admin

প্রকাশিত: 4:15 PM, August 30, 2026

২০২৭ হতে পারে উত্তপ্ত পৃথিবীর বছর জলবায়ু, যুদ্ধ, জ্বালানি ও রাজনীতিতে বাড়ছে শঙ্কা

২০২৭ হতে পারে উত্তপ্ত পৃথিবীর বছর জলবায়ু, যুদ্ধ, জ্বালানি ও রাজনীতিতে বাড়ছে শঙ্কা

মো. জুনেদ আহমদ, ফ্রান্স:

২০২৭ সাল এখনো শুরু হয়নি। তবে বছরটি ঘিরে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। জলবায়ু পরিবর্তন, সম্ভাব্য শক্তিশালী এল নিনো, যুদ্ধ ও ভূরাজনৈতিক উত্তেজনা, জ্বালানি বাজারের অস্থিরতা, মূল্যস্ফীতি এবং রাজনৈতিক মেরুকরণ—সব মিলিয়ে ২০২৭ হতে পারে বিশ্ববাসীর জন্য কঠিন এক পরীক্ষার বছর। বিশ্ব আবহাওয়া সংস্থার (ডগঙ) পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শক্তিশালী এল নিনো তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ও বৃষ্টিপাতের স্বাভাবিক ধরণে বড় পরিবর্তন আসতে পারে।

কোথাও অতিবৃষ্টি ও বন্যা, আবার কোথাও খরা, দাবদাহ ও দাবানলের ঝুঁকি বাড়তে পারে। এল নিনোর সঙ্গে ইতিবাচক ইন্ডিয়ান ওশান ডাইপোল (ওঙউ) সক্রিয় হলে ভারত মহাসাগরীয় অঞ্চলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। এর প্রভাব বাংলাদেশেও পড়তে পারে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা, ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি ও দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ দেশের কৃষি, খাদ্যনিরাপত্তা ও অর্থনীতিতে বাড়তি চাপ সৃষ্টি করতে পারে। অন্যদিকে যুদ্ধ ও ভূরাজনৈতিক উত্তেজনা বিশ্ব অর্থনীতির জন্য বড় ঝুঁকি। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলের সংঘাত দীর্ঘায়িত হলে তেল-গ্যাসের সরবরাহ, আন্তর্জাতিক পরিবহন এবং খাদ্যপণ্যের বাজারে অস্থিরতা বাড়তে পারে।

তেলের দাম বাড়লে পরিবহন ব্যয় বাড়ে, আর তার প্রভাব দ্রুত ছড়িয়ে পড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (ওগঋ) জুলাই ২০২৬-এর পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি ৩.৪ শতাংশ হতে পারে। তবে যুদ্ধ, মূল্যস্ফীতি, জ্বালানির দাম ও বাণিজ্যনীতির পরিবর্তন এই প্রবৃদ্ধির পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। এর সঙ্গে যুক্ত হচ্ছে রাজনীতি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (অও)। বিভিন্ন দেশের নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মেরুকরণের পাশাপাশি ভুয়া তথ্য, ডিপফেক ও অও-নির্ভর তথ্যযুদ্ধ জনমত ও নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করতে পারে। সবচেয়ে বড় আশঙ্কা হলো—এসব সংকট একে অপরকে আরও তীব্র করতে পারে। জলবায়ু দুর্যোগ খাদ্যসংকট তৈরি করতে পারে, যুদ্ধ বাড়াতে পারে জ্বালানির দাম, আর জ্বালানি ও খাদ্যের মূল্যবৃদ্ধি উসকে দিতে পারে মূল্যস্ফীতি ও সামাজিক অস্থিরতা। তাই ২০২৭ শুধু নতুন একটি বছর নয়; এটি হতে পারে বিশ্ব নেতৃত্ব, কূটনীতি, অর্থনৈতিক ব্যবস্থাপনা ও জলবায়ু মোকাবিলার সক্ষমতার বড় পরীক্ষা। জলবায়ু মোকাবিলা, যুদ্ধ এড়ানো, জ্বালানি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করতে না পারলে উত্তপ্ত পৃথিবী আরও অনিশ্চিত হয়ে উঠতে পারে।


