admin

প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, এপ্রিল ৬, ২০২৬

হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জ ও জামালগঞ্জে গণ-সমাবেশ

হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জ ও জামালগঞ্জে গণ-সমাবেশ

সুনামগঞ্জ প্রতিনিধি :

হাওর রক্ষা বাঁধে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জের জামালগঞ্জ ও সদর উপজেলা সদরে পৃথক দুটি গণ-সমাবেশ কর্মসূচি পালন করেছে হাওর ও নদী রক্ষা আন্দোলন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল রবিবার জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে ২য় গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়। হাওর ও নদী রক্ষা আন্দোলনের জামালগঞ্জ উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন এর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা কমিটির সদস্য সচিব তোফায়েল আহমদ। বক্তব্য রাখেন হালির হাওরের কৃষক চান্দ আলী, মফিজ আলী, আব্দুর রহিম, রজব আলী, ছাদির মিয়া, পাকনার হাওরের কৃষক গিয়াস উদ্দিন, মোঃ আব্দুল্লাহ,হাওর ও নদী রক্ষা আন্দোলন জামালগঞ্জ উপজেলা কমিটির সদস্য ছাদিকুর রহমান স্বাধীন, মোঃ মুরছালিন, জামালগঞ্জ উত্তর ইউনিয়নের আহ্বায়ক আলীনুর, সদর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক শহিবুর, বেহেলী ইউনিয়নের আহ্বায়ক আবু ইউসুফ নাইম,উত্তর ইউনিয়ন কমিটির সদস্য তাজুল ইসলামসহ প্রমূখ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ, সহ সভাপতি ওবায়দুল মুন্সী, সমাজসেবক নুরুল হক, জেলা সদস্য আরিফুল ইসলাম সরকার, সুনামগঞ্জ সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক ফারুক আহমদ, সদস্য সচিব শাহা আলম।

বক্তারা বলেন, হাওর রক্ষা বাঁধ নির্মাণে পিআইসি গঠন থেকে শুরু করে কাজের প্রাথমিক পর্যায়েই নানা অনিয়ম ও দুর্নীতি প্রতিয়মান ছিলো। অতিরিক্ত বরাদ্দ, নিম্নমানের কাজ এবং অব্যবস্থাপনার অভিযোগ তুলে তারা বলেন, এসব অনিয়মের বিরুদ্ধে হাওর ও নদী রক্ষা আন্দোলন নিয়মিতভাবে কাজ করছে। তারা আরও জানান, বিভিন্ন পিআইসি পরিদর্শন করে অনিয়মের তথ্য ইতোমধ্যে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে কিন্তু দৃশ্যমান কার্যকর কোন ব্যবস্থা নিতে দেখিনি। পাশাপাশি বক্তারা বলেন পাকনার হাওর গজারিয়া খাল যথাযথ খনন, সুইচ গেইট সংস্কার করতে হবে, জামালগঞ্জ সকল হাওরে জলাবদ্ধতা নিরসনে দ্রুত উদ্যোগ নিতে হবে, ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে। বক্তারা আরো বলেন অপ্রয়োজনীয় ও অপরিকল্পিত বাঁধ নির্মানের ফলে সুনামগঞ্জে হাজার হাজার হেক্টর বোরো ফসলি জমি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে, কৃষকরা সেই ধান আর রক্ষা করতে পারবেন কিনা শঙ্কায় আছেন। এই অপরিকল্পিত বাঁধ ও অপ্রয়োজনীয় পিআইসির কারণে কৃষকদের যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে, যারা এই অনিয়ম দুর্নীতির সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে এবং সুনামগঞ্জ থেকে তাদের অপসারণ করতে হবে।

একইদিন রবিবার সকাল সাড়ে ১০ টায় সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ইসলামগঞ্জ বাজারে প্রথম গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়। হাওর ও নদী রক্ষা আন্দোলনের সদর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ফারুক আহমদ এর সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলার সদস্য সচিব শাহা আলম। বক্তব্য রাখেন জোয়ালভাঙ্গা হাওরের কৃষক শওকত মিয়া, মলিন্ড বিশ্বাস, খরচার হাওরের কৃষক বিপুল কুমার দাশ, ওয়াজেদ আলী, আব্দুল কাদির, বড়বিলের সাজিবুর রহমান, ইসলামগঞ্জ বাজার কমিটির সভাপতি গোলাম রসুল, সাধারন সম্পাদক সহিকুল ইসলাম,হাওর ও নদী রক্ষা আন্দোলন গৌরারং ইউনিয়ন কমিটির আহ্বায়ক শাকিল মোত্তাকিন, সদস্য সাদিকুর রহমান ও সাহিবুর রহমানসহ প্রমূখ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ, সহ সভাপতি ওবায়দুল মুন্সী।

