admin

প্রকাশিত: ৯:৫৯ পূর্বাহ্ণ, জুন ২৮, ২০২৬

ইজারার সীমা ছাড়িয়ে ড্রেজারে বালু উত্তোলনের অভিযোগ গোয়াইনঘাটের হাজীপুর বালুমহাল ঘিরে অনিয়মের অভিযোগ, পরিবেশ ধ্বংসের আশঙ্কা:

ইজারার সীমা ছাড়িয়ে ড্রেজারে বালু উত্তোলনের অভিযোগ গোয়াইনঘাটের হাজীপুর বালুমহাল ঘিরে অনিয়মের অভিযোগ, পরিবেশ ধ্বংসের আশঙ্কা

ইজারার সীমা ছাড়িয়ে ড্রেজারে বালু উত্তোলনের অভিযোগ গোয়াইনঘাটের হাজীপুর বালুমহাল ঘিরে অনিয়মের অভিযোগ, পরিবেশ ধ্বংসের আশঙ্কা:

স্টাফ রিপোর্টার।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের নবসৃষ্ট হাজীপুর বালুমহালকে ঘিরে ইজারার শর্ত লঙ্ঘন, ড্রেজার মেশিন ব্যবহার এবং ইজারার বাইরের বিস্তীর্ণ এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এসব কার্যক্রমে নদীভাঙন বেড়েছে, শত শত বিঘা ফসলি জমি বিলীন হচ্ছে, বসতবাড়ি ঝুঁকির মুখে পড়েছে এবং পরিবেশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে প্রশাসনের নীরব ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। স্থানীয় সূত্রে জানা যায়, চলতি অর্থবছরে পশ্চিম জাফলং ইউনিয়নের লাটি, লাবু, কালিজুরি ও দক্ষিণ প্রতাপপুর মৌজা নিয়ে গঠিত হাজীপুর বালুমহালের ইজারা পায় হাফিজ আব্দুল্লাহর মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ। ইজারার শর্ত অনুযায়ী এসব মৌজা থেকে সনাতন পদ্ধতিতে বালু উত্তোলনের অনুমতি থাকলেও সিলেটের সংবাদের অনুসন্ধানে দেখা যায় কয়েকশত ড্রেজার মেশিন ব্যবহার করে উত্তর হাজিপুর, প্রতাপপুর, লুনি, বালু উত্তোলন করা হচ্ছে এ ছারা ও ইজারার বাইরের, আমবাড়ি, পানতুমাই, বাদেশ্বরসহ বিভিন্ন এলাকা থেকেও দিন-রাত বালু উত্তোলন চলছে।

এলাকাবাসীর দাবি, লাটি এলাকায় প্রতিরাতে প্রায় ৪০০ থেকে ৫০০ টি ড্রেজার মেশিন পরিচালিত হয়। এছাড়া দিনের বেলায়ও অসংখ্য ড্রেজার দিয়ে বালু উত্তোলন করা হয়। নিয়মিত প্রশাসনকে অবহিত করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে জানা জায়।

প্রতাপপুর ও পাঁচহাতিখেল এলাকার পিয়াইন নদীর আনন্দ খাল অংশে কয়েক মাস ধরে পেলোডার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে অসংখ্য গভীর গর্তের সৃষ্টি হয়েছে। এতে জাফলং চা বাগানের মালিকানাধীন তিনটি খেলার মাঠ, শত শত বিঘা ফসলি জমি এবং বহু বসতবাড়ি নদীভাঙনের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

একাধিক ভিডিও ও ছবিতে রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে শত শত শ্রমিককে বালু উত্তোলন করতে এবং দিনের বেলায় বিভিন্ন স্থানে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দৃশ্য দেখা গেছে বলে দাবি করেন স্থানীয়রা। তাদের ভাষ্য, প্রতিদিন কয়েকশ বাল্কহেড ও কার্গো জাহাজে দেশের বিভিন্ন স্থানে বালু সরবরাহ করা হয়। শ্রমিকদের দাবি অনুযায়ী, প্রতিদিন কয়েক লাখ ঘনফুট বালু উত্তোলন হয়, যার বাজারমূল্য কয়েক কোটি টাকা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দার অভিযোগ, খায়রুল আমিন, কামরুল ইসলাম ও জুবেরের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছে। তাদের দাবি, এই চক্রের সহযোগীরা লাঠিয়াল বাহিনী ব্যবহার করে ড্রেজার মেশিনের মাধ্যমে ইজারার বাইরে বিভিন্ন এলাকা থেকে বালু উত্তোলন করছে। এতে অসহায় মানুষের বসতভিটা, কৃষিজমি ও জনপদ মারাত্মক ক্ষতির মুখে পড়ছে।

