admin

প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৬

৫ দফা দাবি বাস্তবায়নে সিসিক প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান

৫ দফা দাবি বাস্তবায়নে সিসিক প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান

সিলেট মহানগরীর যানজট নিরসন, সড়ক নিরাপত্তা জোরদার এবং নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ৫ দফা দাবি জানিয়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বরাবরে স্মারকলিপি প্রদান করেন সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৬ জুন) বিকালে সংগঠনের পক্ষ থেকে এই দাবি সংবলিত একটি স্মারকলিপি পেশ করা হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্কর, সহ-সভাপতি হাজী মো: আনোয়ার হোসেন, মো: মুছলেহ উদ্দিন, মো: বেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার, গণদাবী পরিষদের কেন্দ্রীয় নেতা মামুন চৌধুরী প্রমূখ।

স্মারকলিপিতে উল্লিখিত ৫ দফা দাবিসমূহ হলো, নগরীর অতি গুরুত্বপূর্ণ আম্বরখানা থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কে দিন-রাত প্রবাসী ও সাধারণ পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে পর্যাপ্ত সিসি ক্যামেরা ও আধুনিক স্ট্রিট লাইট স্থাপন করতে হবে। এছাড়া আম্বরখানা ও মজুমদারীবাসীর নির্বিঘ্ন চলাচলের স্বার্থে ভোলাগঞ্জগামী বাসস্ট্যান্ডটি অতি দ্রুত লাকাতুরা এলাকার খালি স্থানে স্থানান্তর এবং সড়ক নিরাপত্তা জোরদার করা এখন সময়ের দাবি।

সিলেট শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা— শাহপরান ব্রিজ, শাহজালাল ১ম সেতু, কীন ব্রিজ, কাজিরবাজার সেলফি ব্রিজ, শাহজালাল ২য় সেতু এবং কুমারগাঁও ব্রিজে দিন ও রাতের বিভিন্ন সময়ে সাধারণ মানুষ চলাচলের সময় প্রায়ই ছিনতাইয়ের শিকার হচ্ছেন। এই পরিস্থিতি মোকাবেলায় প্রতিটি সেতুতে আধুনিক ও পর্যাপ্ত আলোকসজ্জা এবং সিসি ক্যামেরা স্থাপন করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক তেমুখী থেকে বাদাঘাট জেলা কারাগার পর্যন্ত বিদ্যমান চার লেন মহাসড়কে পর্যাপ্ত আলোকসজ্জার ব্যবস্থা করা জরুরি। এতে রাতের বেলায় পথচারী এবং জেলা কারাগারের কয়েদিদের নিরাপদ চলাচল নিশ্চিত হবে এবং সামগ্রিকভাবে জননিরাপত্তা বৃদ্ধি পাবে।

গত এক যুগ আগে তৎকালীন সরকারের প্রস্তাবিত ফায়ার সার্ভিস স্টেশনগুলো— শাহজালাল উপশহর, খাদিম, এয়ারপোর্ট রোড, তেমুখী এবং বাদাঘাট কারাগার সংলগ্ন এলাকায় আজও বাস্তবায়ন হয়নি। পূর্ববর্তী জেলা প্রশাসকদের উদাসীনতার কারণে গুরুত্বপূর্ণ এই প্রকল্পগুলো আলোর মুখ দেখেনি। এগুলো দ্রুত স্থাপন করা জরুরি।

সিলেট মহানগরীর ভয়াবহ যানজট নিরসনে সরকারের প্রস্তাবিত তিনমুখী ফ্লাইওভার নির্মাণ করতে হবে। পাশাপাশি শহরতলীর চারদিকে ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে যেমন— বটেশ্বর, সালুটিকর, বাদাঘাট নতুন কারাগার, টুকেরবাজারের পশ্চিম জাঙ্গাইল পয়েন্ট, দক্ষিণ সুরমার সিলাম, বলদী, তেলিবাজার বাইপাস সড়ক ও পুরো মোল্লারগাঁও ইউনিয়ন পর্যন্ত বর্তমান সিটি কর্পোরেশনকে তড়িৎ গতিতে সম্প্রসারণ করা হোক।

