায় বর্জ্য জমানো হয়। প্রতিদিন সন্ধ্যায় এখান থেকে সিটি কর্পোরেশনের বর্জ্যবাহী ট্রাক ময়লা-আবর্জনা তুলে নেয়।
নির্দিষ্ট জায়গা থাকলেও ওয়াল না থাকায় খোলা জায়গায় ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। এতে স্বাস্থ্যঝুঁকি নিয়ে রাস্তা দিয়ে সাধারণ মানুষের চলাচল করতে হয়। বৃষ্টি হলেই জমানো বর্জ্য রাস্তার উপরে চলে আসে। এতে চলাচলের চরম বিঘ ঘটে।

সরেজমিনে ২৩নং ওয়ার্ডের সংশ্লিষ্ট এলাকা ঘুরে দেখা যায়, রাস্তার পাশে খোলা জায়গায় বর্জ্যসহ নানা ধরণের ময়লা-আবর্জনা স্তূপ আকারে পড়ে আছে। কোনো নির্দিষ্ট ডাম্পিং জোন না থাকায় মেন্দিবাগ, মাছিমপুর ও দেওয়ানবাগ এলাকার পরিচ্ছন্নতাকর্মীরা বাধ্য হয়ে এখানেই ময়লা ফেলছেন।

বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, শিশু ও বয়োবৃদ্ধরা এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। অনেকেই নাক চেপে বা কাপড় মুখে দিয়ে চলাচল করছেন। স্থানীয় এক ভুক্তভোগী বাসিন্দা জানান, এখানে কোনো জাম্পিং জোন না থাকায় সিসিকের পরিচ্ছন্নতাকর্মীরা বাধ্য হয়ে খোলা জায়গায় ময়লা ফেলছে।

পথচারীদের অভিযোগ, বিষয়টি নিয়ে ক্ষোভসিসিকের ২৩নং ওয়ার্ডে
খোলা জায়গায় ময়লার থাকলেও স্থায়ী কোনো সমাধান হচ্ছে না। তারা অনতিবিলম্বে এই ভোগান্তি থেকে মুক্তি চান। পথচারীদের জোর দাবি সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেন দ্রুত ময়লা ফেলার জন্য একটি নির্দিষ্ট ওয়ালসহ আধুনিক ডাস্টবিনের ব্যবস্থা করা হয়। পরিবেশবিদদের মতে, খোলা জায়গায় এভাবে বর্জ্য ফেলে রাখলে তা শুধু বায়ু দূষণই করে না, বরং বৃষ্টির পানিতে ধুয়ে জীবাণু ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। স্মার্ট নগরী গড়ার অংশ হিসেবে ঘনবসতিপূর্ণ এই ওয়ার্ডটিতে দ্রুত বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন জরুরি।

এলাকাবাসী আশা করছেন, জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সংশ্লিষ্টরা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।-বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির, এমপি

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির, এমপি

দক্ষ নেতৃত্ব ও সমান সুযোগের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়কে আরও গতিশীল করা হবে স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী

হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে

হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে

ডিম নিক্ষেপ: লন্ডনে উত্তেজনা, আটক ৩ মো.জুনেদ আহমদ,ফ্রান্স: যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য

সাবেক এমপি ফরিদ চৌধুরী স্মরণে শাহজালাল জামেয়া এতিমখানার দোয়া মাহফিল

সাবেক এমপি ফরিদ চৌধুরী স্মরণে শাহজালাল জামেয়া এতিমখানার দোয়া মাহফিল

ফরিদ চৌধুরীর জীবন ও কর্ম ইসলামী আন্দোলনের কর্মী ও শিক্ষার্থীদের জন্য প্রেরণার উৎস্য শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা ইয়াতিমখানার সাবেক

মাওলানা খাজা মঈন উদ্দিন আহমদ

মাওলানা খাজা মঈন উদ্দিন আহমদ

মাওলানা খাজা মঈন উদ্দিন আহমদ খাজা হজ্ব কাফেলা নিয়ে সফলভাবে হজ্ব সম্পন্ন করে স্বদেশ প্রত্যাবর্তনে আউলিয়া ফেডারেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা

৫ দফা দাবি বাস্তবায়নে সিসিক

৫ দফা দাবি বাস্তবায়নে সিসিক

প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান সিলেট মহানগরীর যানজট নিরসন, সড়ক নিরাপত্তা জোরদার এবং নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ৫ দফা দাবি জানিয়ে

সিসিকের ২৩নং ওয়ার্ডে খোলা জায়গায় ময়লার

সিসিকের ২৩নং ওয়ার্ডে খোলা জায়গায় ময়লার

স্তূপ, দুর্গন্ধ ও স্বাস্থ্য ঝুঁকি সিলেট সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডস্থ মেন্দিবাগ মাছিমপুর এলাকার সংযোগ সড়ক পাশে খোলা জায়গায় বর্জ্য জমানো

দক্ষিণ সুরমা সরকারি কলেজে মতবিনিময় সভায় কাইয়ুম চৌধুরী

দক্ষিণ সুরমা সরকারি কলেজে মতবিনিময় সভায় কাইয়ুম চৌধুরী

দক্ষতাভিত্তিক শিক্ষায় অধিক জোর দিতে হবে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আমাদের দেশে প্রচুর জনশক্তি রয়েছে।

প্রশিক্ষণ কর্মশালায় সিসিক প্রশাসক মা ও শিশু সহায়তা কর্মসূচির সুবিধাভোগীর সংখ্যা বাড়াতে হবে

প্রশিক্ষণ কর্মশালায় সিসিক প্রশাসক মা ও শিশু সহায়তা কর্মসূচির সুবিধাভোগীর সংখ্যা বাড়াতে হবে

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বর্তমান সরকার জনবান্ধব বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে। গর্ভবতী নারী,