admin

প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৬

৯ দালালের বিরুদ্ধে মামলা থামছে না আহাজারি

৯ দালালের বিরুদ্ধে মামলা থামছে না আহাজারি

মো. সেবুল হোসেন:

লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার স্বপ্নে বিভোর হয়ে ভূমধ্যসাগরে পাড়ি জমিয়েছিলেন একদল যুবক। কিন্তু সেই স্বপ্ন রূপ নিয়েছে নীল মরণাঘাতে। সাগরে পথ হারিয়ে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে ধুঁকে ধুঁকে প্রাণ হারিয়েছেন ১২ জন বাংলাদেশি, যাদের সবার বাড়ি সুনামগঞ্জ জেলায়। এই মর্মান্তিক ঘটনায় জড়িত ৯ জন দালালের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিহতদের গ্রামগুলোতে এখন শুধুই কান্নার শব্দ। দিরাই ও জগন্নাথপুর উপজেলার প্রতিটি ঘরে চলছে শোকের মাতম। টিয়ারগাঁও গ্রামের নিহত শায়ক আহমেদের বাড়িতে গিয়ে দেখা যায় হৃদয়বিদারক দৃশ্য। তার বাবা আখলুছ মিয়া উঠানে পড়ে বিলাপ করতে করতে বলছিলেন, “আমার পোলারে আইন্যা দে। আমার পোলারে না খাওয়াইয়া মারছে। আমি দালাল আজিজুলের ফাঁসি চাই।” পরিবার সূত্রে জানা গেছে, আজিজুল ইসলাম নামের এক দালালকে দুই দফায় ১২ লাখ টাকা দিয়েছিলেন আখলুছ মিয়া। আজিজুল বর্তমানে লিবিয়ায় অবস্থান করে এই পাচার চক্র পরিচালনা করছেন।

গত শনিবার লিবিয়া থেকে অবৈধভাবে গ্রিস যাওয়ার পথে একটি নৌকায় মোট ২২ জন অভিবাসীর মৃত্যু হয়। এদের মধ্যে ১৮ জনই বাংলাদেশি। সুনামগঞ্জ জেলার নিহত ১২ জনের মধ্যে দিরাই উপজেলার ৬ জন, জগন্নাথপুরের ৫ জন এবং দোয়ারাবাজার উপজেলার ১ জন রয়েছেন।

নিহত সাহান এহিয়ার বড় ভাই জাকারিয়া জানান, দালাল জসিমের সঙ্গে ১২ লাখ টাকার চুক্তিতে গত মাসে তারা বাড়ি থেকে রওনা হন। ঢাকা থেকে সৌদি আরব ও মিশর হয়ে তাদের লিবিয়া নেওয়া হয়েছিল। সেখান থেকে নৌকায় তোলার পর বেশ কয়েকদিন তাদের কোনো খোঁজ ছিল না। পরে শনিবার বিকেলে স্বজনরা মৃত্যুর খবর পান।

দিরাই উপজেলার মো. নুরুজ্জামান সরদার ময়না, সাজিদুর রহমান, সাহান এহিয়া, মুজিবুর রহমান, তায়েক মিয়া ও সোহাস। জগন্নাথপুর উপজেলার সোহানুর রহমান, শায়েক আহমেদ, মো. নাঈম, আমিনুর রহমান ও মোহাম্মদ আলী। দোয়ারাবাজার উপজেলার আবু ফাহিম।

এই ঘটনায় গত সোমবার রাতে জগন্নাথপুর ও দিরাই থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন নিহত সোহানুর রহমানের বাবা ছালিকুর রহমান এবং হাবিবুর রহমান।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার জানান, “এখন পর্যন্ত ১২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ঘটনায় ৯ জন দালালের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা হয়েছে। তদন্তের স্বার্থে নামগুলো গোপন রাখা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।”

নিহতদের স্বজনদের দাবি, কেবল মামলাই নয়, এই ভয়ংকর মানব পাচার চক্রের হোতাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, যাতে আর কোনো মায়ের বুক এভাবে খালি না হয়।


সর্বশেষ সংবাদ

শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া

শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে  শনিবার বাদ মাগরিব

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফিজা বেগমের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফিজা বেগমের সৌজন্য সাক্ষাৎ

ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে কাজ করার

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি

প্যারিসের একদল উদ্বিগ্ন নাগরিকের সাথে কথা বললেন মোহাম্মদ ইউনুস এবং লিঙ্গবৈষম্য বিষয়ক ফরাসি মন্ত্রী

প্যারিসের একদল উদ্বিগ্ন নাগরিকের সাথে কথা বললেন মোহাম্মদ ইউনুস এবং লিঙ্গবৈষম্য বিষয়ক ফরাসি মন্ত্রী

মো.জুনেদ আহমদ, ফ্রান্স: নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে ২৮ মে,

ব্যাংককে আন্তর্জাতিক‘বর্ষসেরা শিক্ষক’সম্মাননা পাচ্ছেন কানাইঘাটের জয় দাস

ব্যাংককে আন্তর্জাতিক‘বর্ষসেরা শিক্ষক’সম্মাননা পাচ্ছেন কানাইঘাটের জয় দাস

ইকবাল বাহার, কানাইঘাট: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে যাচ্ছেন সিলেটের

বীরমঙ্গল-গুরকচির বাজার সড়কের বেহাল দশা

বীরমঙ্গল-গুরকচির বাজার সড়কের বেহাল দশা

ভাঙন ও কাদার কারণে বন্ধ যান চলাচল, চরম দুর্ভোগে ১৫-২০ গ্রামের মানুষ এ কে আজাদ গোয়াইনঘাট সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১নং

চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও শক্তিশালী

কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী

কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র পরিদর্শন