admin
প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, মে ২৫, ২০২৬
সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ‘দি এইডেড হাই স্কুল’-এর এডহক কমিটির সভাপতি হিসেবে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেছেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম। গতকাল রবিবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণকালে এক আবেগঘন প্রতিক্রিয়ায় নতুন সভাপতি বদরুজ্জামান সেলিম বলেন, এই বিদ্যাপীঠের আঙিনায় একসময় স্বপ্নভরা চোখে একজন শিক্ষার্থী হিসেবে পথচলা শুরু করেছিলাম। সময়ের পরিক্রমায় এই প্রতিষ্ঠানেই শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের সৌভাগ্য হয়েছিল আমার। আর আজ সেই প্রাণের প্রতিষ্ঠানটির গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলাম। এটি শুধু একটি দায়িত্ব নয়, বরং শেকড়ে ফিরে আসার এক গভীর অনুভূতি, ভালোবাসা আর বিশ্বাসের প্রতিদান।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠানের প্রতিটি ইট, প্রতিটি স্মৃতি, প্রতিটি শ্রেণিকক্ষ আমার হৃদয়ের আবেগের সাথে জড়িয়ে আছে। মহান আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া। সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর দোয়া, ভালোবাসা এবং সহযোগিতা নিয়ে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের গৌরব ও শিক্ষার মান আরও সমুন্নত রাখতে আমি কাজ করে যেতে চাই।
দায়িত্ব হস্তান্তর ও গ্রহণকালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন এডহক কমিটির সদস্য সচিব ও স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষক প্রতিনিধি ফাহমিদা আক্তার এবং অভিভাবক প্রতিনিধি গৌতম দাসসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ। উপস্থিত সকলে নতুন সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।-বিজ্ঞপ্তি
স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা রেজাউল হাসান লোদী (কয়েস লোদী)-এর নাম ও ছবি ব্যবহার
আলেম সমাজকে সাথে নিয়েই বিএনপি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় : ইমদাদ চৌধুরী সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ
সিলেট চেম্বার ও কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি আলহাজ্ব
সিলেটের অন্যতম সামাজিক সংগঠন ‘রাজারগলি সমাজকল্যাণ সংঘ’-এর ২০২৬-২০-২৮ মেয়াদের নবনির্বাচিত ৪৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- আজকের শিশু-কিশোররা আগামীর দেশ গড়ার কারিগর।
সবুজ বাংলা বিনির্মানে বৃক্ষরোপণে সবাই এগিয়ে আসুন: এমপি মুফতি আবুল হাসান সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) এর সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি
গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি