admin
প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, মার্চ ২, ২০২৬
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিনের বাণিজ্যিক স্থবিরতা কাটাতে আজ সোমবার সচিবালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এবং ভারতের হাইকমিশনার প্রণব কুমার ভার্মা। গত চার বছর ধরে সচিব পর্যায়ের বৈঠক বন্ধ থাকা, সেপা (CEPA) চুক্তি নিয়ে আলোচনা স্থগিত হওয়া এবং সীমান্ত বাণিজ্যে নানা বিধিনিষেধের পর এই বৈঠককে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন মোড় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২২ সালের ৪ মার্চের পর থেকে দুই দেশের বাণিজ্য সচিব পর্যায়ের কোনো সভা অনুষ্ঠিত হয়নি। এমনকি গত দেড় বছর ধরে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকও বন্ধ ছিল। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তন ও কূটনৈতিক দূরত্বের কারণে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে বড় ধরনের ছেদ পড়ে। এর প্রভাবে ট্রানশিপমেন্ট সুবিধা বাতিল, সুতা ও চাল আমদানিতে জটিলতা এবং পাটজাত পণ্যসহ বিভিন্ন বাংলাদেশি পণ্যের ওপর ভারতের নিষেধাজ্ঞা আরোপের মতো ঘটনা ঘটে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) ভারতে বাংলাদেশের পণ্য রপ্তানি কমেছে ৬.৬৮ শতাংশ। বিশেষ করে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য এবং পাটজাত পণ্যের মতো শীর্ষ রপ্তানি খাতগুলো বড় ধাক্কা খেয়েছে। এছাড়া দুই দেশের সীমান্তে থাকা ৭টি বর্ডার হাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকায় সীমান্ত অর্থনীতিতেও ধস নেমেছে।
আজকের বৈঠকে মূলত ঝুলে থাকা কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (সেপা) চুক্তির পুনরুজ্জীবন, নিত্যপণ্য আমদানির কোটা নিশ্চিত করা এবং স্থলবন্দরগুলোতে বিদ্যমান আমদানি-রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়গুলো প্রাধান্য পাবে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের পর ভারত নিজ উদ্যোগেই বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী হয়ে উঠেছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মনোজ কুমার রায় বলেন, “অন্তর্বর্তী সরকারের সময় দুই দেশের পাল্টাপাল্টি বিধিনিষেধের ফলে উভয় দেশই ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ও ভারত একে অপরের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। রাজনৈতিক কারণে এই অর্থনৈতিক সম্পর্ক বাধাগ্রস্ত হওয়া উচিত নয়। নির্বাচিত সরকারের সঙ্গে ভারত পুনরায় কাজ শুরু করতে চাইছে এটি ইতিবাচক।”
উন্নয়ন ও উৎপাদনের স্বার্থে দুই দেশের মধ্যকার বাণিজ্যিক বাধাগুলো দূর করে সম্পর্ক আগের অবস্থায় ফিরিয়ে নেওয়াই এখন বড় চ্যালেঞ্জ। আজকের বৈঠক সেই ‘বন্ধ দরজা’ খোলার প্রথম ধাপ হতে পারে বলে আশা করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার: সিলেট ও সুনামগঞ্জ নৌপথে বাল্কহেড শ্রমিকদের ওপর সন্ত্রাসী হামলা, ব্যাপক চাঁদাবাজি এবং প্রশাসনের অসহযোগিতার অভিযোগ তুলে নিরাপত্তা নিশ্চিত
টাকা দিয়ে প্রশাসন ‘ম্যানেজ’ ৩ ফুট হেলে পড়েছে ভবন ভেতরে চলছে অনৈতিক কাজ স্টাফ রিপোর্টার: বিয়ানীবাজার পৌরশহরের দাসগ্রাম এলাকায় নিয়মবহির্ভূতভাবে
স্টাফ রিপোর্টার: আগামীকাল বুধবার সিলেট বিভাগে সফরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর
সাংবাদিক এটিএম তুরাব স্মৃতি পদকের জন্য দরখাস্ত আহ্বান করেছে সিলেট প্রেসক্লাব। ক্লাব সদস্য আগ্রহী সাংবাদিকদের প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত কিংবা ইলেকট্রনিক
দেশের সুষম ও পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের সাথে নবনিযুক্ত বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ধলাই নদীর ভাঙন পরিস্থিতি পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। গতকাল সোমবার ভাঙনকবলিত এলাকা
স্টাফ রিপোর্টার: সিলেটের রাজনীতির অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় নাম, সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রথম নির্বাচিত মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের ষষ্ঠ
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও যুক্তরাজ্য দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন, শিক্ষা ও জলবায়ু কার্যক্রমে সহযোগিতা সম্প্রসারণের অঙ্গীকার