admin

প্রকাশিত: ৫:০৮ পূর্বাহ্ণ, জুন ১০, ২০২৬

১৭ জুন শ্রীমঙ্গল আসছেন প্রধানমন্ত্রী, চলছে প্রস্তুতি

১৭ জুন শ্রীমঙ্গল আসছেন প্রধানমন্ত্রী, চলছে প্রস্তুতি

মৌলভীবাজার প্রতিনিধি:

ফ্যামিলি কার্ড সম্প্রসারণ কার্যক্রমের (তৃতীয় পর্যায়) উদ্বোধন উপলক্ষে আগামী ১৭ জুন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা সফরের সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এই তথ্য প্রাথমিকভাবে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান।
গতকাল মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের কনফারেন্স রুমে ফ্যামিলি কার্ড কার্যক্রম সংক্রান্ত এক প্রস্তুতি সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সুইলপুর মৌজায় প্রাথমিকভাবে ১৮৪ জন সুবিধাবঞ্চিত ব্যক্তিকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার জন্য তালিকাভুক্ত করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মাননীয় প্রধানমন্ত্রীর শ্রীমঙ্গল আগমন বিষয়ে এখন পর্যন্ত আমরা কোনো সরকারি চিঠি বা আনুষ্ঠানিক নির্দেশনা পাইনি। তবে ফ্যামিলি কার্ড কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও রাজনগর উপজেলা সফর করতে পারেন বলে বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছি। বিষয়টি চূড়ান্ত করার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরসমূহ কাজ করছে। প্রধানমন্ত্রীর সম্ভাব্য আগমনকে সামনে রেখে উপজেলা প্রশাসন প্রাথমিক প্রস্তুতি গ্রহণ শুরু করেছে।
সভায় আরও জানানো হয়, সুইলপুর মৌজাটি দুর্গম এলাকায় অবস্থিত হওয়ায় কার্ড বিতরণ অনুষ্ঠানের বিকল্প ভেন্যু হিসেবে শ্রীমঙ্গল শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রস্তুত রাখা হয়েছে। তবে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ও সফর ব্যবস্থাপনার দায়িত্বে থাকা অগ্রবর্তী টিম ও এসএসএফ চূড়ান্তভাবে অনুষ্ঠানস্থল নির্ধারণ করবে।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ হোন: সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট

দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ হোন: সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিল করার দাবিতে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সিলেট জেলা শাখার

আনজুমানে তালামীযে ইসলামিয়ার সম্মেলনে হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

আনজুমানে তালামীযে ইসলামিয়ার সম্মেলনে হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

‘দেশের সব জায়গায় সহযোগিতা, জকিগঞ্জে কেন বাধা?’ জকিগঞ্জ প্রতিনিধি: নিজ জন্মভূমি জকিগঞ্জের মাটিতে প্রশাসনের বাধার মুখে পড়ার অভিযোগ তুলে ক্ষোভ

ফ্রান্সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

ফ্রান্সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

মো: জুনেদ আহমদ, ফ্রান্স: বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম

রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

সিলেটের সংবাদ ডেস্ক: বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর

মৃত্যুর মুখ থেকে ফিরলেন মা: ফ্রিডম জেনারেল হাসপাতালে প্রসূতি সেবায় অবহেলার অভিযোগ

মৃত্যুর মুখ থেকে ফিরলেন মা: ফ্রিডম জেনারেল হাসপাতালে প্রসূতি সেবায় অবহেলার অভিযোগ

সিলেটের আম্বরখানাস্থ বেসরকারি চিকিৎসাকেন্দ্র ‘ফ্রিডম জেনারেল হাসপাতাল’-এর বিরুদ্ধে প্রসূতি সেবায় চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। নরমাল ডেলিভারির মাত্র কয়েকদিন পর

জামিনে বের হয়ে আরও বেপরোয়া, রাত-দিন চলছে ইয়াবা ও ফেনসিডিল বিক্রি: পাঠানটুলায় সাহেদের মাদকের রমরমা বাণিজ্য, অতিষ্ঠ এলাকাবাসী

জামিনে বের হয়ে আরও বেপরোয়া, রাত-দিন চলছে ইয়াবা ও ফেনসিডিল বিক্রি: পাঠানটুলায় সাহেদের মাদকের রমরমা বাণিজ্য, অতিষ্ঠ এলাকাবাসী

নগরীর পাঠানটুলাস্থ দর্জিপাড়া এলাকায় সাহেদ আলী ওরফে ‘ইয়াবা সাহেদ’ নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর রমরমা মাদক বাণিজ্যে অতিষ্ঠ হয়ে উঠেছেন

প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে ‘টাউন সাব-পোস্ট অফিস’র নবযাত্রা

প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে ‘টাউন সাব-পোস্ট অফিস’র নবযাত্রা

সিলেটের দক্ষিণ সুরমার সিলাম এলাকার বিরাহিমপুরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুরবাড়িতে ডাকঘরের (টাউন সাব-পোস্ট অফিস) কার্যক্রম ফের শুরু

সিসিক প্রশাসকের সঙ্গে এমসি কলেজ অধ্যক্ষের সৌজন্য সাক্ষাৎ

সিসিক প্রশাসকের সঙ্গে এমসি কলেজ অধ্যক্ষের সৌজন্য সাক্ষাৎ

ঐতিহ্যবাহী এমসি কলেজের উন্নয়নে সিসিকের সহযোগিতা অব্যাহত থাকবে: কাইয়ুম চৌধুরী সিলেট সরকারি মুরারিচাঁদ (এমসি) কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. তোফায়েল আহমদ