admin
প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৬
রাজনগর প্রতিনিধি:
সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, “আমরা ৯৯.৯৯ নয়, পুরো ১০০ ভাগ দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছি। দুর্নীতিকে আমরা শুধু দূর নয়, কবর দেবো; তবেই এই দেশ এগিয়ে যাবে। রাষ্ট্রকে পুনর্গঠন করতে হলে যার যেভাবে কাজ করার কথা, তাকে সেভাবেই সততা, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আইন-কানুন মেনে দায়িত্ব পালন করতে হবে।”
গতকাল সোমবার দুপুরে মৌলভীবাজারের রাজনগর উপজেলা প্রশাসনের আয়োজনে এম. সাইফুর রহমান অডিটরিয়ামে সরকারি কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারি কর্মকর্তাদের সাহসী হওয়ার আহ্বান জানিয়ে বিভাগীয় কমিশনার বলেন, “আপনারা আগে যেভাবে ভয়ে কাজ করতেন, এখন সেভাবে করলে হবে না। অতীতে পুলিশকে অন্যায় আদেশ দিয়ে গুলি করতে বলা হয়েছে, হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছে। পুলিশ কারো ক্রীতদাস বা চাকর নয়। পুলিশের নিজস্ব ম্যান্ডেট ও মর্যাদা আছে। তাদের সুনির্দিষ্ট জব ডেসক্রিপশন আছে—কোন কাজ করবে আর কোনটি করবে না। সুতরাং আপনারা যদি মনে করেন কোনো অন্যায় আদেশ দেওয়া হয়েছে, তবে তা মানবেন না। কারো অন্যায় আদেশে মাথানত করা যাবে না।”
রাজনগর উপজেলা নির্বাহী অফিসার বিপুল সিকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। উপজেলা বিআরডিবি কর্মকর্তা গোলাম রব্বানী খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজনগর সরকারি কলেজের অধ্যক্ষ তামান্না বেগম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. উৎপল রায়, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুক্তাদির বিল্লাহ, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ভুঁইয়া, উপজেলা প্রকৌশলী আব্দুল ওয়াহিদ প্রমুখ। সুধীজনদের মধ্যে বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান জুবের আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্বাস আলী, উপজেলা জামায়াতের আমীর আবুর রাইয়ান শাহীন, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল।
মতবিনিময় সভা শেষে বিভাগীয় কমিশনারকে সম্মাননা স্মারক হিসেবে বই, রাজনগরের ঐতিহ্যবাহী শীতলপাটি ও জায়নামাজ উপহার দেওয়া হয়। পরবর্তীতে তিনি উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুস্থদের মাঝে ঢেউটিন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
সিলেটের ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা কালীঘাটের এক ব্যবসায়ীর প্রায় ৬০ লক্ষ টাকা আত্মসাতের মামলায় বেলাল আহমদ নামের এক প্রতারককে গ্রেফতার করেছে
সুরক্ষা খাতে বরাদ্দ বাড়াও: বাসদ ধনী তোষণের বাজেট নয় জনকল্যাণমুখী বাজেট, শিক্ষা-স্বাস্থ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে
কার্যক্রমকে গতিশীল করতে হবে: মিজান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদের মাসিক সভা ও বিশেষ বাজেট সভা ২০২৬-২৭ সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার
প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে বলে
২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, প্রবাসী
স্টাফ রিপোর্টার: দুর্নীতির বিভিন্ন মামলায় অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০ জন পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের কাছে রেড
ধনী তোষণের বাজেট নয় জনকল্যাণমুখী বাজেট, শিক্ষা-স্বাস্থ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অসম বাণিজ্য চুক্তি বাতিল, এনসিটি
প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে জেলা পরিষদের কার্যক্রমকে গতিশীল করতে হবে: মিজান চৌধুরী সুনামগঞ্জ জেলা পরিষদের মাসিক সভা ও বিশেষ বাজেট সভা