স্বাক্ষরিত এই স্মারকলিপিতে আশাবাদ ব্যক্ত করে বলেন, উপরো উক্ত দাবিগুলো দ্রুত সময়ে বাস্তবায়ন হলে সিলেট মহানগরীর প্রতিটি মানুষ উপকৃত হবেন। আজীবন প্রবাসী ও সিলেট শহরবাসী এই উদ্যোগকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। নেতৃবৃন্দ এই জনগুরুত্বপূর্ণ দাবিগুলো বাস্তবায়নে প্রশাসনের দ্রুত ও দৃশ্যমান পদক্ষেপ কামনা করেন।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

মাওলানা খাজা মঈন উদ্দিন আহমদ জালালাবাদীর সাথে সৌজন্য সাক্ষাৎ

মাওলানা খাজা মঈন উদ্দিন আহমদ জালালাবাদীর সাথে সৌজন্য সাক্ষাৎ

খাজা হজ্ব কাফেলা নিয়ে সফলভাবে হজ্ব সম্পন্ন করে স্বদেশ প্রত্যাবর্তনে আউলিয়া ফেডারেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, খাজা এয়ারলাইনার ট্রাভেলস এন্ড

৫ দফা দাবি বাস্তবায়নে সিসিক প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান

৫ দফা দাবি বাস্তবায়নে সিসিক প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান

সিলেট মহানগরীর যানজট নিরসন, সড়ক নিরাপত্তা জোরদার এবং নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ৫ দফা দাবি জানিয়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক

সিলেট জেলা কর আইনজীবী সমিতির দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা: স্মার্ট কর ব্যবস্থা গঠনে আইনজীবীদের ভূমিকা অপরিসীম: কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা

সিলেট জেলা কর আইনজীবী সমিতির দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা: স্মার্ট কর ব্যবস্থা গঠনে আইনজীবীদের ভূমিকা অপরিসীম: কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা

কর অঞ্চল সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা বলেছেন, বর্তমান সময়ে স্মার্ট কর ব্যবস্থার আধুনিকায়ন ও সঠিক রাজস্ব আহরণে কর

কোম্পানিগঞ্জে প্রকাশ্যে ঘুরছে সাজাপ্রাপ্ত আসামি গিয়াস, পুলিশের ভূমিকায় জনমনে ক্ষোভ

কোম্পানিগঞ্জে প্রকাশ্যে ঘুরছে সাজাপ্রাপ্ত আসামি গিয়াস, পুলিশের ভূমিকায় জনমনে ক্ষোভ

সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি গিয়াস উদ্দিন প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাকে গ্রেপ্তার না করায় পুলিশের ভূমিকা নিয়ে জনমনে

ট্রাফিক পুলিশের টিআই অ্যাডমিনের বিরুদ্ধে: চেকপোস্টে ভয়ভীতি দেখিয়ে লাখ লাখ টাকা আদায়ের অভিযোগ

ট্রাফিক পুলিশের টিআই অ্যাডমিনের বিরুদ্ধে: চেকপোস্টে ভয়ভীতি দেখিয়ে লাখ লাখ টাকা আদায়ের অভিযোগ

সিলেট ট্রাফিক পুলিশের টিআই অ্যাডমিন মোঃ শাহাব উদ্দিনের বিরুদ্ধে চেকপোস্টে ভয়ভীতি প্রদর্শন করে ট্রাক ও পিকআপ চালকদের কাছ থেকে অবৈধভাবে

‎সিলেটে অনূর্ধ্ব-১৫ জেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

‎সিলেটে অনূর্ধ্ব-১৫ জেলা অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

‎‎’ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় সিলেট জেলায় অ্যাথলেটিক্স

কানাইঘাটে বিয়ের প্রলোভনে ধ র্ষ ণে র অভিযোগে যুবক গ্রে ফ তা র

কানাইঘাটে বিয়ের প্রলোভনে ধ র্ষ ণে র অভিযোগে যুবক গ্রে ফ তা র

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে এক নারীকে ধর্ষণের অভিযোগে রাজু আহমদ (২৮) নামে এক যুবককে গ্রেফতার

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে সিলেট ব্যবসায়ী সমিতির সংবর্ধনা

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নেতৃবৃন্দকে সিলেট ব্যবসায়ী সমিতির সংবর্ধনা

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট ব্যবসায়ী সমিতি। সোমবার (১৫ জুন)