admin
প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ, মে ২৫, ২০২৬
সিলেটে উপমহাদেশের তিনজন প্রখ্যাত কবি ও চিন্তক—আল্লামা মুহাম্মদ ইকবাল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং রেনেসাঁর কবি ফররুখ আহমদের জীবন, সাহিত্যকর্ম ও দর্শন নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় তমদ্দুন মজলিস, সিলেটের উদ্যোগে এই সাহিত্য ও সাংস্কৃতিক সভার আয়োজন করা হয়।
সভায় বিশিষ্ট শিক্ষাবিদ প্রিন্সিপাল এম আতাউর রহমান পীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাষাসৈনিক অধ্যক্ষ মসউদ খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি বেলাল আহমদ চৌধুরী ও ড. মো. তুতিউর রহমান।
সভাপতির বক্তব্যে প্রিন্সিপাল এম আতাউর রহমান পীর বলেন, “আল্লামা ইকবাল মুসলিম জাগরণের কবি হিসেবে আত্মমর্যাদা, চিন্তার স্বাধীনতা ও আত্মশক্তির বাণী প্রচার করেছেন। অন্যদিকে কাজী নজরুল ইসলাম ছিলেন বিদ্রোহ, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনার কবি।” ফররুখ আহমদ বাংলা সাহিত্যে ইসলামী রেনেসাঁর ধারা প্রতিষ্ঠা করে নতুন দিগন্ত উন্মোচন করেছেন উল্লেখ করে তিনি বর্তমান প্রজন্মকে এই তিন মহান চিন্তকের জীবনাদর্শ থেকে শিক্ষা গ্রহণের আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে ভাষাসৈনিক অধ্যক্ষ মসউদ খান বলেন, “আল্লামা ইকবালের কবিতা মুসলিম বিশ্বের মধ্যে আত্মবিশ্বাস ও জাগরণের প্রেরণা সৃষ্টি করেছিল। তাঁর ‘খুদি’ দর্শন আজও তরুণ সমাজকে আত্মশক্তিতে উজ্জীবিত করে।” জাতীয় কবি নজরুলকে সাম্য, দ্রোহ ও মানবমুক্তির প্রতীক আখ্যা দিয়ে তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মুক্তি ও ন্যায়ের পক্ষে নজরুলের বজ্রকণ্ঠ উচ্চারিত হয়েছিল। অন্যদিকে ফররুখ আহমদ তাঁর সাহিত্যকর্মের মাধ্যমে মুসলিম ঐতিহ্য, সংস্কৃতি ও মূল্যবোধকে বাংলা সাহিত্যে শক্তিশালীভাবে উপস্থাপন করেছেন।
বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে উল্লেখ করেন, এই তিন কবির সাহিত্যকর্ম শুধু কাব্যিক সৌন্দর্যের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা জাতির চিন্তা, চেতনা ও মূল্যবোধ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁদের সৃষ্টি আজও সমাজকে সত্য, ন্যায় ও মানবিকতার পথে অনুপ্রাণিত করে।
সভায় সিলেটের বিভিন্ন স্তরের সাহিত্যপ্রেমী, শিক্ষক, শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা নতুন প্রজন্মের কাছে এই মহান কবিদের জীবন ও সাহিত্য তুলে ধরতে এ ধরনের আয়োজন নিয়মিত করার তাগিদ দেন। সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা রেজাউল হাসান লোদী (কয়েস লোদী)-এর নাম ও ছবি ব্যবহার
আলেম সমাজকে সাথে নিয়েই বিএনপি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় : ইমদাদ চৌধুরী সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ
সিলেট চেম্বার ও কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি আলহাজ্ব
সিলেটের অন্যতম সামাজিক সংগঠন ‘রাজারগলি সমাজকল্যাণ সংঘ’-এর ২০২৬-২০-২৮ মেয়াদের নবনির্বাচিত ৪৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- আজকের শিশু-কিশোররা আগামীর দেশ গড়ার কারিগর।
সবুজ বাংলা বিনির্মানে বৃক্ষরোপণে সবাই এগিয়ে আসুন: এমপি মুফতি আবুল হাসান সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) এর সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি
গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি