admin

প্রকাশিত: 4:27 PM, July 30, 2026

১৯ বছর পর বাংলাদেশি বাবার সন্ধানে ইন্দোনেশিয়ান তরুণী

১৯ বছর পর বাংলাদেশি বাবার সন্ধানে ইন্দোনেশিয়ান তরুণী

মো.জুনেদ আহমদ,ফ্রান্স

প্রায় দুই দশক ধরে হারিয়ে যাওয়া বাংলাদেশি বাবার সন্ধানে মানবিক আবেদন জানিয়েছেন ইন্দোনেশিয়ার এক তরুণী। তাঁর দাবি, বাবা বাংলাদেশের সিলেট জেলার বাসিন্দা ছিলেন। দীর্ঘ ১৭–১৮ বছর ধরে বাবার সঙ্গে কোনো যোগাযোগ না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমের সহায়তায় বাবাকে খুঁজে পাওয়ার আকুতি জানিয়েছেন তিনি।

তরুণীর নাম জায়নাব আক্তার জাবা (জবা)। তিনি জানান, ২০০৭ সালে সৌদি আরবের মদিনা শহরে তাঁর জন্ম। সে সময় তাঁর মা ও নানী, দুজনই ইন্দোনেশিয়ার নাগরিক হিসেবে মদিনায় কর্মরত ছিলেন। সেখানেই তাঁর মায়ের সঙ্গে এক বাংলাদেশি নাগরিকের পরিচয় হয় এবং পরে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

জায়নাবের ভাষ্য অনুযায়ী, তাঁর বাবার নাম জয়নাল আবিদিন (তধবহধষ অনরফরহ / তধরহধষ অনবফরহ)। পরিবারে তাঁকে শুধু ‘জয়নাল’ নামেই ডাকা হতো। তাঁর মা সবসময় বলতেন, তাঁর বাবা বাংলাদেশের সিলেট জেলার বাসিন্দা।

তিনি আরও জানান, তাঁর বয়স যখন প্রায় দুই থেকে তিন বছর, তখন পারিবারিক সমস্যার কারণে তাঁরা ইন্দোনেশিয়ায় ফিরে যান। এরপরও প্রায় দুই থেকে তিন বছর তাঁর মা ও বাবার মধ্যে চিঠির মাধ্যমে যোগাযোগ ছিল। কিন্তু এক অগ্নিকাণ্ডে তাঁদের বাড়ি পুড়ে গেলে বাবার ঠিকানা ও যোগাযোগের তথ্য সংরক্ষিত ডায়েরিসহ গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট হয়ে যায়। সেই ঘটনার পর থেকেই বাবার সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

বর্তমানে ১৯ বছর বয়সী জায়নাব বলেন, “আমি ছোটবেলা থেকেই বাবাকে খুঁজছি। কিন্তু তাঁর কোনো ঠিকানা, ফোন নম্বর কিংবা আত্মীয়-স্বজনের পরিচয় আমাদের কাছে নেই। শুধু জানি, তিনি বাংলাদেশের সিলেট জেলার মানুষ। যদি কেউ তাঁকে চিনে থাকেন বা তাঁর সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে অনুগ্রহ করে আমাদের জানাবেন। একটি ছোট্ট তথ্যও হয়তো আমাকে আমার বাবার কাছে পৌঁছে দিতে পারে।”

জায়নাব দেশের মানুষের প্রতি আন্তরিক অনুরোধ জানিয়ে বলেন, তাঁর এই আবেদনটি যেন সবাই যত বেশি সম্ভব মানুষের কাছে পৌঁছে দেন। তিনি বিশ্বাস করেন, একটি শেয়ার কিংবা একটি তথ্যই হয়তো দীর্ঘ ১৭–১৮ বছরের বিচ্ছেদের অবসান ঘটাতে পারে।

সর্বশেষ সংবাদ

১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান  শিশুসন্তান ফিরে পেতে আদালতের দ্বারস্থ কিশোরী

১৩ বছরের মায়ের কোলে ৭ মাসের সন্তান শিশুসন্তান ফিরে পেতে আদালতের দ্বারস্থ কিশোরী

সিলেটের সংবাদ ডেস্ক: মাত্র ১৩ বছর বয়সেই সাত মাসের এক শিশুসন্তানের মা অনামিকা আক্তার জুঁই। নিজের সন্তানকে ফিরে পেতে আদালতের

ধোপাজান চলতি নদী রক্ষায় লুটপাট বন্ধ ও ইজারা চালুর দাবিতে মানববন্ধন

ধোপাজান চলতি নদী রক্ষায় লুটপাট বন্ধ ও ইজারা চালুর দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ঐতিহ্যবাহী ধোপাজান চলতি নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধ, পরিবেশ রক্ষা, প্রশাসনিক অভিযান জোরদার এবং

সংবাদ সম্মেলনে মুখোমুখি দুই পক্ষ জকিগঞ্জে অভিযোগ-প্রতি অভিযোগ

সংবাদ সম্মেলনে মুখোমুখি দুই পক্ষ জকিগঞ্জে অভিযোগ-প্রতি অভিযোগ

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও মারধরের অভিযোগ এবং পাল্টাভাবে এক যুবকের ওপর হামলা, মারধর ও নগদ

১৯ বছর পর বাংলাদেশি বাবার সন্ধানে ইন্দোনেশিয়ান তরুণী

১৯ বছর পর বাংলাদেশি বাবার সন্ধানে ইন্দোনেশিয়ান তরুণী

মো.জুনেদ আহমদ,ফ্রান্স প্রায় দুই দশক ধরে হারিয়ে যাওয়া বাংলাদেশি বাবার সন্ধানে মানবিক আবেদন জানিয়েছেন ইন্দোনেশিয়ার এক তরুণী। তাঁর দাবি, বাবা

এইডেড হাইস্কুলে বহুতল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সিসিক প্রশাসক

এইডেড হাইস্কুলে বহুতল মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে সিসিক প্রশাসক

অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে যুবশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে হবে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বাংলাদেশের সবচেয়ে

সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শিক্ষা একটি জাতির

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় ও যশোরে এমপির বাড়ীতে সন্ত্রাসী হামলায় মহানগর জামায়াতের নিন্দা

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় ও যশোরে এমপির বাড়ীতে সন্ত্রাসী হামলায় মহানগর জামায়াতের নিন্দা

গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির পদযাত্রা এবং যশোরে জামায়াত এমপির বাড়ীতে বিএনপি ও ছাত্রদলের সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন

ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজের বৃক্ষরোপণ কর্মসূচী

ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজের বৃক্ষরোপণ কর্মসূচী

সবুজ পৃথিবী গড়া ও পরিবেশের ভারসাম্য রক্ষা করার লক্ষ্যে ইনার হুইল ক্লাব অব সিলেট হেরিটেজ (ডিস্ট্রিক্ট-৩৪৫)বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে। গতকাল