admin
প্রকাশিত: 5:41 PM, May 25, 2026
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- আজকের শিশু-কিশোররা আগামীর দেশ গড়ার কারিগর। তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ। আজ দেখা যাচ্ছে, কিশোর বয়সেই সন্তানরা অপরাধে জড়াচ্ছে। মা-বাবাসহ অভিভাবকদের খেয়াল রাখতে হবে- আমার সন্তান কোথায় যায়, কী করে। কোনো খারাপ কাজে জড়াচ্ছে কি না। এসব খেয়াল রেখে সন্তানকে সুপথে রাখতে হবে।
গতকাল রবিবার দুপুরে বিয়ানীবাজারের পাতন আব্দুল্লাহপুর বালিকা উচ্চবিদ্যালয়ে আয়োজিত ‘আব্দল মুনিম মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫’-এ উত্তীর্ণদের সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি সুফিয়ান আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসভের সাবেক কাউন্সিলর সাবিনা খান পপি, বিশিষ্ট শিক্ষানুরাগী মতিউর রহমান, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিএনপির সাবেক সভাপতি আব্দুল বাসিত, জেলা বিএনপির শিশু-বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, মোল্লাপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক আজিম উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক দৌলা হোসেন সুভাস। এছাড়াও স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য রাখেন।-বিজ্ঞপ্তি
চা-শ্রমিকদের উন্নয়ন ও বাজার নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার ২-৩টি বাগান মিলে জরুরি অ্যাম্বুলেন্স সেবা, স্কুল-ক্লিনিক স্থাপন ও সৌর বিদ্যুতের
সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের ঠাঁই বাংলাদেশে আর হবে না: খন্দকার মুক্তাদির বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী
সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন,
স্টাফ রিপোর্টার: সিলেটে কৃষিপণ্য সংরক্ষণ ও বিদেশে রপ্তানির সুযোগ সম্প্রসারণে ‘প্যাকিং হাউজ কাম কোল্ড স্টোরেজ’ নির্মাণ প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা
শিক্ষা, স্বাস্থ্য ও গবেষণায় বিনিয়োগ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার ঘোষণা শাবিপ্রবি প্রতিনিধি: দেশের
জনসচেতনতা বৃদ্ধিতে সরকারি বার্তা পৌঁছানোর আহ্বান বিয়ানীবাজার প্রতিনিধি: সরকারের অগ্রাধিকার কর্মসূচিসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের বিয়ানীবাজারে নারী
স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ধূপাগোল এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায়
ওসি ওমর ফারুকের নেতৃত্বে ২৫৩ জন গ্রেফতার রুবেল আহমদ: সিলেটের সীমান্তঘেঁষা উপজেলা গোয়াইনঘাটে সীমান্ত অপরাধ, চোরাচালান, মাদক দমন ও আইনশৃঙ্খলা