admin
প্রকাশিত: 12:16 PM, July 7, 2026
দিরাই প্রতিনিধি:
বর্তমান সরকার ও সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা তথ্য, গুজব ও অপপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দিরাই উপজেলা,ও পৌর বিএনপি। গতকাল সোমবার দিরাই উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার। লিখিত বক্তব্যে তিনি বলেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে সরকার ও স্থানীয় সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ধারাবাহিকভাবে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালিয়ে যাচ্ছে। এসব অপপ্রচারের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তিনি আরও বলেন, পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর তহবিল থেকে সংসদ সদস্যের নির্দেশনায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ করা হয়েছে। এছাড়া সাম্প্রতিক অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় ‘হাওর মানবিক সহায়তা কার্ড’ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
বক্তব্যে উল্লেখ করা হয়, সহায়তা কার্ডের সংখ্যা সীমিত হওয়ায় সব ক্ষতিগ্রস্ত কৃষককে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি। উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্টদের সমন্বয়ে যাচাই-বাছাইয়ের মাধ্যমে উপকারভোগীদের তালিকা প্রস্তুত করা হয়েছে বলে দাবি করা হয়। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, একটি কুচক্রী মহল মানববন্ধন, মিছিল-মিটিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। একই সঙ্গে সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর মৃত্যুর গুজব এবং তাঁর পরিবারের সদস্যদের নিয়ে মিথ্যা তথ্য ও ছবি প্রচার করে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন নেতৃবৃন্দ। এ ধরনের অপপ্রচারে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিএনপি নেতারা বলেন, গণমাধ্যমকর্মীরা যেন তথ্য-উপাত্ত যাচাই করে দায়িত্বশীল সংবাদ প্রকাশ করেন এবং গুজব প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আমীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক সরদার, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাব্বির মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া, সাবেক প্রচার সম্পাদক হাজী বাচ্চু মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু সাইদ চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কয়সর ইসলাম ও আব্দুল হাফিজ, সোয়েল আহমদ, উলামা দলের আহ্বায়ক মাওলানা রজব আলী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক সালাহ উদ্দিন তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজীব রশীদ চৌধুরী,কবির সর্দার পৌর সেচ্ছাসেবকদলের ভারপাপ্ত সদস্য সচিব জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জুনায়েদ মিয়া, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান চৌধুরী, কলেজ ছাত্রদলের আহ্বায়ক জামিল মিয়াসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ অনুষ্ঠান।
সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই)
সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উপজেলা
প্রভাবশালীদের ছত্রছায়ায় কোটি টাকার অনিয়মের বিস্তর অভিযোগ সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও
সরকারি নিলামের নথিপত্র (ওকশন পেপার) জালিয়াতি করে বারবার ভারতীয় চোরাই পণ্য ও মাদকের চালান পার করার এক অভিনব কায়দা বেছে
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলায় ভূয়া সাংবাদিক ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা জাহাঙ্গীর চৌধুরী রিফাতের বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম, চাঁদাবাজি,
স্টাফ রিপোর্টার: ২০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় অভিযুক্ত মোঃ আবদুল হামিদকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও সমপরিমাণ ২০ লাখ
শিক্ষকতা অত্যন্ত সম্মানিত ও মর্যাদাপূর্ণ পেশা মন্তব্য করে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন,