admin
প্রকাশিত: 4:53 PM, June 5, 2026
সিলেট সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের পায়রা আবাসিক এলাকা-মিরের ময়দান সড়ক, দর্শনদেউড়ি সড়ক, সংশ্লিষ্ট ড্রেন ও ছড়া পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
গত মঙ্গলবার বিকেলে পায়রা সমাজ কল্যাণ সংঘের আহবানে সিসিক প্রশাসক পরিদর্শন শেষে সংঘের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করেন। এসময় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত হযরত শাহজালাল (রহ.) দরগাহ সংলগ্ন দর্শনদেউড়ি থেকে পায়রা হয়ে মিরের ময়দানগামী সড়কটি নগরীর একটি গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। নগরীর প্রধান সড়কগুলোতে যানজট সৃষ্টি হলে বিমানবন্দরে যাতায়াতের জন্য অনেকেই এই সড়ক ব্যবহার করেন। তাই সড়কটি এবং সিলেট-সুনামগঞ্জ সড়কসংলগ্ন ড্রেনের সংস্কার কাজ দ্রুত শুরু করা হবে।
সিসিক প্রশাসক বলেন, আবহাওয়াজনিত কারণে এখনো কাজ শুরু করা সম্ভব হয়নি। তবে আগামী কয়েক দিনের মধ্যেই কাজ শুরু হবে। এ ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীকে এলাকার সকল রাস্তা ও ড্রেন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ আগামী দুই-এক মাসের মধ্যেই নগরীর বিভিন্ন সড়কের সংস্কার কার্যক্রম শুরু করা হবে। নগরবাসীকে জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি দিতে দ্রুত ড্রেন ও সড়ক সংস্কারের উদ্যোগ বাস্তবায়ন করা হবে।
মতবিনিময় ও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিসিকের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, পায়রা সমাজকল্যাণ সংঘের উপদেষ্টা ও বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী, সংঘের উপদেষ্ঠা ও দৈনিক সিলেটের ডাক-এর প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবের, উপদেষ্টা আব্দুল হামিদ, সংঘের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আহমদ, সহ-সভাপতি মুফতি আব্দুল খাবির, সহ-সাধারণ সম্পাদক রিপন আহমদ ও মোসাদ্দিকুন নবী, সাংগঠনিক সম্পাদক এ. এস. জায়গিরদার বাবলা, সংঘের কোষাধ্যক্ষ, হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবী ও সিকিকের ১ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী নিয়াজ মো. আজিজুল করিম, বিশিষ্ট প্রকাশক রাজিব চৌধুরী, সংঘের প্রচার সম্পাদক শাহিন আহমদ প্রমুখ। এছাড়াও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী পরিদর্শনে আসায় ১নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান পায়রা সমাজকল্যাণ সংঘের কোষাধ্যক্ষ, বিশিষ্ট সমাজসেবী ও সিকিকের ১ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী নিয়াজ মো. আজিজুল করিম।
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
নেপথ্যে কাজী রাজু’র সম্পৃক্ততার অভিযোগ সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের কানাইঘাটে পুলিশের কাছ থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২ নেতা-কর্মীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হুইপ আলহাজ জিকে গউছ বলেছেন, হবিগঞ্জের প্রশাসন সম্পূর্ণ রাজনৈতিক চাপমুক্ত থেকে কাজ করছে।
জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা ও মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকাল ৪টায় এই সম্মেলন অনুষ্ঠিত হয।