admin

প্রকাশিত: 6:27 AM, December 10, 2025

বাংলাদেশের রাজনীতির ফিনিক্স পাখি আবার ‘সুস্থ’ হয়ে উঠবেন ইনশাঅল্লাহ

বাংলাদেশের রাজনীতির ফিনিক্স পাখি আবার ‘সুস্থ’ হয়ে উঠবেন ইনশাঅল্লাহ

খালেদ আহমদ:

বিগত দিনে অনেকবারই চরম অসুস্থ পর্যায়ে চলে গিয়েছিলেন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী সর্বজন শ্রদ্ধেয় অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়া। কিন্তু বিরুপ পরিবেশে থেকেও খালেদা জিয়া আল্লাহ রহমতে সেরে উঠেছেন। যা ছিল চিকিৎসকদের মতে অলৌকিক ঘটনা, আধ্যাত্মিকতার মতো।

গত দুই সপ্তাহের বেশি সময় ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডন নিতে জার্মান ভিত্তিক এয়ারলাইনস এফএআই এভিয়েশন গ্রুপের এয়ার অ্যাম্বুলেন্সটি গতকাল মঙ্গলবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার অনুমতি পেয়েছে।

এয়ার অ্যাম্বুলেন্সটি সকাল ৮টা ২০ মিনিটে শাহজালাল বিমানবন্দরে নামবে। সেটি চাইলে সেদিন রাত ৯ টায় ঢাকা ত্যাগ করতে পারবে। তবে তা নির্ভর করছে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর।

তাঁকে লন্ডন নিয়ে যাওয়ার জন্য বড় পুত্রবধূ বিখ্যাত কার্ডিওলজিস্ট ও চিকিৎসার সমন্বয়কারী ডা. জুবাইদা রহমান কয়েকদিন থেকে ঢাকায় এসে শ্বাশুড়ির পাশে অবস্থান করছেন এবং শারীরিক অবস্থা পর্যবেক্ষন করছেন। এদেশে খালেদা জিয়া হয়ে উঠেছেন ঐক্যের প্রতীক।

বর্তমান অসুস্থতায় দেশে-বিদেশে আপমর জনগন, দলমত নির্বিশেষে ও ইন্টেরিম সরকার যেভাবে সম্মান জানিয়েছেন, ভিভিআইপি ঘোষনা করে এএসএফ নিরাপত্তা দিয়েছেন, কায়মনোবাক্যে সুস্থতার জন্য দোয়ার আয়োজন করেছেন, তারঁ প্রতি ভালোবাসা শ্রদ্ধা দেখিয়েছেন তা বংলাদেশের ইতিহাসে এক বিরল ঘটনা। উদ্বিগ্ন দেশবাসী এতে ব্যাপক সাড়া দিয়ে নিজ উদ্যোগে মিলাদ ও সদকা করেছেন। এটা আল্লাহর দেয়া রহমত ও সম্মান।

গোটা জাতি খালেদা জিয়াকে আন্তরিক দোয়ায় স্মরণ করেছেন। বিদেশের অনেক রাষ্ট ও সরকার প্রধান উদ্বিগ্ন হয়েছেন। সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্রের জন্য লড়েছেন। তাকে আর দেশপ্রেমিক হওয়ার প্রমাণ দিতে হয় না — তিনি তা বহুবার দেখিয়েছেন। ইনশাআল্লাহ দেশের এই ক্রান্ত্রিকালে তিনি আবার ‘সুস্থ’ হয়ে জাতির অভিভাবক হিসেবে হিসেবে ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ।

তবে খালেদা জিয়া লন্ডনে যেতে পারবেন কি না, সেটি পুরোই নির্ভর করছে তাঁর শারীরিক অবস্থার ওপর। তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জে এম জাহিদ হোসেনও শনিবার জানিয়েছিলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতির ওপরই নির্ভর করছে তাঁর বাইরে যাওয়া।

এদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে। সিটি স্ক্যানের রিপোর্ট স্বাভাবিক বলে তার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। গত রবিবার রাত ৯টার দিকে এ তথ্য জানানো হয়।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট সদর উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির পরিচিতি সভা

সিলেট সদর উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির পরিচিতি সভা

সিলেট সদর উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-সিলেট ৮১ এর প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বাদ আসর

অনিয়ম ও আর্থিক অস্বচ্ছতায় সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহপরান (রহ.) মাজার ক্স কোটি কোটি টাকার দান-মান্নতের হিসাব নেই, নিয়ন্ত্রণে নির্দিষ্ট খাদেম পরিবার

অনিয়ম ও আর্থিক অস্বচ্ছতায় সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহপরান (রহ.) মাজার ক্স কোটি কোটি টাকার দান-মান্নতের হিসাব নেই, নিয়ন্ত্রণে নির্দিষ্ট খাদেম পরিবার

স্টাফ রিপোর্টার: সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম প্রধান স্তম্ভ হযরত শাহপরান (রহ.)-এর মাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা কোটি কোটি টাকার আর্থিক

৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ

৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ

ব্যাটারিচালিত যানবাহনের ড্রাইভিং লাইসেন্স প্রদান, যৌক্তিক নীতিমালা প্রণয়ন এবং প্রশাসনিক হয়রানি বন্ধের ৩ দফা দাবিতে সিলেটে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ

সেলুন মালিক ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে বিশ্বকর্ম্মা পূজা শুক্রবার

সেলুন মালিক ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে বিশ্বকর্ম্মা পূজা শুক্রবার

সিলেট সদর ও মহানগর সেলুন মালিক ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে শ্রীশ্রী বিশ্বকর্ম্মা দেবের পূজার আয়োজন করা হয়েছে। আগামী

গরম-লোডশেডিংয়ে বিপর্যস্ত সিলেটের পোল্ট্রি শিল্প তাপমাত্রা বাড়ার সঙ্গে বাড়ছে মুরগির মৃত্যু, ব্যাহত উৎপাদন, লোকসানের মুখে খামারিরা

গরম-লোডশেডিংয়ে বিপর্যস্ত সিলেটের পোল্ট্রি শিল্প তাপমাত্রা বাড়ার সঙ্গে বাড়ছে মুরগির মৃত্যু, ব্যাহত উৎপাদন, লোকসানের মুখে খামারিরা

আব্দুর রহমান: তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে সিলেটের পোল্ট্রি শিল্প। প্রচণ্ড তাপমাত্রায় মুরগির স্বাভাবিক বৃদ্ধি ও

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত করার

স্কলার্সহোম মেজরটিলা কলেজে নজরুল বর্ষ উদযাপন

স্কলার্সহোম মেজরটিলা কলেজে নজরুল বর্ষ উদযাপন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটে বর্ণাঢ্য আয়োজনে

জিপিএ-৫ পেয়ে সাফল্যের আলো ছড়ালেন মধ্যনগর থানায় কর্মরত এসআই নবী হোসেনের মেয়ে ইতি

জিপিএ-৫ পেয়ে সাফল্যের আলো ছড়ালেন মধ্যনগর থানায় কর্মরত এসআই নবী হোসেনের মেয়ে ইতি

মধ্যনগর প্রতিনিধি: সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় থেকে এ বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে হাবিবা