admin

প্রকাশিত: ৫:৫৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৫

জেলা প্রশাসক সারওয়ার আলমের কড়া হুশিয়ারি

জেলা প্রশাসক সারওয়ার আলমের কড়া হুশিয়ারি

সিলেট মহানগর পুলিশের নির্দেশনার পর এবার কঠোর ঘোষণা দিলেন জেলা প্রশাসক সারওয়ার আলম। তাঁর স্বাক্ষরিত (স্মারক নং: ০৫..৪৬.৯১০০.০১৪.০৬.০০৪.২২) এক অফিস আদেশে জানানো হয়েছে— এটি সরকারি আদেশ হিসেবে গণ্য হবে এবং নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আদেশটি গত রোববার জারি করা হয়।

জেলা প্রশাসকের আদেশে উল্লেখ করা হয়, সিলেট শহরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, বিদ্যুৎ লোডশেডিং কমানো, শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগ বৃদ্ধি, মাদকাসক্তি নিয়ন্ত্রণ এবং অপরাধমূলক কর্মকাণ্ড হ্রাসের স্বার্থে কিছু ব্যতিক্রম ছাড়া সব ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান রাত সাড়ে ৯টার পর বন্ধ রাখতে হবে।

ব্যতিক্রম হিসেবে খোলা রাখা যাবে-হাসপাতাল, ফার্মেসি, আবাসিক হোটেল, খাবার রেস্তোরাঁ, মিষ্টির দোকান। এসব ছাড়া অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান ৭ ডিসেম্বর রাত সাড়ে ৯টা থেকে বন্ধ রাখতে হবে।

এর আগে গত ১ ডিসেম্বর সিলেট মহানগর পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে—৭ ডিসেম্বর থেকে হোটেল-রেস্তোরাঁ ও ওষুধের দোকান ছাড়া সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রাত সাড়ে ৯টার মধ্যে বন্ধ করতে হবে। এ বিষয়ে এসএমপি ইতোমধ্যে একটি গণবিজ্ঞপ্তিও জারি করেছে।

এছাড়া, যেসব মার্কেট ও শপিংমলের নকশায় পার্কিং সুবিধা থাকার কথা থাকলেও তা দখল করে দোকান বা অন্যান্য স্থাপনা নির্মাণ করা হয়েছে—সেসব অবৈধ স্থাপনা ৩১ ডিসেম্বরের মধ্যে অপসারণ করে নির্ধারিত পার্কিং এলাকা উন্মুক্ত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।


সর্বশেষ সংবাদ

মহান মে দিবস আজ শ্রমিকের অধিকার ও সমৃদ্ধির নতুন অঙ্গীকার

মহান মে দিবস আজ শ্রমিকের অধিকার ও সমৃদ্ধির নতুন অঙ্গীকার

স্টাফ রিপোর্টার: বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের উপযুক্ত মূল্য ও

প্রধানমন্ত্রীর সিলেট সফর ঘিরে উৎসবের আমেজ

প্রধানমন্ত্রীর সিলেট সফর ঘিরে উৎসবের আমেজ

মো. নুরুল ইসলাম: আগামীকাল শনিবার একদিনের সফরে পুণ্যভ‚মি সিলেটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার

জকিগঞ্জে লোডশেডিংয়ের সঙ্গে মিটার-খুঁটি সংকট

জকিগঞ্জে লোডশেডিংয়ের সঙ্গে মিটার-খুঁটি সংকট

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জকিগঞ্জ জোনাল অফিসের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সেবায় সংকট দেখা দিয়েছে। ঘন ঘন লোডশেডিংয়ের পাশাপাশি

জৈন্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান মাদক ও অস্ত্রসহ নারীসহ ৫ আটক

জৈন্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান মাদক ও অস্ত্রসহ নারীসহ ৫ আটক

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে নারীসহ ৫ জনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। এ সময় বিপুল

আজ বুদ্ধপূর্ণিমা

আজ বুদ্ধপূর্ণিমা

সিলেটের সংবাদ ডেস্ক: আজ শুভ বুদ্ধপূর্ণিমা। দেশের বৌদ্ধ স¤প্রদায় তাদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা সাড়ম্বরে উদ্যাপন করবে। এ উপলক্ষে রাজধানীসহ

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার ইজারার

ব্র্যাক কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের (এআইএসপি) কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নমূলক প্রশিক্ষণ

ব্র্যাক কৃত্রিম প্রজনন সেবা প্রদানকারীদের (এআইএসপি) কারিগরি দক্ষতা ও সেবার মান উন্নয়নমূলক প্রশিক্ষণ

বাংলাদেশে গবাদিপশুর জেনেটিক মানোন্নয়ন, দুধ উৎপাদন বৃদ্ধি এবং খামারিদের আয় বৃদ্ধিকে ত্বরান্বিত করতে ব্র্যাক দেশব্যাপী এআইএসপিদের কারিগরি দক্ষতা ও সেবার

তারেক রহমানের সিলেট আগমন মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

তারেক রহমানের সিলেট আগমন মহানগর স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য প্রচার মিছিল

সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও পথসভা