অতিরিক্ত বরাদ্দ,নিম্নমানের কাজ এবং অব্যবস্থাপনার অভিযোগ তুলে ধরে বক্তারা বলেন, সদর উপজেলার জোয়ালভাঙা হাওরে জলাবদ্ধতা দুর করতে হবে, জিরাক নদী দ্রুত খনন করতে হবে। তারা বলেন অপ্রয়োজনীয় ও অপরিকল্পিত বাঁধ নির্মানের ফলে সুনামগঞ্জে হাজার হাজার হেক্টর বোরো ফসলি জমি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে, কৃষকরা সেই ধান আর রক্ষা করতে পারবেন কিনা শঙ্কায় আছেন। এই অপরিকল্পিত বাঁধ ও অপ্রয়োজনীয় পিআইসির কারণে কৃষকদের যে ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে, যারা এই অনিয়ম দুর্নীতির সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে, এবং সুনামগঞ্জ থেকে তাদের অপসারণ করতে হবে।

অনুসন্ধানে জানা যায়,সুনামগঞ্জ সদর উপজেলায় এবার ১৭টি পিআইসি। বরাদ্দ ৩ কোটি ১০ লাখ টাকা। গতবার ছিল ৩২টি। এবার পিআইসির সংখ্যা কমানো হলেও বরাদ্দ ধরা হয়েছে অনেক বেশি। পানি উন্নয়ন বোর্ডের এসও পাবনা জেলা নিবাসী খাইরুল আলম ও সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের নাজির ফারুক আহমদ প্রত্যেক পিআইসির সভাপতি ও সদস্যসচিবদের কাছ থেকে একে অপরের সহায়তায় আগাম ২ লাখ থেকে ৩ লাখ টাকা উৎকোচ নিয়ে বেপরোয়াভাবে অতিরিক্ত বরাদ্দ ধরে উপজেলা নির্বাহী অফিসার সুলতানা জেরীনের মাধ্যমে অপ্রয়োজনীয় পিআইসি অনুমোদন করেছেন। এর বাস্তব প্রমাণ হচ্ছে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের উত্তরে ইব্রাহিমপুর-টু ডলুরাগামী পাকা রাস্তর পার্শ্বে বেআইনীভাবে দুটি পিআইসির কাজ করানো হয়েছে। অথচ কথিত দুটি পিআইসির জায়গায় গত দুই বছর আগে মাত্র ৩ লক্ষ টাকার ১টি পিআইসি বিদ্যমান ছিল।

এছাড়া কথিত দুটি পিআইসিতে এক ভাইকে সভাপতি এবং আরেক ভাইকে সদস্যসচিব করা হয়েছে যা সম্পূর্ণ বেআইনী ও উদ্দেশ্যমূলক বটে। সদর উপজেলার হিললুয়ার হাওরে নেয়া ২নং পিআইসির সভাপতি হচ্ছেন মোঃ ফজলুল হক এবং ১৫ নং পিআইসির সদস্যসচিব ফয়সল আহমদ তাদের উভয়ের পিতা আব্দূন নূর তালুকদার,সাং ইব্রাহিমপুর বলে জানা যায়। উক্ত পিআইসি দুটির একটিতে ২৫ লাখ টাকা এবং অন্যটিতে ১১ লাখ টাকা বরাদ্দের নামে সরকারের টাকা লুটতরাজের মহোৎসব পরিচালনা করা হয়েছে। সুরমা ইউনিয়নবাসী বলেন,ইব্রাহিমপুর গ্রামের হিললুয়ার হাওরের দক্ষিণে গ্রামবাসীর পাকা রাস্তা রয়েছে। উত্তরে রয়েছে ভারতের মেঘালয় পাহাড়। এবং পশ্চিমে ডলুরাগামী পাকা সড়ক ও পূর্বে হালুয়ারঘাট টু মঙ্গলকাটা বাজারগামী পাকা সড়ক। সুতরাং যে পিআইসির ৩দিকে পাকা রাস্তা এবং একদিকে পাহাড় সেখানে মাত্র ৩ লাখ টাকার স্থলে ৩৫ লাখ টাকার বরাদ্দ বাড়িয়ে ১টির স্থলে দুইটি ভৌতিক পিআইসি নির্ধারন করে প্রকাশ্য দিবালোকে দুর্নীতি সংগঠন করা হয়েছে।

