admin
প্রকাশিত: 12:08 PM, October 3, 2026
নবীগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জের নবীগঞ্জে হামের উপসর্গ নিয়ে জাবেদ (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার হবিগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের ১ অক্টোবরের হাম ও রুবেলা রোগসংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে জাবেদকে সন্দেহজনক হাম রোগী হিসেবে উল্লেখ করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, হামের তীব্র উপসর্গ দেখা দেওয়ায় জাবেদকে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জাবেদের মৃত্যুর মধ্য দিয়ে চলতি বছর সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮২ জনে। এর মধ্যে ১৭২ জনের মৃত্যু হয়েছে সন্দেহজনক হাম রোগে এবং পরীক্ষায় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছেন ১০ জন। জেলাভিত্তিক হিসাবে হবিগঞ্জে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত ২৮ জনের মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ১২০ জন সন্দেহজনক হাম রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫৯৭ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। স্বাস্থ্য বিভাগের এ পরিসংখ্যানে সিলেট বিভাগে হাম পরিস্থিতির উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।
নাগরিকগণ যাতে নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করতে পারে তার জন্য সরকার আন্তরিক: কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল
সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে গোয়াইনঘাটে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় গোয়াইনঘাট
সিলেটে উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে সিলেট ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেডে নবনির্মিত ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) চালু করা হয়েছে।
নবীগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের নবীগঞ্জে হামের উপসর্গ নিয়ে জাবেদ (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার হবিগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে দুই গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় আহত উপজেলার লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া কে দেখতে
রেজওয়ান আহমদ: গ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক উন্নয়নের জন্য নানা উদ্যোগ নিয়ে মানুষ মানুষের জন্য—এই মানবিক
অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ইদ্রিস আলীর পিতা, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ইলিয়াছ আলীর শারীরিক অবস্থার
লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির পক্ষ থেকে নগরীর চালিবন্দরস্থ ঐতিহ্যবাহী জামেয়া রাহমানিয়া মাদানিয়া মাদরাসায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার