admin
প্রকাশিত: ৭:৩০ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২৬
প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান
সিলেট মহানগরীর যানজট নিরসন, সড়ক নিরাপত্তা জোরদার এবং নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ৫ দফা দাবি জানিয়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বরাবরে স্মারকলিপি প্রদান করেন সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
গতকাল মঙ্গলবার বিকালে সংগঠনের পক্ষ থেকে এই দাবি সংবলিত একটি স্মারকলিপি পেশ করা হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্কর, সহ-সভাপতি হাজী মো: আনোয়ার হোসেন, মো: মুছলেহ উদ্দিন, মো: বেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার, গণদাবী পরিষদের কেন্দ্রীয় নেতা মামুন চৌধুরী প্রমূখ।
স্মারকলিপিতে উল্লিখিত ৫ দফা দাবিসমূহ হলো, নগরীর অতি গুরুত্বপূর্ণ আম্বরখানা থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে দিন-রাত প্রবাসী ও সাধারণ পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে পর্যাপ্ত সিসি ক্যামেরা ও আধুনিক স্ট্রিট লাইট স্থাপন করতে হবে। এছাড়া আম্বরখানা ও মজুমদারীবাসীর নির্বিঘœ চলাচলের স্বার্থে ভোলাগঞ্জগামী বাসস্ট্যান্ডটি অতি দ্রুত লাকাতুরা এলাকার খালি
স্থানে স্থানান্তর এবং সড়ক নিরাপত্তা জোরদার করা এখন সময়ের দাবি।
সিলেট শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা— শাহপরান ব্রিজ, শাহজালাল ১ম সেতু, কীন ব্রিজ, কাজিরবাজার সেলফি ব্রিজ, শাহজালাল ২য় সেতু এবং কুমারগাঁও ব্রিজে দিন ও রাতের বিভিন্ন সময়ে সাধারণ মানুষ চলাচলের সময় প্রায়ই ছিনতাইয়ের শিকার হচ্ছেন। এই পরিস্থিতি মোকাবেলায় প্রতিটি সেতুতে আধুনিক ও পর্যাপ্ত আলোকসজ্জা এবং সিসি ক্যামেরা স্থাপন করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক তেমুখী থেকে বাদাঘাট জেলা কারাগার পর্যন্ত বিদ্যমান চার লেন মহাসড়কে পর্যাপ্ত আলোকসজ্জার ব্যবস্থা করা জরুরি। এতে রাতের বেলায় পথচারী এবং জেলা কারাগারের কয়েদিদের নিরাপদ চলাচল নিশ্চিত হবে এবং সামগ্রিকভাবে জননিরাপত্তা বৃদ্ধি পাবে।
গত এক যুগ আগে তৎকালীন সরকারের প্রস্তাবিত ফায়ার সার্ভিস স্টেশনগুলো— শাহজালাল উপশহর, খাদিম, এয়ারপোর্ট রোড, তেমুখী এবং বাদাঘাট কারাগার সংলগ্ন এলাকায় আজও বাস্তবায়ন হয়নি। পূর্ববর্তী জেলা প্রশাসকদের উদাসীনতার কারণে গুরুত্বপূর্ণ এই প্রকল্পগুলো আলোর মুখ দেখেনি। এগুলো দ্রুত স্থাপন করা জরুরি।
সিলেট মহানগরীর ভয়াবহ যানজট নিরসনে সরকারের প্রস্তাবিত তিনমুখী ফ্লাইওভার নির্মাণ করতে হবে। পাশাপাশি শহরতলীর চারদিকে ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে যেমন— বটেশ্বর, সালুটিকর, বাদাঘাট নতুন কারাগার, টুকেরবাজারের পশ্চিম জাঙ্গাইল পয়েন্ট, দক্ষিণ সুরমার সিলাম, বলদী, তেলিবাজার বাইপাস সড়ক ও পুরো মোল্লারগাঁও ইউনিয়ন পর্যন্ত বর্তমান সিটি কর্পোরেশনকে তড়িৎ গতিতে সম্প্রসারণ করা হোক।
স্বাক্ষরিত এই স্মারকলিপিতে আশাবাদ ব্যক্ত করে বলেন, উপরো উক্ত দাবিগুলো দ্রুত সময়ে বাস্তবায়ন হলে সিলেট মহানগরীর প্রতিটি মানুষ উপকৃত হবেন। আজীবন প্রবাসী ও সিলেট শহরবাসী এই উদ্যোগকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। নেতৃবৃন্দ এই জনগুরুত্বপূর্ণ দাবিগুলো বাস্তবায়নে প্রশাসনের দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ কামনা করেন।-বিজ্ঞপ্তি
৫ দফা দাবি জানিয়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বরাবরে স্মারকলিপি প্রদান করছেন সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ
দক্ষ নেতৃত্ব ও সমান সুযোগের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়কে আরও গতিশীল করা হবে স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী
ডিম নিক্ষেপ: লন্ডনে উত্তেজনা, আটক ৩ মো.জুনেদ আহমদ,ফ্রান্স: যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য
ফরিদ চৌধুরীর জীবন ও কর্ম ইসলামী আন্দোলনের কর্মী ও শিক্ষার্থীদের জন্য প্রেরণার উৎস্য শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা ইয়াতিমখানার সাবেক
মাওলানা খাজা মঈন উদ্দিন আহমদ খাজা হজ্ব কাফেলা নিয়ে সফলভাবে হজ্ব সম্পন্ন করে স্বদেশ প্রত্যাবর্তনে আউলিয়া ফেডারেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা
প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান সিলেট মহানগরীর যানজট নিরসন, সড়ক নিরাপত্তা জোরদার এবং নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ৫ দফা দাবি জানিয়ে
স্তূপ, দুর্গন্ধ ও স্বাস্থ্য ঝুঁকি সিলেট সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডস্থ মেন্দিবাগ মাছিমপুর এলাকার সংযোগ সড়ক পাশে খোলা জায়গায় বর্জ্য জমানো
দক্ষতাভিত্তিক শিক্ষায় অধিক জোর দিতে হবে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আমাদের দেশে প্রচুর জনশক্তি রয়েছে।
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, বর্তমান সরকার জনবান্ধব বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে। গর্ভবতী নারী,