admin

প্রকাশিত: 5:56 PM, January 26, 2026

সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনের উদ্যোগে ৩টি মাদরাসায় ৬ লক্ষ টাকা অনুদান প্রদান

সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনের উদ্যোগে ৩টি মাদরাসায় ৬ লক্ষ টাকা অনুদান প্রদান

স্টাফ রিপোর্টার:

সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনের উদ্যোগে ৩টি মাদরাসায় ৬ লক্ষ টাকার অনুদান প্রদান করা হয়েছে। গত ২৪ জানুয়ারি শনিবার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুরের জামেয়া সৈয়দপুর দারুল হাদিস টাইটেল মাদরাসায় ৪ লক্ষ টাকা, শামছিয়া হাফিয়া বালিকা মাদরাসায় ১ লক্ষ টাকা ও শাহ শামসুদ্দিন বালিকা মাদরাসায় ১ লক্ষ টাকা পৃথক পৃথক অনুষ্ঠানের মাধ্যমে প্রদান করা হয়।
শামছিয়া সমিতি লন্ডনের সভাপতি সৈয়দ জিল্লুল হক, ভাইস চেয়ার শেখ আদরাফুল ইসলাম, শহিদ হায়দার, সদস্য সৈয়দ মাহমুদ হুসেন, সৈয়দ কবির আহমদ, হাফিজ শেখ মুস্তাক আহমদ পৃথক অনুষ্ঠানে উপস্থিত হয়ে উক্ত ৩টি মাদরাসা কর্তৃপক্ষের কাছে নগদ অনুদান প্রদান করেন।
জামেয়া সৈয়দপুর দারুল হাদিস টাইটেল মাদরাসায় ৪ লক্ষ টাকা প্রদানকালে উপস্থিত ছিলেন, জামেয়ার মুহতামিম হাফিজ মাওলানা শায়খ সৈয়দ ফখরুল ইসলাম, শায়খুল হাদীস মাওলানা সৈয়দ আব্দুর রাজ্জাক, নাজিমে তালিমাত মাওলানা সৈয়দ মছরুর আহমদ কাসেমী, সিনিয়র মুহাদ্দিস মাওলানা সৈয়দ মইনুল ইসলাম কাসেমী, মুফতি সৈয়দ শামীম আহমদ।
শামছিয়া হাফিয়া বালিকা মাদরাসায় ১ লক্ষ টাকা অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন মাদরাসার মুহতামিম মাওলানা সৈয়দ আবু আলী, মুহাদ্দিস মাওলানা মুজিবুর রহমান, মাওলানা সৈয়দ নাজিম আহমদ।
শাহ শামসুদ্দিন রহ: বালিকা মাদরাসায় ১ অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন মাদরাসার নির্বাহী মুহতামিম হাফিজ মাওলানা মুহিবুর রহমান, মাওলানা আজিজুর রহমান আরেফি, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, মাওলানা শামসুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ বদরুল ইসলাম খান, সৈয়দ হোসাইন আহমদ, মাওলানা সৈয়দ আবিদ আহমদ প্রমুখ।
উল্লেখ্য মাদরাসাগুলোতে অনুদানের টাকা শ্রম ও সময় দিয়ে যারা সংগ্রহ করেছেন তারা হচ্ছেন সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনের উপদেষ্টা মাষ্টার সৈয়দ শহিদুল ইসলাম, শেখ সফিক মিয়া, সাবেক সভাপতি আহমদ কুতুব, সাবেক সেক্রেটারী সৈয়দ রফিকুল হক দলা, সৈয়দ সফর আলী, সৈয়দ সোহেল আহমদ, সৈয়দ বিলাল আহমদ, মাওলানা সৈয়দ তামীম আহমদ, সাদিকুর রহমান কোরেশি, জামান সৈয়দ নাসের, সৈয়দ আমিরুল ইসলাম আনা প্রমুখ।

