admin
প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৬
মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী বিদায়ী ছাত্রদের উদ্দ্যেশ্যে বলেন, তিনটি নেক আমলের প্রতিদান মৃত্যুর পরেও কবরে পৌঁছে যায়। তন্মধ্যে একটি হলো উপকারী ইলম। সুতরাং আপনারা যারা মাদ্রাসার খেদমত করবেন তারা এ হাদীসের আমলের মধ্যে শামিল আছেন। কিন্তু যারা বিভিন্ন পেশায় জড়িত হবেন, তারা মাঝে মাঝে যেন দ্বীনী ইলমের দরস প্রদান করেন। আপনারা যে যেই বিষয়ের পাঠদান করবেন, সেই বিষয়ে পূর্বেই ভালোভাবে সংশ্লিষ্ট বিষয়ের ব্যাখ্যাগ্রন্থ অধ্যয়ন করবেন। জ্ঞান অর্জনের পাশাপাশি মানুষকে দ্বীনের পথে আহবান করবেন। আপনারা সহীহ আকীদা এবং সুন্নতে নববীর উপর অবিচল থাকবেন।
তিনি আরও বলেন, এ মাস মহররম মাস। এ মাসের দশ তারিখকে আশুরা বলা হয়ে থাকে। এ দিবসের অনেক তাৎপর্য ও গুরুত্ব রয়েছে। আপনারা উক্ত দিবসকে কেন্দ্র করে দুটি রোজা রাখার চেষ্টা করবেন। এছাড়াও কুরআন তেলাওয়াত, দান-সাদাকা প্রদান করবেন। আহলে বাইতের মহব্বতের ব্যাপারে ওরুত্বারোপ বলেন, ইমাম হুসাইন (রা:) এবং আহলে বাইতের মহব্বত অন্তরে প্রতিষ্ঠিত করবেন তাহলে আমাদের ভিতর থেকে ইয়াযিদের প্রতি ভালোবাসার প্রভাব উঠে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে অন্তরে আহলে বাইতের প্রেম-ভালোবাসা অধিক পরিমাণে বৃদ্ধি করে দিন। গতকাল সোমবার সিলেট মহানগরীর সোবহানীঘাটস্থ শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসার উদ্যোগে হাজী নওয়াব আলী জামে মসজিদ কমপ্লেক্সে বার্ষিক পাগড়ী প্রদান মাহফিলে প্রধান অতিথির নসিহতে তিনি এসব কথা বলেন।
মাহফিলে মাদরাসা থেকে ২০২৫ সালে পঞ্চম ও অষ্টম শ্রেণীতে টেলেন্টপুল ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়। বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করেন দারুল ফিকর ওয়াল ইফতা আল ইসলামীর চেয়ারম্যান হযরত মাওলানা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর মুহতারাম সভাপতি হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
মাদরাসার স্বনামধন্য অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হযরত মাওলানা মো. কুতবুল আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালপুর জালালিয়া সিনিয়র মাদরাসার প্রিন্সিপাল হযরত মাওলানা জ.উ. ম. আব্দুল মুনঈম মনজলালী, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ নজমুল হুদা খাঁন, লতিফি হ্যান্ডস বাংলাদেশের জেনারেল সেক্রেটারি মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন, আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আজির উদ্দিন পাশা, তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আলমগীর হোসাইন, মাওলানা মুফতি বেলাল আহমদ, মাওলানা মাহবুবুর রহমান ফরহাদ, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন, সহ-সাধারণ সম্পাদক মারুফ আহমদ, হযরত বড় ছাহেব কিবলাহ ফুলতলীর ছাহেবজাদা মাওলানা লুকমান আহমদ চৌধুরী ছাদী, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, গোলাপগন্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নাবেদ হোসেন।
মাদ্রাসার প্রভাষক মাওলানা যুবায়ের আহমদ ও সহকারী শিক্ষক মাওলানা জইন উদ্দিনের পরিচালনায় বাদ আছর থেকে বয়ান পেশ করেন মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মারজানুর রহমান খান, মুহাদ্দিস মাওলানা জাহাঙ্গীর আলম। মাহফিলে আরো উপস্থিত ছিলেন, মাদ্রাসার প্রধান ফকিহ ড. মাওলানা মুহিবুল্লাহ, সহকারী অধ্যাপক মাওলানা ইউনুছ আহমদ, মাওলানা রেদ্বাউল করিম, মাওলানা শাব্বির আহমদ, হাদীস প্রভাষক মাওলানা আমিনুল হুদা খান, আরবী প্রভাষক মাওলানা মিজানুর রহমান, সহকারী শিক্ষক মোঃ জসিম উদ্দিন প্রমুখ।
স্টাফ রিপোর্টার: ৪ দিনের সফরে আগামীকাল বুধবার সিলেটে আসছেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক
ইকবাল বাহার, কানাইঘাট: কানাইঘাট উন্নয়ন পরিষদ (কাপ) আয়োজিত গত মে মাসে অনুষ্ঠিত এক সেমিনার থেকে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক ও সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার জনচলাচলের জন্য ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোয়ালগাঁও -আমবাড়ি ও গনেশপুর আপ্তরখাল নামক
প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ কমিটি
বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের ২নং ওয়ার্ডের গনাইঘর গ্রামের ২৫০ফুট রাস্তার সিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার সিলেট-২ আসনের
ঐক্যকে সুসংহত করে: মাওলানা মিফতাহ উদ্দিন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা’র সদস্য ও সিলেট মহানগর নায়েবে আমীর মাও. মিফতাহ উদ্দিন বলেছেন,
করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী বিদায়ী ছাত্রদের উদ্দ্যেশ্যে
স্টাফ রিপোর্টার: সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) নবনির্বাচিত চেয়ারম্যান এবং আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি রেজাউল হাসান কয়েস