admin
প্রকাশিত: 5:45 PM, July 22, 2026
ফ্রান্স প্রতিনিধি:
দীর্ঘ ১৭ বছরের সাংগঠনিক স্থবিরতা কাটিয়ে যুক্তরাষ্ট্র যুবদলের একটি শক্তিশালী, গ্রহণযোগ্য ও কার্যকর কমিটি ঘোষণার দাবি জোরালো হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে কমিটি না থাকায় সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এই পরিস্থিতির অবসান ঘটিয়ে দ্রুত নতুন নেতৃত্ব নির্বাচনের আহ্বান জানিয়েছেন যুবদল নেতা জাহেদ হাসান সুমন খাঁ।
তিনি বলেন, সংগঠনের দুঃসময়ে যারা রাজপথে সক্রিয় ছিলেন, দলীয় আদর্শ ও সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নিতে নিরলস ভূমিকা রেখেছেন, আগামী কমিটিতে তাদের যথাযথ মূল্যায়ন করা সময়ের দাবি। ত্যাগী, পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের নেতৃত্বে নিয়ে আসার মাধ্যমেই যুক্তরাষ্ট্র যুবদলকে আরও শক্তিশালী ও গতিশীল করা সম্ভব।
জাহেদ হাসান সুমন খাঁ বলেন, দীর্ঘদিন ধরে কমিটি না থাকায় অনেক যোগ্য ও পরিশ্রমী নেতাকর্মী সাংগঠনিক স্বীকৃতি থেকে বঞ্চিত হয়েছেন। ফলে মাঠপর্যায়ে সক্রিয় কর্মীদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয়েছে। দ্রুত একটি গ্রহণযোগ্য কমিটি গঠন করা হলে সংগঠনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হবে এবং সাংগঠনিক কর্মকাণ্ড আরও বেগবান হবে।
তিনি বলেন, নতুন কমিটি গঠনের ক্ষেত্রে ব্যক্তিগত পরিচয় বা প্রভাবের চেয়ে ত্যাগ, যোগ্যতা, সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা এবং দীর্ঘদিনের অবদানকে প্রাধান্য দেওয়া উচিত। এতে সংগঠনের ভেতরে ঐক্য ও আস্থা আরও দৃঢ় হবে।
যুবদল নেতা জাহেদ হাসান সুমন খাঁ আশা প্রকাশ করে বলেন, দলের শীর্ষ নেতৃত্ব আগামী কমিটি ঘোষণার সময় প্রকৃত ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন করবেন। কারণ, ত্যাগের স্বীকৃতি এবং যোগ্য নেতৃত্ব নির্বাচনই একটি সংগঠনকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাতে পারে।
তিনি আরও বলেন, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দ্রুত কমিটি ঘোষণা করা হলে যুক্তরাষ্ট্র যুবদলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্যম সৃষ্টি হবে এবং প্রবাসে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিতভাবে এগিয়ে যাবে।
এনসিপির সড়কে অবস্থান, ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা, দফায় দফায় পুলিশের বাধা
পূর্ণাঙ্গ বৈশ্বিক এভিয়েশন গ্রুপ হওয়ার পথে দেশের বৃহত্তম বেসরকারি এয়ারলাইন্স স্টাফ রিপোর্টার: বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন খাতে নতুন এক যুগের
সিলেটে উৎসবমুখর পরিবেশে নজরুল একাডেমী সিলেট-এর বিশেষ সাধারণ সভা এবং আগামী ৩ বছরের মেয়াদে ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি
(সিউক)-এর চেয়ারম্যান কয়েস লোদীর অভিনন্দন দীর্ঘ দেড়যুগ পর অবশেষে গঠিত হলো ‘সিলেট নজরুল একাডেমী’র নতুন কার্যকরী কমিটি। বুধবার রাতে সরকারি
স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার একটি গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে স্থানীয় বিতর্কিত
* অপরাধের স্বর্গরাজ্য ও ভুক্তভোগীদের ওপর নির্যাতন * আওয়ামী লীগ থেকে এনসিপি: রাতারাতি রূপবদল * আফজালের উসকানিমূলক বক্তব্য ও রাজনৈতিক
সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা ছয়টি
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন,