admin
প্রকাশিত: 7:04 AM, October 12, 2026
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জে কর্মকালীন সময়ে মৃত্যু ও শারীরিক অক্ষমতাজনিত কারণে ক্ষতিগ্রস্ত সরকারি কর্মচারীদের পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল রবিবার দুপুর দেড়টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ চেক তুলে দেওয়া হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খাঁন এবং সহকারী কমিশনার (ভূমি) সাকিবুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে মৃত্যুজনিত কারণে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারের প্রত্যেককে ৮ লাখ টাকা করে এবং চাকরিতে অক্ষমতাজনিত কারণে ২ জন কর্মচারীর পরিবারের হাতে ৪ লাখ টাকা করে মোট ৮টি পরিবারের মাঝে অনুদানের চেক প্রদান করা হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সরকারি দায়িত্ব পালনকালে অকালমৃত্যু কিংবা শারীরিক অক্ষমতা যেকোনো পরিবারের জন্যই অপূরণীয় ক্ষতি। সরকার ও জেলা প্রশাসন সবসময় এসব পরিবারের পাশে রয়েছে এবং এ অনুদান তাদের কিছুটা হলেও সামাজিক ও আর্থিক সুরক্ষা জোগাবে।
পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহা-ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান বলেছেন, ‘পূবালী ব্যাংক এর সিএসআর খাতের অর্থায়নে দেশব্যাপী নানা
ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস টি এম ফখর উদ্দিন বলেছেন, যুবদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার অবহেলার অভিযোগকে কেন্দ্র করে সেবা গ্রহীতার স্বজনদের সঙ্গে বিরোধের জেরে হামলার ঘটনা ধারণ
বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ ফ্রিডম ওয়াচ, ইউকের নেতৃবৃন্দ। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের
ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিবিসিসিআই) লন্ডন রিজিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক শফিকুল ইসলামের সম্মানে প্রীতিভোজ
কানাইঘাট প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের কানাইঘাটে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার কানাইঘাট উপজেলা
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ২৮ অক্টোবর শুধু বাংলাদেশ নয়, সিলেটের রাজনৈতিক ইতিহাসেও
জগন্নাথপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে আনন্দ র্যালি ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার