admin

প্রকাশিত: ৮:০৩ পূর্বাহ্ণ, মে ৩০, ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফিজা বেগমের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফিজা বেগমের সৌজন্য সাক্ষাৎ

ওসমানীনগর প্রতিনিধি:

ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। সম্প্রতি তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে তাঁর নিজ বাসভবনে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

২৯ মে শুক্রবার বিকেল ৪টায় উপজেলার উমরপুর ইউনিয়নের হাবসপপুর গ্রামে প্রধানমন্ত্রীর উপদেষ্টার বাসভবনে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে আফিজা বেগম ওসমানীনগর উপজেলার সার্বিক উন্নয়ন, নারী ক্ষমতায়ন, শিক্ষা, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, “আমি ওসমানীনগরের সাধারণ মানুষের সুখ-দুঃখের অংশীদার হতে চাই। বিশেষ করে নারীদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং অবহেলিত ও অসহায় মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই।”

তিনি আরও বলেন, “তরুণ সমাজ, নারী সমাজ এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে আমি আন্তরিকভাবে কাজ করতে আগ্রহী। এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি রক্ষা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আমি সর্বোচ্চ অগ্রাধিকার দেব।”

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ আফিজা বেগমের সামাজিক কর্মকাণ্ড, জনসম্পৃক্ততা এবং নারী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা আশা প্রকাশ করেন, আগামী দিনে ওসমানীনগরের সাধারণ মানুষের অধিকার ও উন্নয়নের পক্ষে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বৃহত্তর বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপি নেতা আব্দাল মিয়া, ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ গয়াছ মিয়া, তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইমরান রব্বানী, কামাল আহমদ পারভেজ, সাজ্জাদুর রহমান, আলাউর রহমান, বাবুল মিয়াসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, এলাকার মানবিক ও জনবান্ধব নারী নেত্রী হিসেবে পরিচিত আফিজা বেগম ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাংবাদিক মোঃ ফজলু মিয়ার সহধর্মিণী। তিনি তাঁর নির্বাচনী ও সামাজিক কার্যক্রমে উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফিজা বেগমের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আফিজা বেগমের সৌজন্য সাক্ষাৎ

ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে কাজ করার

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি

প্যারিসের একদল উদ্বিগ্ন নাগরিকের সাথে কথা বললেন মোহাম্মদ ইউনুস এবং লিঙ্গবৈষম্য বিষয়ক ফরাসি মন্ত্রী

প্যারিসের একদল উদ্বিগ্ন নাগরিকের সাথে কথা বললেন মোহাম্মদ ইউনুস এবং লিঙ্গবৈষম্য বিষয়ক ফরাসি মন্ত্রী

মো.জুনেদ আহমদ, ফ্রান্স: নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে ২৮ মে,

ব্যাংককে আন্তর্জাতিক‘বর্ষসেরা শিক্ষক’সম্মাননা পাচ্ছেন কানাইঘাটের জয় দাস

ব্যাংককে আন্তর্জাতিক‘বর্ষসেরা শিক্ষক’সম্মাননা পাচ্ছেন কানাইঘাটের জয় দাস

ইকবাল বাহার, কানাইঘাট: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে যাচ্ছেন সিলেটের

বীরমঙ্গল-গুরকচির বাজার সড়কের বেহাল দশা

বীরমঙ্গল-গুরকচির বাজার সড়কের বেহাল দশা

ভাঙন ও কাদার কারণে বন্ধ যান চলাচল, চরম দুর্ভোগে ১৫-২০ গ্রামের মানুষ এ কে আজাদ গোয়াইনঘাট সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১নং

চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

চামড়া শিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী করার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও শক্তিশালী

কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী

কোরবানির চামড়া ব্যবস্থাপনা দেখতে আমিন বাজারে বিক্রয় কেন্দ্র পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র পরিদর্শন

রবিবারের আলোচনা সভায় প্রধান অতিথি খন্দকার মুক্তাদির

রবিবারের আলোচনা সভায় প্রধান অতিথি খন্দকার মুক্তাদির

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে মহানগর বিএনপির ২ দিনের কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ প্রেসিডেন্ট