admin

প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৬

হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সর্বনিম্ন মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির প্রতিষ্ঠান হলি বাজারের উদ্বোধন

হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সর্বনিম্ন মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির প্রতিষ্ঠান হলি বাজারের উদ্বোধন

স্টাফ রিপোর্টার:

সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম বলেছেন, সততার সাথে ব্যবসা পরিচালনা করলে কিয়ামতের দিন এই পরিশ্রম নাজাতের উচিলা হবে। সে লক্ষ্যে ব্যবসায়ীরা ব্যবসা করলে নিজে লাভবান হওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের উন্নতি করতে পারবেন। নিম্ন আয়ের মানুষ যেখানে কম দামে পণ্য পাবে সেখান থেকে তারা ক্রয় করবে। হলি বাজারে সর্বনিম্ন মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির খবর প্রচার হলে সিলেটের মানুষ এখান থেকে পণ্য ক্রয় করবে। তিনি বলেন, কম লাভে পণ্য বিক্রি করলে দিন শেষে বেশি লাভ করা সম্ভব। তিনি ওলি-আউলিয়ার পুণ্যভূমিতে হলি বাজার নামের প্রতিষ্ঠান চালু করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে সরকারি সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
জেলা প্রশাসক গতকাল ১লা জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর লালবাজারস্থ আল-ফাতাহ কমপ্লেক্সের ৪র্থ তলায় হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর উদ্যোগে সর্বনিম্ন মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির প্রতিষ্ঠান হলি বাজারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির লিমিটেডের প্রধান উপদেষ্টা প্রবীন ব্যবসায়ী রফিকুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির সাবেক সভাপতি খন্দরকার সিপার আহমদ, সাবেক সহ সভাপতি এহতেশামুল হক চৌধুরী, সিলেট জেলা সমবায় অফিসার মোঃ রহিম উদ্দিন তালুকদার, সমিতির উপদেষ্টা ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন, হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোঃ রইছ আলী, সদর উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মনির হোসেন, সমিতির উপদেষ্টা ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাভেল, হাজী কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব শায়খ সাইদ বিন নুরুজ্জামান।
হলি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির লিমিটেডের সভাপতি মোহাম্মদ আলী আকিক এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী সমবায় কর্মকর্তা তন্ময় আদিত্য, উপসহকারী নিবন্ধক মোঃ জামাল মিয়া, সমিতির সহ সভাপতি আব্দুল খালিক খান রহিম ও আব্দুস সুবহান, সহ সাধারণ সম্পাদক শুয়াইবুর রহমান রিয়াদ, সদস্য শামীম খান, শরিফ আহমদ, আব্দুল কাইয়ুম, মাহবুব আলম, জাবেদ আহমদ, শিমুল হামিদ, অফিস সহকারী প্রণয় বিশ্বাস, হলি বাজারের ইনচার্জ ইমরান আহমদ প্রমুখ। এছাড়াও সমিতির নেতৃবৃন্দ সহ নগরীর বিশিষ্ট ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম ফিতা কেটে হলি বাজারের উদ্বোধন করেন। পরে তিনি হলি বাজার থেকে পণ্য ক্রয় করেন। হলি বাজার প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত খোলা থাকবে। নর্বনিম্ন মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করার জন্য সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছেন হলি সমিতির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে দেশ, জাতির মঙ্গল ও ব্যবসার উন্নতি কামনা করে দোয়া পরিচালনা করেন কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মোঃ শাহ আলম।


সর্বশেষ সংবাদ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশবাসীকে খন্দকার মুক্তাদিরের শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশবাসীকে খন্দকার মুক্তাদিরের শুভেচ্ছা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও

সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ দ্বিপাক্ষিক সহযোগিতা ও উন্নয়ন অংশীদারিত্বের প্রতিশ্রুতি

সিসিক প্রশাসকের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ দ্বিপাক্ষিক সহযোগিতা ও উন্নয়ন অংশীদারিত্বের প্রতিশ্রুতি

স্টাফ রিপোর্টার: ঢাকায় নিযুক্ত কসোভো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত লুলজিম প্লানা সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে

দক্ষিণ সুরমায় বিসমিল্লাহ্ কম্পিউটার কেন্দ্রের ক্যারিয়ার গাইডলাইন ও পুরস্কার বিতরণ

দক্ষিণ সুরমায় বিসমিল্লাহ্ কম্পিউটার কেন্দ্রের ক্যারিয়ার গাইডলাইন ও পুরস্কার বিতরণ

সিলেটের প্রবেশদ্বার দক্ষিণ সুরমায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রত্যয়দীপ্ত প্রতিষ্ঠান ‘বিসমিল্লাহ্ কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’-এর উদ্যোগে এসএসসি ও দাখিল

সিলেটের ২৪৫ পশুর হাটের নিরাপত্তা দেবে র‌্যাব

সিলেটের ২৪৫ পশুর হাটের নিরাপত্তা দেবে র‌্যাব

স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিলেট বিভাগের চার জেলা এবং ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ নিরাপত্তা দেবে র‌্যাব-৯। নির্ধারিত এলাকায়

বন্দরবাজারে আধুনিক ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন করলেন এসএমপি কমিশনার

বন্দরবাজারে আধুনিক ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন করলেন এসএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের কাজের পরিবেশ উন্নত করার লক্ষ্যে বন্দরবাজারে নবনির্মিত আধুনিক ট্রাফিক

ঈদের দিন সিসিকের যাদের সঙ্গে যোগাযোগ করবেন

ঈদের দিন সিসিকের যাদের সঙ্গে যোগাযোগ করবেন

স্টাফ রিপোর্টার: আগামী বৃহস্পতিবার কুরবানির ঈদ অর্থাৎ- পবিত্র ঈদ উল আজহা। এদিন কুরবানির পশুর বর্জ্য পরিস্কার করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে

খন্দকার মুক্তাদিরের প্রচেষ্টায় সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রুটে চালু হচ্ছে ফ্লাইট

খন্দকার মুক্তাদিরের প্রচেষ্টায় সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার রুটে চালু হচ্ছে ফ্লাইট

স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী এবং সিলেট-১ আসনের এমপি খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রচেষ্টায় সিলেট-চট্টগ্রাম ও সিলেট-কক্সবাজার রুটে চালু

এক সপ্তাহের দায়িত্ব” দাবি নিয়ে নতুন প্রশ্ন টাকা আদায়ের অভিযোগে সামছুজ্জামান সামছুকে ঘিরে ক্ষোভ আরও তীব্র

এক সপ্তাহের দায়িত্ব” দাবি নিয়ে নতুন প্রশ্ন টাকা আদায়ের অভিযোগে সামছুজ্জামান সামছুকে ঘিরে ক্ষোভ আরও তীব্র

আহমেদ শাকিল : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের আউটসোর্সিং কর্মী নিয়োগকে কেন্দ্র করে অর্থ বাণিজ্য, ভয়ভীতি প্রদর্শন ও চাকরি টিকিয়ে