admin
প্রকাশিত: ৬:১৮ পূর্বাহ্ণ, জুন ৮, ২০২৬
স্টাফ রিপোর্টার:
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ট্রাফিক বিভাগের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৭টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন এসএমপি’র পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম।
কল্যাণ সভায় পুলিশ কমিশনার ট্রাফিক বিভাগের সকল স্তরের কর্মকর্তা ও সদস্যদের সুবিধা-অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনেন। তিনি তাৎক্ষণিকভাবে বেশ কিছু সমস্যার সমাধান দেন এবং অন্যান্য জরুরি বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা প্রদান করেন।
সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার সিলেট মহানগরের জনদুর্ভোগ লাঘব এবং নগরবাসীর নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সকল অফিসার ও ফোর্সের প্রতি আহ্বান জানান।
এ সময় যানবাহন নিয়ন্ত্রণ ও জনসাধারণের যাতায়াত ব্যবস্থাকে সু-শৃঙ্খল রাখার পাশাপাশি বিভিন্ন প্রকার উদ্ধার কার্যক্রমে সফলতার স্বীকৃতিস্বরূপ ট্রাফিক বিভাগের বিভিন্ন পদবীর মোট ১৪ জন সদস্যকে বিশেষ পুরস্কারে ভূষিত করেন পুলিশ কমিশনার।
এসএমপি’র মিডিয়া সেল জানায়, কল্যাণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব মুঃ মাসুদ রানা পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে ডিসি-সদর) জনাব সুদীপ্ত রায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং ট্রাফিক বিভাগের সকল টিআই, সার্জেন্ট, টিএসআই, এএসআই, এটিএসআই ও ফোর্সবৃন্দ।
স্টাফ রিপোর্টার: আগামী মাস থেকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ফলাফল দৃশ্যমান হবে। জুলাইয়ের মধ্যে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে বলে
প্রফেসর ডা. ফজিলা-তুন-নেছা মালিক। বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্ঠা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন (অব.) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও
সিলেটের অন্যতম বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও
মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল ও অভিষেক সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার
সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে।
সিলেটের ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা কালীঘাটের এক ব্যবসায়ীর প্রায় ৬০ লক্ষ টাকা আত্মসাতের মামলায় বেলাল আহমদ নামের এক প্রতারককে গ্রেফতার করেছে
প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে বলে
২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, প্রবাসী