admin
প্রকাশিত: 6:17 AM, December 10, 2025
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য সিলেট বিভাগের ৬টি আসনের মধ্যে ৩টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দলটি আগামী নির্বাচনে নিজেদের প্রতীক ‘শাপলা কলি’ নিয়ে এসব আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
বুধবার (১০ ডিসেম্বর) ঢাকার বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এই প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। দলের সদস্য সচিব আখতার হোসেন এই তালিকা প্রকাশ করেন।
এনসিপি ঘোষিত প্রার্থীরা হলেন- সিলেট-১ আসনে এহতেশামুল হক, সিলেট-৩ আসনে ব্যারিষ্টার নুরুল হুদা জুনেদ ও সিলেট-৪ আসনে রাশেল উল আলম।
এই প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি সিলেট অঞ্চলের নির্বাচন কার্যক্রমে আনুষ্ঠানিকভাবে অংশ নেওয়ার প্রস্তুতি শুরু করলো।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন
স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের সামাজিক সম্প্রীতি,
আহসান হাবীব লায়েক, জকিগঞ্জ : তেল-সিঁদুর, ধান-দূর্বা ও মিষ্টি দিয়ে দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে বিদায় জানিয়েছেন সিলেটের জকিগঞ্জের সনাতন ধর্মাবলম্বীরা। গতকাল
মো.জুনেদ আহমদ,ফ্রান্স: ফরাসি খাদ্যপণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং রপ্তানির নতুন সম্ভাবনা খতিয়ে দেখতে আন্তর্জাতিক খাদ্যপণ্য প্রদর্শনী ‘সিয়াল প্যারিস ২০২৬’ গত
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ, একটি পিকআপ এবং রসুন-পানসহ প্রায় ২২ লাখ টাকার
মানবাধিকার সুরক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা, জনসচেতনতা বৃদ্ধি এবং সমাজের অবহেলিত ও অধিকারবঞ্চিত মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার প্রত্যয়ে সিলেটে অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে শাহী ঈদগাহ মাঠে আয়োজিত “সৃজনশীল পণ্য প্রদর্শনী, শিল্প-পণ্য ও বাণিজ্য
মকবুল উমরাহ ও মদিনা শরিফের জিয়ারত নসিবের জন্য মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ ও সঠিক নিয়মকানুন জানা প্রত্যেক উমরাহ যাত্রীর