সর্বশেষ সংবাদ

নিহত পরিবারের সংবাদ সম্মেলন রায়নগরে ট্রিপল মার্ডার নিয়ে মন্ত্রীর আশ্বাসে বাদীর আস্থা

নিহত পরিবারের সংবাদ সম্মেলন রায়নগরে ট্রিপল মার্ডার নিয়ে মন্ত্রীর আশ্বাসে বাদীর আস্থা

সিলেটের সংবাদ ডেস্ক: সুষ্ঠু তদন্তের মাধ্যমে রায়নগরের ট্রিপল মার্ডারের প্রকৃত অপরাধীদের শনাক্ত করা নিয়ে এত দিন পুলিশের ভূমিকায় সন্দিহান ছিলেন

জামায়াতের সহযোগী সদস্য সংগ্রহ অভিযান ন্যায়-ইনসাফ ও গণমানুষের কল্যাণে জামায়াতের পথচলা অব্যাহত থাকবে : মুহাম্মদ শাহজাহান আলী

জামায়াতের সহযোগী সদস্য সংগ্রহ অভিযান ন্যায়-ইনসাফ ও গণমানুষের কল্যাণে জামায়াতের পথচলা অব্যাহত থাকবে : মুহাম্মদ শাহজাহান আলী

সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেছেন, জামায়াত জাতির প্রত্যাশা পূরণে কাজ করছে। খোদাভীরু নেতৃত্ব তৈরীর মাধ্যমে জামায়াত জাতিকে

নারী উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে সিলেটে প্রশিক্ষণ কর্মশালা

নারী উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে সিলেটে প্রশিক্ষণ কর্মশালা

ব্যবসায়িক পরিকল্পনা, হিসাব সংরক্ষণ, আর্থিক ব্যবস্থাপনা, বাংলাদেশ ব্যাংকের নীতি ও অর্থায়ন সুবিধা এবং ঋণ ব্যবস্থাপনা বিষয়ে সিলেটের নারী উদ্যোক্তা ও

সিলেটে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভায় সুদীপ রঞ্জন সেন

সিলেটে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভায় সুদীপ রঞ্জন সেন

শহীদের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শনই অসাম্প্রদায়িক বাংলাদেশের মূল ভিত্তি “ধর্ম যার যার, রাষ্ট্র সবারÑশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই ঐতিহাসিক দর্শনই

যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলাওয়ান টিভিতে চাকরির সুযোগ

যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলাওয়ান টিভিতে চাকরির সুযোগ

যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা টেলিভিশন বাংলাওয়ান টিভি সিলেটে নতুন সংবাদকর্মী খুঁজছে। সংবাদের নতুন গল্প খুঁজে বের করা এবং মাঠের খবর দর্শকের কাছে

খন্দকার মুক্তাদিরের সঙ্গে এমওএল’র উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ

খন্দকার মুক্তাদিরের সঙ্গে এমওএল’র উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ ও প্রযুক্তিতে জাপানের এমওএল’র আগ্রহ স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সম্ভাবনাময় জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ (শিপ রিসাইক্লিং) খাতে বিনিয়োগ ও প্রযুক্তিগত

ডেনমার্কে স্নাকক ডিগ্রিতে ফার্স্ট ক্লাস পেলেন গোয়াইনঘাটের আরিফুল

ডেনমার্কে স্নাকক ডিগ্রিতে ফার্স্ট ক্লাস পেলেন গোয়াইনঘাটের আরিফুল

ডেনমার্কে স্নাতক (ব্যাচেলর) ডিগ্রিতে প্রথম শ্রেণী (ফার্স্ট ক্লাস) অর্জন করেছেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার আরিফুল হক পাপ্পু। তিনি তোয়াকুল ইউনিয়নের ফুলতৈলছগাম

প্যারিসে প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপের ফাইনালে বাংলাদেশের মোহাম্মদ আলী

প্যারিসে প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপের ফাইনালে বাংলাদেশের মোহাম্মদ আলী

ফ্রান্স প্রতিনিধি: বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক রন্ধন প্রতিযোগিতা ‘প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপ ২০২৬’-এর ফাইনালে জায়গা করে নিয়েছেন ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি শেফ