admin
প্রকাশিত: 8:57 AM, July 4, 2026
সিলেট-৬ আসনের আওতাধীন গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জে সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে হেতিমগঞ্জ গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্যে এমরান আহমদ চৌধুরী বলেন- জীবনের কেবল একটাই লক্ষ্য, মানুষের সেবা করা। গত ১২ ফেব্রুয়ারি গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের সর্বস্তরের জনগণ আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আমি সারাজীবন কৃতজ্ঞ থাকবো এবং জনগণের যে কোনো ডাকে আমি সাড়া দেবো। সবাই শুধু আমার জন্য দোয়া করবেন ও দল-মত নির্বিশেষে সহযোগিতা করবেন। এই ৫ বছরে আমি সবার সহযোগিতা নিয়ে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের চেহারা পাল্টে দিতে চাই।
হেতিমগঞ্জ জামে মসজিদের মোতাওয়াল্লি ময়নুল ইসলাম জুলফুর সভাপতিত্বে ও সিলেট জেলা জিয়া সংসদের সহ-সভাপতি জুবের আহমদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ফুলবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও যুক্তরাজ্য বিএনপির আহবায়ক কমিটির সদস্য এমদাদ হোসেন চৌধুরী টিপু, জেলা বিএনপির সহ-মানবাধিকারবিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন চৌধুরী, বিশিষ্ট মুরুব্বি আব্দুল মতিন, অ্যাড. দেলোয়ার হোসেন দিলু, ফ্রান্স প্রবাসী সুফিয়ান আহমদ ও অ্যাড. লুৎফুর রহমান। আরও বক্তব্য রাখেন- সিলেট জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক লিটন আহমদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের সদস্য মোস্তাক আহমদ ও যুবনেতা সুজন আহমদ খাঁন।
অনুষ্ঠানে বক্তারা বলেন- গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারবাসী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে জনপ্রতিনিধি হিসেবে পেয়ে ধন্য। তিনি শুধু জনসেবা ও কাজ বুঝেন। সমাজের উন্নয়নে ছুটছেন অবিরাম। দলমত নির্বিশেষ সবাই তাঁর কাছে সেবা পাচ্ছে।
এদিকে, গত মঙ্গলবার মহান জাতীয় সংসদ অধিবেশন মুলতবি ঘোষণার পরপরই নিজ নির্বাচনি এলাকায় ছুটে আসেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি। এসেই রাত-দিন দুই উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন করছেন। বুধবার ও বৃহস্পতিবার বিভিন্ন এলাকার পাশাপাশি বিয়ানীবাজার পৌরসভার ৩নং ওয়ার্ডের শহিদ টিলা রাস্তা ও ড্রেনের কাজ এবং উপজেলার শেওলা ইউনিয়নের কাকরদি গ্রামের কুশিয়ারা নদী ভাঙ্গন-প্রতিরোধক কাজ পরিদর্শন করেন সংসদ সদস্য। পরিদর্শনকালে উন্নয়নকাজগুলো নির্দিষ্ট সময়ে শেষ করার তাগিদ দেন এমপি এমরান আহমদ চৌধুরী।
পর্তুগালের ঐতিহাসিক ব্রাগানজা রাজপরিবারের সদস্য হার হাইনেস ইনফান্তা মারিয়া ফ্রান্সিসকা দে ব্রাগানজা (ডাচেস অফ কোইমব্রা) ও তাঁর সফরসঙ্গীদের সম্মানে সিলেটে
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
শিক্ষার প্রসার ও মানবকল্যাণে প্রবাসীদের অবদান অনন্য : তাহসিনা রুশদীর লুনা এমপি প্রবাসে থেকেও বিশ্বনাথের শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণে
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের ছালিম
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সকল নৈরাজ্য অপতৎপরতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে মাওলানা এমরান আলম বাংলাদেশ খেলাফত মজলিস বি.কে.এম সিলেট মহানগরীর ১১, ১২ ও ১৩নং
সিলেট মহানগরীতে মশার উপদ্রব বৃদ্ধি ও ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) মশারি টাঙিয়ে প্রতীকী