admin

প্রকাশিত: 10:53 AM, July 30, 2026

১.৫ বিলিয়ন ডলারে ২১ বোয়িং যুক্ত করছে ইউএস-বাংলা

১.৫ বিলিয়ন ডলারে ২১ বোয়িং যুক্ত করছে ইউএস-বাংলা

পূর্ণাঙ্গ বৈশ্বিক এভিয়েশন গ্রুপ হওয়ার পথে দেশের বৃহত্তম বেসরকারি এয়ারলাইন্স

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন খাতে নতুন এক যুগের সূচনা করতে যাচ্ছে দেশের বৃহত্তম বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা। প্রায় ১.৫ বিলিয়ন মার্কিন ডলারের (প্রায় ১৮ হাজার কোটি টাকা) লিজ প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের বহরে ২১টি নতুন বোয়িং উড়োজাহাজ যুক্ত করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ২০২৭ সালের মধ্যে ধাপে ধাপে এসব উড়োজাহাজ বহরে যুক্ত হবে, যার মধ্যে থাকবে ১৫টি বোয়িং ৭৩৭-৮ এবং ৬টি বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ। বুধবার রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত ‘বিয়ন্ড উইথ বোয়িং’ শীর্ষক এক জমকালো অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই ঐতিহাসিক ঘোষণা দেওয়া হয়। এভিয়েশন খাতের সমৃদ্ধিতে বড় মাইলফলক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, “একটি অভ্যন্তরীণ এয়ারলাইন থেকে শুরু করে ইউএস-বাংলা আজ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আন্তর্জাতিক ক্যারিয়ারে পরিণত হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু হলে প্রতি বছর প্রায় ২৪ মিলিয়ন যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হবে। ক্রমবর্ধমান এই চাহিদা মেটাতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বহরে ২১টি নতুন উড়োজাহাজ যুক্ত করার সিদ্ধান্ত এভিয়েশন খাতের বিকাশে অত্যন্ত গুরুত্ববহ।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মিয়া মো. নুরুদ্দিন অপু, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন, বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিগিহ, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দেশের ফরঢ়ষড়সধঃ, পর্যটন খাতের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিরা। আন্তর্জাতিক রুটে দেশীয় সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা ইউএস-বাংলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, “বাংলাদেশের আন্তর্জাতিক আকাশপথের প্রায় ৭০ শতাংশ বাজার এখনো বিদেশি এয়ারলাইন্সগুলোর দখলে। নতুন বোয়িং উড়োজাহাজ যুক্ত হওয়ার ফলে আন্তর্জাতিক রুটে দেশীয় এয়ারলাইন্সের সক্ষমতা বহুগুণ বাড়বে এবং বিশাল অঙ্কের বৈদেশিক মুদ্রা দেশে রাখা সম্ভব হবে। আমাদের লক্ষ্য কেবল একটি এয়ারলাইন্স পরিচালনা নয়, বরং ইউএস-বাংলাকে একটি পূর্ণাঙ্গ গ্লোবাল এভিয়েশন গ্রুপে রূপান্তর করা।” নতুন গন্তব্য ও হাব সম্প্রসারণইউএস-বাংলা সূত্রে জানা গেছে, নতুন বিমানগুলো বহরে যুক্ত হলে বিদ্যমান আন্তর্জাতিক রুটগুলোতে ফ্লাইট সংখ্যা বৃদ্ধির পাশাপাশি ব্যাঙ্গালুরু, হায়দ্রাবাদ, কলম্বো, কাঠমান্ডু, বেইজিং, শেনজেন, দক্ষিণ কোরিয়া, জাপান, কুয়েত, বাহরাইন, মদিনা ও দাম্মামসহ বেশ কিছু নতুন আন্তর্জাতিক গন্তব্যে সরাসরি ফ্লাইট চালু করা হবে। এছাড়া ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও সিলেটকে আঞ্চলিক আন্তর্জাতিক হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।


সর্বশেষ সংবাদ

জৈন্তাপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

জৈন্তাপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুরে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে কাঠের বর্গা দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করার

সিলেট গ্যাস ফিল্ডের টেন্ডারে বাধার অভিযোগ

সিলেট গ্যাস ফিল্ডের টেন্ডারে বাধার অভিযোগ

শাহীন আলমসহ স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবসায়ীদের ক্ষোভ সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) বিভিন্ন বিভাগ ও গ্যাস ফিল্ডের জন্য চালক ও

গরম-লোডশেডিংয়ে বিপর্যস্ত সিলেটের পোল্ট্রি শিল্প

গরম-লোডশেডিংয়ে বিপর্যস্ত সিলেটের পোল্ট্রি শিল্প

তাপমাত্রা বাড়ার সঙ্গে বাড়ছে মুরগির মৃত্যু, ব্যাহত উৎপাদন, লোকসানের মুখে খামারিরা তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে

অনিয়ম ও আর্থিক অস্বচ্ছতায় সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহপরান (রহ.) মাজার

অনিয়ম ও আর্থিক অস্বচ্ছতায় সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহপরান (রহ.) মাজার

কোটি কোটি টাকার দান-মান্নতের হিসাব নেই, নিয়ন্ত্রণে নির্দিষ্ট খাদেম পরিবার সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম প্রধান স্তম্ভ হযরত শাহপরান (রহ.)-এর মাজারকে

আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ

সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের পেশাগত

৪১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : নাসিম হোসাইন

৪১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে : নাসিম হোসাইন

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে আজ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা অনুষ্ঠিত

সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা হিসেবে ‘সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ’ (সিউক)-এর প্রথম