admin
প্রকাশিত: 4:04 PM, July 30, 2026
গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির পদযাত্রা এবং যশোরে জামায়াত এমপির বাড়ীতে বিএনপি ও ছাত্রদলের সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। অবিলম্বে পৃথক হামলার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান তারা। গতকাল বুধবার সিলেট মহানগর জামায়াতের প্রচার বিভাগ থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে নিন্দা জানিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী।
বিবৃতিতে জামায়াত নেতৃবৃন্দ বলেন, গত মঙ্গলবার বিকেলে হবিগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসুচীতে ছাত্রদল নেতাকর্মীদের বর্বর ও নৃশংস হামলায় জাতি বিস্মিত। গণরোষে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন থেকে বিএনপি ও ছাত্রদল শিক্ষা নেয়নি। দেশের বিভিন্ন স্থানের ন্যায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা চালিয়ে প্রমাণ করেছে তারা নিষিদ্ধ ছাত্রলীগের পথে হাটঁছে। এর পরিনতি ভালো হবেনা।
নেতৃবৃন্দ বলেন, বিএনপির নেতাকর্মীদের মদদে স্থানীয় যুবদল ও ছাত্রদল সন্ত্রাসীরা গত মঙ্গলবার বেলা ১১টার দিকে যশোর-৪ আসনের সংসদ সদস্য গোলাম রসুলের বাসায় হামলা ও ভাংচুর চালিয়েছে। এমপির এক মেয়ে মানসিকভাবে অসুস্থ। তিনি ভারতের হায়দরাবাদসহ দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন। এমন একজন মানসিক রোগীর কোনো আচরণকে কেন্দ্র করে (যা ইতোমধ্যে মীমাংসিত ইস্যু) এই ধরণের ন্যাক্কারজনক হামলার ঘটনা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এছাড়াও নিজের মেয়ের অসুস্থতার বিষয়টি তুলে ধরে সংসদ সদস্য ঘটনার ব্যাখ্যা দেয়ার পরও ‘মবকে’ উসকে দেয়ার মাধ্যমে জামায়াতে ইসলামীকে বিতর্কিত করার কোন ষড়যন্ত্র জাতি সফল হতে দিবেনা।
জামায়াত নেতৃবৃন্দ আরও বলেন, বিএনপি ও ছাত্রদল রাজনৈতিক প্রতিপক্ষকে আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। ছাত্র-জনতার শাহাদাত ও রক্তের বিনিময়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ ফ্যাসিবাদী আচরণ করলে জনগণ তাদের ছাড় দিবেনা। প্রয়োজনে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলবে।
সিলেট সদর উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-সিলেট ৮১ এর প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বাদ আসর
স্টাফ রিপোর্টার: সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম প্রধান স্তম্ভ হযরত শাহপরান (রহ.)-এর মাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা কোটি কোটি টাকার আর্থিক
ব্যাটারিচালিত যানবাহনের ড্রাইভিং লাইসেন্স প্রদান, যৌক্তিক নীতিমালা প্রণয়ন এবং প্রশাসনিক হয়রানি বন্ধের ৩ দফা দাবিতে সিলেটে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ
সিলেট সদর ও মহানগর সেলুন মালিক ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে শ্রীশ্রী বিশ্বকর্ম্মা দেবের পূজার আয়োজন করা হয়েছে। আগামী
আব্দুর রহমান: তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে সিলেটের পোল্ট্রি শিল্প। প্রচণ্ড তাপমাত্রায় মুরগির স্বাভাবিক বৃদ্ধি ও
সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত করার
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটে বর্ণাঢ্য আয়োজনে
মধ্যনগর প্রতিনিধি: সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় থেকে এ বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে হাবিবা