স্থানীয়দের আরও অভিযোগ, অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করলে ভয়ভীতি ও হুমকি-ধমকি দেওয়া হয়। নিরাপত্তার শঙ্কায় অনেক ভুক্তভোগী প্রকাশ্যে কথা বলতে সাহস পান না বলেও জানান তারা। এছাড়া শত শত বিঘা জমি জোরপূর্বক দখল করে সেসব স্থান থেকে ডেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে বলে অভিযোগ করেন এলাকাবাসী। তবে এসব অভিযোগের বিষয়ে খায়রুল আমিন, কামরুল ইসলাম ও জুবেলের বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে বালু উত্তোলন ও হামলার অভিযোগে একাধিক মামলা ও লিখিত অভিযোগ জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের কাছে দায়ের করা হয়েছে। স্থানীয়দের দাবি, এসব অভিযোগের পরও অবৈধ বালু উত্তোলন কার্যত বন্ধ হয়নি।
ড্রেজার মেশিন ব্যবহার এবং ইজারার বাইরে বালু উত্তোলনের অভিযোগ সম্পর্কে সিলেটের সংবাদের অনুসন্ধান টিম জানতে চাইলে মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ-এর স্বত্বাধিকারী হাফিজ আব্দুল্লাহ বলেন, ড্রেজার মেশিন চলছে, প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না সেটা তাদের কাছে জানতে চান। এখানে নতুন কিছু নয়। আগে অন্য এলাকায় বালুমহালের ইজারা থাকাকালেও ড্রেজার মেশিন চলেছে, এখনও চলছে। আমি লাটি, লাবু, কালিজুরি ও দক্ষিণ প্রতাপপুর মৌজা থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছি। এসব দেখার বিষয় প্রশাসনের। প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না, সেটি তাদের বিষয়।

হাইড্রোলিক ট্রাক এ করে যে বালু আসে তার রশিদ দিয়ে ৬০০ টাকা নেওয়ার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, লিজের বাইরে কোথাও বালু উত্তোলন হয়ে থাকলে এই অবৈধ বালু উত্তোলন বন্ধ করলে তো আর আমরা রশিদ দিতে পারবো না, প্রশাসনকে বলেন বন্ধ করতে, এই রাস্তা দিয়ে বালু আসলে আমরা রশিদ দিব, এ ব্যাপারে প্রশাসনের সঙ্গে কথা বলুন।
এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সম্প্রতি অভিযান পরিচালনা করা হয়েছে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি মামলাও দায়ের করা হয়েছে। এ ধরনের কার্যক্রম বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

তবে এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনকে নিয়মিত অবহিত করার পরও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় অবৈধ বালু উত্তোলন অব্যাহত রয়েছে। তাদের দাবি, দ্রুত কঠোর অভিযান পরিচালনা করে ইজারার শর্ত বাস্তবায়ন, অবৈধ ড্রেজার জব্দ এবং পরিবেশ ধ্বংসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা না হলে জাফলং ও পিয়াইন নদীসংলগ্ন বিস্তীর্ণ এলাকা অপূরণীয় ক্ষতির মুখে পড়বে।


সর্বশেষ সংবাদ

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সম্পন্ন

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সম্পন্ন

সিলেটের অন্যতম শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম মেজরটিলা কলেজে এইচএসসি-২০২৬ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (২৮ জুন)

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে বাংলাদেশের মতো

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে বাংলাদেশের মতো

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের দ্বিবার্ষিক সম্মেলনে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির,

ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়া হবে: শ্রমমন্ত্রী

ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়া হবে: শ্রমমন্ত্রী

গোয়াইনঘাট প্রতিনিধি: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ২০২৫-২০২৬ অর্থবছরে গোয়াইনঘাট উপজেলায়

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: কয়েস লোদী

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: কয়েস লোদী

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে

শহীদ জিয়া স্মৃতি সংসদ দক্ষিণ সুরমা থানা শাখার আহ্বায়ক কমিটি গঠন সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে গত শুক্রবার

যুক্তরাজ্য যুবদলের হাল অ্যান্ড ইস্ট রাইডিং শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত এএলএম কাওছার

যুক্তরাজ্য যুবদলের হাল অ্যান্ড ইস্ট রাইডিং শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত এএলএম কাওছার

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, যুক্তরাজ্য শাখার অনুমোদিত হাল অ্যান্ড ইস্ট রাইডিং যুবদলের ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে এএলএম কাওছার সিনিয়র যুগ্ম সাধারণ

লায়ন্স ক্লাব অব সিলেট’র সম্মাননা দিবস- এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান সিলেটের উন্নয়ন হবে পরিকল্পিত

লায়ন্স ক্লাব অব সিলেট’র সম্মাননা দিবস- এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান সিলেটের উন্নয়ন হবে পরিকল্পিত

বিশ্বমানের: সিউক চেয়ারম্যান কয়েস লোদী সিলেটের উন্নয়নকে পরিকল্পিত এবং বিশ্বমানের করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক)

পাসপোর্টের স্বাক্ষর স্ক্যান করে জাল দলিল প্রবাসীর জমি দখল ও মাটি লুটের অভিযোগ

পাসপোর্টের স্বাক্ষর স্ক্যান করে জাল দলিল প্রবাসীর জমি দখল ও মাটি লুটের অভিযোগ

 গোয়াইনঘাটের মনোয়ারসহ ৩০-৩৫ জনের বিরুদ্ধে মামলা, আদালতের তদন্ত ও স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার উত্তর প্রতাপপুর