admin
প্রকাশিত: 3:10 PM, April 1, 2026
সুনামগঞ্জ প্রতিনিধি:
পৌরশহরের (আলফাত উদ্দিন স্কয়ার) ট্রাফিক পয়েন্ট সংলগ্ন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতি নিরূপণে তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। গত সোমবার জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া স্বাক্ষরিত আদেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিৎ কুমার চন্দ্রকে আহ্বায়ক ও জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মনোনীত প্রতিনিধিকে সদস্য সচিব করে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপারের মনোনীত একজন প্রতিনিধি, সিভিল সার্জনের মনোনীত একজন প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিলেট বিভাগের উপ-পরিচালকের মনোনীত প্রতিনিধি, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক। গত রবিবার রাত ১১ টায় পৌরসভার ট্রাফিক পয়েন্ট সংলগ্ন মার্কেটের বেশ কয়েকটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নবগঠিত কমিটিকে অগ্নিকাণ্ডের প্রকৃত উৎস ও কারণ উদঘাটন এবং আগুনে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করে দ্রুত সময়ের মধ্যে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময় দুইবার একই এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের পেশাগত
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে আজ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক
সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা হিসেবে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’ (সিউক)-এর প্রথম
ব্যবসায়ী ও উৎপাদনকারীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন: কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ সেপ্টেম্বর রবিবার বাদ মাগরিব তাজপুর বাজারস্থ
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’র পক্ষ থেকে সিরাজপুর কাজীবাড়ী ইসলামীয়া দাখিল মাদরাসা থেকে ২০২৬ সালে
সিলেটে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক বেতার সংস্থা রেডিও রিপাবলিক ইন্দোনেশিয়া (জজও)-এর ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। গত শুক্রবার নগরীর শাহপরানের হোটেল