অনুদান প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেন, সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডন প্রতিষ্ঠান লগ্ন থেকে দেশ, জাতির কল্যাণ ও এলাকার উন্নয়ন, শিক্ষা, চিকিৎসা, মানব সেবা সহ সর্বক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে ভূমিকা রাখছে। তারই ধারাবাহিকতায় তিনটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে ৬ লক্ষ টাকা অনুদান প্রদান করা একটি মহতী কাজ। বক্তারা এই সমিতির পক্ষ থেকে এ ধরনের কল্যাণমূলক কাজ অব্যাহত রাখাতে সকলের প্রতি উদাত্ত আহবান জানান।

অনুষ্ঠানে সৈয়দপুর শামছিয়া সমিতি লন্ডনের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ এবং দেশ ও জাতির মঙ্গল কামান করে বিশেষ দোয়া পরিচালনা করেন সৈয়দপুর হাফিজিয়া দারুল হাদীস টাইটেল মাদ্রাসার মোহতামিম শায়েখ হাফিজ মাওলানা সৈয়দ ফখরুল ইসলাম।


সর্বশেষ সংবাদ

সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলায় ভূয়া সাংবাদিক ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা জাহাঙ্গীর চৌধুরী রিফাতের বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম, চাঁদাবাজি,

২০ লাখ টাকার চেক ডিজঅনার মামলার আসামি হামিদের কারাদণ্ড ও অর্থদণ্ড

২০ লাখ টাকার চেক ডিজঅনার মামলার আসামি হামিদের কারাদণ্ড ও অর্থদণ্ড

স্টাফ রিপোর্টার: ২০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় অভিযুক্ত মোঃ আবদুল হামিদকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও সমপরিমাণ ২০ লাখ

সরকার শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন ও শিক্ষকদের মানোন্নয়নে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

সরকার শিক্ষা ব্যবস্থার যুগোপযোগী উন্নয়ন ও শিক্ষকদের মানোন্নয়নে কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

শিক্ষকতা অত্যন্ত সম্মানিত ও মর্যাদাপূর্ণ পেশা মন্তব্য করে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন,

ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে: ভিসি ড: মো: নিজাম উদ্দিন

ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে: ভিসি ড: মো: নিজাম উদ্দিন

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড: মো: নিজাম উদ্দিন বলেছেন, ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে। হেড-নেক

বাণিজ্য মন্ত্রীকে সিলেট জেলা কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান

বাণিজ্য মন্ত্রীকে সিলেট জেলা কর আইনজীবী সমিতির স্মারকলিপি প্রদান

২০২৬-২০২৭ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের স্বার্থে পাশ হওয়া অর্থ আইন-২০২৬ সংশোধনের দাবি ও আইনটি সাধারণ করদাতাদের আর্থিক সামর্থ্যের বাইরে ব্যয়বহুল

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৮-এর তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। রবিবার

সুরমা ট্রান্সপোর্টের আড়ালে আওয়ামী লীগের তরিকুল সিন্ডিকেট

সুরমা ট্রান্সপোর্টের আড়ালে আওয়ামী লীগের তরিকুল সিন্ডিকেট

সরকার বদলালেও অক্ষত সীমান্ত চোরাচালান সিলেটের সীমান্তগুলোতে প্রশাসনের কঠোর নজরদারির দাবির মধ্যেই ভিন্ন কৌশল অবলম্বন করে সক্রিয় রয়েছে শক্তিশালী চোরাচালান

আন্তর্জাতিক কূটনীতি ও সিলেটের উন্নয়ন ভাবনায় উজ্জ্বল নাম হুমায়ুন কবির

আন্তর্জাতিক কূটনীতি ও সিলেটের উন্নয়ন ভাবনায় উজ্জ্বল নাম হুমায়ুন কবির

পারভীন বেগম: আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে দক্ষ নেতৃত্ব, দেশের স্বার্থরক্ষা এবং জন্মভূমি সিলেটের আঞ্চলিক উন্নয়নে সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি নিয়ে দ্রুতই সর্বমহলে