সুরমা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ খুরশিদ মিয়া,নির্বাচিত চেয়ারম্যান আমির হোসেন রেজা,সংরক্ষিত ১,২ ও ৩নং ওয়ার্ডের ইউপি সদস্যা মোছাঃ তানজিনা বেগম ও ইউপি সদস্য মোঃ গিয়াস উদ্দিন বলেন,ইউনিয়ন পরিষদকে না জানিয়ে এবং কথিত ২ পিআইসির মধ্যে ইউপি সদস্যা ও সদস্যদেরকে না রেখে অপ্রয়োজনীয় পিআইসির নামে এখানে রাষ্ট্রের টাকা দুর্নীতির মাধ্যমে লুটতরাজ করা হয়েছে। পিআইসির মনিটরিং কমিটির সদস্য জনৈক আক্রাম উদ্দিনও এ দুর্নীতির সাথে জড়িত বলে মতপ্রকাশ করেছেন কৃষকরা।


সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৬০ বোতল ভারতীয় মা/দ/ক জ/ব্দ, আ/ট/ক ২

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৬০ বোতল ভারতীয় মা/দ/ক জ/ব্দ, আ/ট/ক ২

এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার এবং দুই মাদক কারবারিকে আটক

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি

ফ্রান্সে সংবর্ধিত হলেন “বিশ্ব স্বজন”ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফজরুল হক এনাম :

ফ্রান্সে সংবর্ধিত হলেন “বিশ্ব স্বজন”ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফজরুল হক এনাম :

ফ্রান্স প্রতিনিধি: প্যারিসের এক আভিজাত্য হল রোমে,ফ্রান্স স্বজন পরিবারের পক্ষ থেকে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সিলেট ল কলেজ ছাত্র সংসদের সাবেক

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান

মো.জুনেদ আহমদ: ২ জুন ২০২৬ ইং জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে ড. খলিলুর রহমান জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৯৯টি

​ভুয়া ছুটির আদেশে শিক্ষিকার বিদেশ গমন: ৩ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত

​ভুয়া ছুটির আদেশে শিক্ষিকার বিদেশ গমন: ৩ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত

ওসমানীনগর প্রতিনিধি:- সিলেটের ওসমানীনগর উপজেলার গাবুরটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে বহিঃবাংলাদেশ ছুটির আদেশ জালিয়াতি করে কর্মস্থলে দীর্ঘ

খালিদ মিয়া হত্যাকাণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খালিদ মিয়া হত্যাকাণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ওসমানীনগর  প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের কালনিচর গ্রামের বাসিন্দা নিহত মোঃ খালিদ মিয়ার হত্যাকাণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে মিলাদ

কানাইঘাটে উদ্বোধন হলো অত্যাধুনিক ইনডোর ফুটবল মাঠ ‘এভারগেইন এভিনিউ’

কানাইঘাটে উদ্বোধন হলো অত্যাধুনিক ইনডোর ফুটবল মাঠ ‘এভারগেইন এভিনিউ’

কানাইঘাট প্রতিনিধি: ইকবাল বাহার সিলেটের কানাইঘাট উপজেলার ক্রীড়াপ্রেমীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসমৃদ্ধ ইনডোর ফুটবল মাঠ ‘এভারগেইন এভিনিউ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

সাংবাদিক ফজলু মিয়ার বাড়িতে ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের চা-চক্র

সাংবাদিক ফজলু মিয়ার বাড়িতে ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের চা-চক্র

ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার বিশিষ্ট সাংবাদিক ফজলু মিয়ার নিজ বাসভবনে এক আন্তরিক চা-চক্র অনুষ্ঠিত হয়েছে। এতে ওসমানীনগর উপজেলা অনলাইন