admin

প্রকাশিত: ৫:৫০ পূর্বাহ্ণ, এপ্রিল ৭, ২০২৬

১নং ওয়ার্ডকে ‘স্মার্ট’ ও তিলোত্তমা করার প্রত্যয় নিয়াজ মো. আজিজুল করিমের

১নং ওয়ার্ডকে ‘স্মার্ট’ ও তিলোত্তমা করার প্রত্যয় নিয়াজ মো. আজিজুল করিমের

স্টাফ রিপোর্টার:

সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনের হাওয়া বইছে নগরী জুড়ে। সেই ধারাবাহিকতায় ১নং ওয়ার্ডেও বইছে নির্বাচনী আমেজ। প্রার্থীদের যোগ্যতা ও আমলনামার চুলচেরা বিশ্লেষণে ব্যস্ত ভোটাররা। এই ওয়ার্ডে এবার আধুনিক ও তিলোত্তমা ওয়ার্ড গড়ার প্রত্যয় নিয়ে সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নিয়াজ মো. আজিজুল করিম।

নিয়াজ মো. আজিজুল করিম বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক এবং সিলেটের ঐতিহ্যবাহী হাসান মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। একজন নিবেদিতপ্রাণ সমাজকর্মী হিসেবে তিনি যেমন এলাকায় জনপ্রিয়, তেমনি সিলেটের ব্যবসায়ী সমাজের কাছেও তার গ্রহণযোগ্যতা ঈর্ষণীয়।

দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামো উন্নয়নে ব্যক্তিগত ও বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন আজিজুল করিম। এবার তিনি কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। ওয়ার্ডের অলিগলি ঘুরে দেখা যায়, নবীন-প্রবীণ সব বয়সী মানুষের মধ্যে তাকে নিয়ে এক ধরণের ইতিবাচক আগ্রহ তৈরি হয়েছে।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, বিগত দিনে জনপ্রতিনিধিরা নির্বাচনের আগে কী প্রতিশ্রুতি দিয়েছিলেন আর কতটুকু বাস্তবায়ন করেছেন, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। ভোটাররা এবার প্রার্থীর ব্যক্তিগত ইমেজ, শিক্ষাগত যোগ্যতা এবং সামাজিক কর্মকাণ্ডকে প্রাধান্য দিচ্ছেন। ১নং ওয়ার্ডের সাধারণ মানুষের অভিমত—আজিজুল করিম একজন সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত এবং বিপদে-আপদে সবসময় সাধারণ মানুষের পাশে থাকেন।

নিজের প্রার্থিতা ও লক্ষ্য নিয়ে নিয়াজ মো. আজিজুল করিম বলেন, “পরিবর্তনের প্রত্যাশায় জনগণের ভালোবাসায় আমি এবার কাউন্সিলর প্রার্থী হয়েছি। জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে এলাকাকে একটি আধুনিক ও স্মার্ট ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। আমি মানব সেবাকে ইবাদত মনে করি।”

নির্বাচিত হলে তিনি যে বিষয়গুলোকে অগ্রাধিকার দেবেন, রাস্তা-ঘাট সংস্কার ও আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করা। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মাদক ও সন্ত্রাস নির্মূল। যানজট নিরসন, পরিষ্কার-পরিচ্ছন্ন ওয়ার্ড গঠন এবং উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। বেকার যুবকদের স্বাবলম্বী করতে কারিগরি প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ।

১নং ওয়ার্ডের সচেতন মহল মনে করছেন, আজিজুল করিমের মতো একজন যোগ্য ও দূরদর্শী নেতৃত্ব নির্বাচিত হলে ওয়ার্ডের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধান হবে এবং নাগরিক সুযোগ-সুবিধা শতভাগ নিশ্চিত হবে।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফিজা বেগমের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফিজা বেগমের সৌজন্য সাক্ষাৎ

ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে কাজ করার

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি

প্যারিসের একদল উদ্বিগ্ন নাগরিকের সাথে কথা বললেন মোহাম্মদ ইউনুস এবং লিঙ্গবৈষম্য বিষয়ক ফরাসি মন্ত্রী

প্যারিসের একদল উদ্বিগ্ন নাগরিকের সাথে কথা বললেন মোহাম্মদ ইউনুস এবং লিঙ্গবৈষম্য বিষয়ক ফরাসি মন্ত্রী

মো.জুনেদ আহমদ, ফ্রান্স: নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে ২৮ মে,

ব্যাংককে আন্তর্জাতিক‘বর্ষসেরা শিক্ষক’সম্মাননা পাচ্ছেন কানাইঘাটের জয় দাস

ব্যাংককে আন্তর্জাতিক‘বর্ষসেরা শিক্ষক’সম্মাননা পাচ্ছেন কানাইঘাটের জয় দাস

ইকবাল বাহার, কানাইঘাট: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে যাচ্ছেন সিলেটের

বীরমঙ্গল-গুরকচির বাজার সড়কের বেহাল দশা

বীরমঙ্গল-গুরকচির বাজার সড়কের বেহাল দশা

ভাঙন ও কাদার কারণে বন্ধ যান চলাচল, চরম দুর্ভোগে ১৫-২০ গ্রামের মানুষ এ কে আজাদ গোয়াইনঘাট সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১নং

চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও শক্তিশালী

কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী

কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র পরিদর্শন

রবিবারের আলোচনা সভায় প্রধান অতিথি খন্দকার মুক্তাদির

রবিবারের আলোচনা সভায় প্রধান অতিথি খন্দকার মুক্তাদির

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে মহানগর বিএনপির ২ দিনের কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট