admin
প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, জুন ৫, ২০২৬
সিলেটের সাংবাদিকতা ঐতিহ্যের ধারায় সত্যনিষ্ঠ পথেই এগুচ্ছে
গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ও পিআইবির প্রাক্তন জ্যেষ্ঠ প্রশিক্ষক অলিউর রহমান বলেছেন, সিলেটের সাংবাদিকতার সুনাম দেশ জুড়ে। সত্যনিষ্ঠ পথে এখানকার সাংবাদিকদের পথচলা দেশজুড়েই প্রশংসিত। আর সে ধারা অব্যাহত রাখতেই এখনো সেই ঐতিহ্য বজায় রেখে সত্যনিষ্ঠ পথেই এগুচ্ছে এখানকার সংবাদপত্র এবং সাংবাদিকতা। আর সে ধারাকে এগিয়ে নিচ্ছেন সিলেটের কিছু পেশাদার সাংবাদিক। যা দেশের সকল অঞ্চলের জন্যই অনুকরণীয় দৃষ্টান্ত। তিনি বলেন, সিলেটে নাগরী নিউজ নামে নতুন একটি অনলাইন সংবাদপত্রের যাত্রা শুরু হতে যাচ্ছে। আমি আশা করি নাগরী নিউজ সিলেটের সাংবাদিকতার ঐতিহ্য ধারণ করেই পথচলা অব্যাহত রাখবে। এ সময় তিনি নাগরী নিউজ সম্পাদক স্বপন শিকদারের এ মহতি উদ্যোগকে শুভ কামনা জানান।
গতকাল বৃহস্পতিবার সিলেট নগরের একটি অভিজাত হোটেলের কনফারেন্স রুমে নাগরী নিউজ আয়োজিত দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
নাগরী নিউজের ব্যবস্থাপনা সম্পাদক তারেক আহমদের সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবীর, এনটিভি’র বার্তাকক্ষ সম্পাদক তরিকুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি মো. ফয়ছল আলম। অনুষ্ঠান শেষে নাগরী নিউজের সাংবাদিক কলাকুশলীদের মধ্যে সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।
এর আগে, সকালে প্রশিক্ষনের উদ্বোধনী অনুষ্ঠানে অলিউর রহমান প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, দৈনিক কালের কন্ঠের যুগ্ম বার্তা সম্পাদক পার্থ সারথী দাস, এনটিভি’র বার্তাকক্ষ সম্পাদক তরিকুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি মো. ফয়ছল আলম। বিজ্ঞপ্তি
শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা। আইনজীবীদের
সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি
যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর শেষে
বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি পেপার
স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন আসেনি।
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১২ সদস্যের কমিটি হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি
স্টাফ রিপোর্টার: আগামী মাস থেকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ফলাফল দৃশ্যমান হবে। জুলাইয়ের মধ্যে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে বলে
প্রফেসর ডা. ফজিলা-তুন-নেছা মালিক। বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্ঠা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন (অব.) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও