admin

প্রকাশিত: 12:58 PM, December 1, 2025

সুনামগঞ্জে শসা চাষে নতুন সম্ভাবনা: লাভের মুখ দেখছেন কৃষকরা

সুনামগঞ্জে শসা চাষে নতুন সম্ভাবনা: লাভের মুখ দেখছেন কৃষকরা

সুনামগঞ্জের হাওরবেষ্টিত অঞ্চল একসময় পুরোপুরি ধান নির্ভর এলাকা হিসেবে পরিচিত ছিল। বছরের অধিকাংশ সময় পানি আর বর্ষার ঢেউয়ায় ডুবন্ত এই অঞ্চলে সবজি চাষ ছিল সীমিত। তবে কয়েক বছরের মধ্যে এই চিত্র আমূল পরিবর্তন হয়েছে। এখন জেলায় ধানের পাশাপাশি বাণিজ্যিকভাবে নানা জাতের সবজি, বিশেষ করে শসা চাষ করে নতুন সম্ভাবনার দুয়ার খুলছেন কৃষকরা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় ৩০৭ হেক্টর জমিতে শসা চাষ হয়েছে। এসব জমি থেকে প্রায় ৫ হাজার ৩৭২ মেট্রিক টন শসা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ২০ কোটি টাকা। কৃষি কর্মকর্তাদের মতে, কম সময়ে ফলন, তুলনামূলক কম খরচ এবং বাজারদর ভালো থাকায় শসা এখন জেলার অন্যতম লাভজনক ফসল হিসেবে পরিচিত।

বিশ্বম্ভরপুর উপজেলার বাদেরটেক মধ্যপাড়ার কৃষক ইউনুস আলী ৩ কেয়ার জমিতে হাইব্রিড জাতের শসা চাষ করেছেন। তিনি বলেন, “স্মার্ট বয়, গ্রীন মাস্টার, গ্রীন স্কেট, গ্রীন বিউটি ও সুরমা–২ জাতের মধ্যে ‘স্মার্ট বয়’ থেকে সবচেয়ে ভালো ফলন পেয়েছি। প্রতি কেয়ার জমি থেকে প্রায় ১ লাখ ৪০ থেকে ৪৫ হাজার টাকার মতো শসা বিক্রি করা যায়। বর্তমানে প্রতি মণ শসা ১,১৫০ থেকে ১,২০০ টাকায় বিক্রি হচ্ছে।”

একই গ্রামের নরুল হক দীর্ঘদিন শিম চাষ করলেও এবার প্রথমবার শসা চাষ করে দারুণ লাভ পাচ্ছেন। তিনি জানিয়েছেন, “১ কেয়ার জমি থেকে ইতোমধ্যে তিন দফায় প্রায় ৬০ হাজার টাকার শসা বিক্রি করেছি। মৌসুম শেষে আয় দাঁড়াবে দেড় লাখ টাকার মতো। তবে ১ কেয়ার শসা চাষে প্রাথমিক খরচ প্রায় ৫০ হাজার টাকা হওয়ায় ছোট কৃষকদের জন্য এটি চ্যালেঞ্জিং।”

শসা চাষে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ‘মরক রোগ’। জগন্নাথপুর গ্রামের অভিজ্ঞ শসাচাষি জয়নাল আবেদিন জানান, “এই রোগে গাছ আক্রান্ত হলে দ্রুত শুকিয়ে যায় এবং ওষুধ প্রয়োগেও অনেক সময় ফসল নষ্ট হয়ে যায়। আমার এক বিঘা জমির শসা এই রোগে নষ্ট হয়েছে।”

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন, কৃষকদের মাঠপর্যায়ে পরামর্শ দিয়ে শসার পুষ্টি ব্যবস্থাপনা, মাছি-পোকার আক্রমণ ও রোগবালাই নিয়ন্ত্রণে সাহায্য করা হচ্ছে। এছাড়া ফেরোমন ফাঁদ ও প্রাকৃতিক নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করে কীটনাশক ছাড়া নিরাপদ শসা উৎপাদনের জন্য চাষিদের উৎসাহ দেওয়া হচ্ছে।

মো. ওমর ফারুক আরও বলেন, “বর্তমানে বাজারদর ও চাহিদা দুটোই ভালো। কৃষকরা লাভবান হওয়ায় আগামী দিনে সুনামগঞ্জে শসা চাষ আরও বেড়ে যাবে এবং সম্ভাবনাও আরও বিস্তৃত হবে।”

শসা চাষে এই পরিবর্তন হাওর অঞ্চলের কৃষকদের জন্য নতুন অর্থনৈতিক সম্ভাবনা এবং স্থানীয় বাজারে স্থিতিশীল আয়ের পথ খুলে দিচ্ছে।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে মহানগর তাঁতী দলের প্রস্তুতি সভা

রাষ্ট্রপ্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিলেট আগমন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করেছে সিলেট মহানগর তাঁতী দল। সোমবার (১৪ সেপ্টেম্বর) নগরীর

সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত

সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত

‎​‎প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়ে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’ যুক্তরাজ্য

সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘সীরাত সেমিনার’ অনুষ্ঠিত

সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের ‘সীরাত সেমিনার’ অনুষ্ঠিত

রাসূল (সাঃ)-এর সুশাসন ও জীবন দর্শনই শ্রমজীবী মানুষের মুক্তির পথ : মুহাম্মদ ফখরুল ইসলাম জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সিলেট মহানগরী

‎বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন

‎বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন

‎এক দশক ধরে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে যাচ্ছে সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার।

মৌলভীবাজার সমিতি সিলেটের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় বক্তারা

মৌলভীবাজার সমিতি সিলেটের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় বক্তারা

‘সুশিক্ষা হলো মানুষের সবচেয়ে শক্তিশালী সম্পদ’ সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের ঐতিহ্যবাহী সংগঠন ‘মৌলভীবাজার সমিতি, সিলেট’-এর ব্যবস্থাপনায় ও মৌলভীবাজার সমিতি শিক্ষা

জার্নিমেকারজবসে বিনিয়োগকারী ও পরিচালক হিসেবে যুক্ত হলেন মোয়াম্মির চৌধুরী

জার্নিমেকারজবসে বিনিয়োগকারী ও পরিচালক হিসেবে যুক্ত হলেন মোয়াম্মির চৌধুরী

জার্নিমেকারজবস (জেএমজে)-এ নতুন অধ্যায় শুরু হয়েছে, যার মাধ্যমে মোয়াম্মির চৌধুরী প্রতিষ্ঠানে একজন বিনিয়োগকারী ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে যুক্ত হয়েছেন।

সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প সুস্থ জীবনের জন্য মুখের স্বাস্থ্য নিশ্চিত করা জরুরি: কয়েস লোদী

সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প সুস্থ জীবনের জন্য মুখের স্বাস্থ্য নিশ্চিত করা জরুরি: কয়েস লোদী

সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের উদ্যোগে এক ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টা থেকে

বিএনপিতে নেতৃত্ব পুনর্বিন্যাসের তোড়জোড়

বিএনপিতে নেতৃত্ব পুনর্বিন্যাসের তোড়জোড়

মেয়াদোত্তীর্ণ কমিটি পুনর্গঠনের উদ্যোগ, ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলে নতুন নেতৃত্বের অপেক্ষা মো.জুনেদ আহমদ,ফ্রান্স: জাতীয় কাউন্সিল সামনে রেখে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো