admin
প্রকাশিত: 3:00 PM, April 3, 2026
ছাতক প্রতিনিধি:
হাওর রক্ষা বাঁধে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে গণসমাবেশ কর্মসূচি পালন করেছে হাওর ও নদী রক্ষা আন্দোলন, ছাতক উপজেলা আহ্বায়ক কমিটি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বিকেলে ছাতকের জাউয়াবাজার এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়কের ফুলকলি মার্কেটের সামনে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের ছাতক উপজেলা আহ্বায়ক দিলোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব উজ্জীবক সুজন তালুকদার।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাওর ও নদী রক্ষা আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রাজু আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহ-সভাপতি ওবায়দুল মুন্সি এবং সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলন।এছাড়া বক্তব্য রাখেন উপজেলা আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, সদস্য জামিল হোসেন, ইকবাল হোসেন, রাজিকুল ইসলাম, খালেদ আহমদ, ফাহিম মোন্তাসির ফেরদৌস, কয়েছ আহমদ, জুয়েল আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।সমাবেশে চরমহল্লা, জাউয়াবাজার ও উত্তর খুরমা ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিভিন্ন হাওর এলাকার উপকারভোগী কৃষক, শিক্ষক, ইমাম, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা অভিযোগ করেন, অপ্রয়োজনীয় ও অপরিকল্পিত বাঁধ নির্মাণের ফলে সুনামগঞ্জে হাজার হাজার হেক্টর বোরো ফসলি জমি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এতে কৃষকরা তাদের উৎপাদিত ধান রক্ষা করতে পারবেন কিনা তা নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছেন।তারা বলেন, অপরিকল্পিত বাঁধ নির্মাণ ও অপ্রয়োজনীয় পিআইসি গঠনের কারণে কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদান এবং এ ধরনের অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।বক্তারা আরও বলেন, হাওর রক্ষা বাঁধ নির্মাণে পিআইসি গঠন থেকে শুরু করে কাজের প্রাথমিক পর্যায়েই নানা অনিয়ম ও দুর্নীতি লক্ষ্য করা যাচ্ছে। অতিরিক্ত বরাদ্দ, নিম্নমানের কাজ এবং অব্যবস্থাপনার অভিযোগ তুলে তারা জানান, এসব অনিয়মের বিরুদ্ধে হাওর ও নদী রক্ষা আন্দোলন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
এসময় তারা বিভিন্ন পিআইসি পরিদর্শনের মাধ্যমে সংগৃহীত অনিয়মের তথ্য প্রশাসনকে অবহিত করার কথা উল্লেখ করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
টাইগারদের নখদন্তহীন সাদামাটা বোলিং এ এইচ আরিফ : ওয়েস্ট ইন্ডিজের প্রথম দিনটিও উইন্ডিজের। সকালের ময়েশ্চার কাজে লাগিয়ে পেসারদের তিনটি উইকেট
স্টাফ রিপোর্টার ক্ষমতাচ্যুতির ২৬ মাস পর সিলেটে প্রকাশ্যে দলীয় কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ। জেলহত্যা দিবস উপলক্ষে গত মঙ্গলবার রাতে
স্টাফ রিপোর্টার: রাজনীতি কেবল ক্ষমতা দখলের মাধ্যম নয়, মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো এবং সেবামূলক কাজের মাধ্যমে আস্থার জায়গা তৈরি করাÑএ
সিলেট মহানগর জামায়াতে ইসলামের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেছেন, ব্যাটারি চালিত রিক্সা দমনের জন্য রাষ্ট্র ও সরকার কঠোর ষড়যন্ত্রে লিপ্ত।
সিলেটে পর্যটন বিষয়ক সামাজিক সংগঠন সিলেট ট্যুরিজম ক্লাবের আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর একটি রেস্টুরেন্টে এ
আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সিলেট মহানগর যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ফ্রান্সে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্যারিস মহানগর যুবদলের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) শতাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে
সিলেটের সংবাদ ডেস্ক: বাংলাদেশে জ্বালানি অনুসন্ধান কার্যক্রমে সরকারি পর্যায়ে (জিটুজি) এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে বিনিয়োগের জন্য ব্রুনাই দারুসসালামকে আহ্বান