admin
প্রকাশিত: 6:22 AM, June 8, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীতে এক তরুণীকে ছুরিকাঘাতের ভয় দেখিয়ে মোবাইল ফোন ও স্বর্ণের নাকফুল ছিনতাইয়ের ঘটনায় দুই নারী ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া স্বর্ণের নাকফুল উদ্ধার করা হয়। গত শনিবার (৬ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর সোবহানীঘাট ও বাদামবাগিচা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার (৭ জুন) রাতে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— বিশ্বনাথ উপজেলার লামাকাজী গ্রামের নুরুল ইসলামের মেয়ে তানিয়া (১৮) (বর্তমানে নগরীর জালালাবাদ থানার আখালিয়া নয়াবাজার এলাকার বাসিন্দা) এবং এয়ারপোর্ট থানার বাদামবাগিচা এলাকার আব্দুল খালেকের মেয়ে ঝুমা আক্তার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে চালিবন্দর কাষ্টঘর এলাকার প্রবেশমুখে কুলসুমা আক্তার (১৯) নামের এক তরুণীর গতি রোধ করে তিন ছিনতাইকারী। তারা ধারালো চাকুর ভয় দেখিয়ে কুলসুমার একটি মোবাইল হ্যান্ডসেট ও স্বর্ণের নাকফুল ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতে থাকে। এ সময় ওই তরুণী চিৎকার করে ছিনতাইকারীদের পিছু ধাওয়া করেন। একপর্যায়ে সোবহানীঘাট ইবনে সিনা হাসপাতালের সামনে পৌঁছালে স্থানীয় জনতা এগিয়ে এসে নাকফুলসহ তানিয়াকে হাতেনাতে আটক করে।
পরে ভুক্তভোগী কুলসুমা আক্তার বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশ রাতেই এয়ারপোর্ট থানার বাদামবাগিচা এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় ২ নম্বর আসামি ঝুমা আক্তারকে গ্রেপ্তার করে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, গ্রেপ্তারকৃত দুই নারী ছিনতাইকারীকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সাথে জড়িত বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন, দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের
মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি হলো মাধ্যমিক পর্যায়। এ সময় অর্জিত
পূজার স্থান সম্প্রসারণ ও মন্দির সংস্কারের উদ্যোগ সব বাধা-বিপত্তি ও প্রতিকূলতা কাটিয়ে সিলেটের ঐতিহ্যবাহী শ্রী শ্রী ঝালোপাড়া নৃসিংহ জিউর মন্দির
হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগর-এর নবগঠিত আহবায়ক কমিটি।
জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম বলেছেন, বর্তমান বিএনপি সরকার দেশনায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী
সিলেটের পর্যটন শিল্পের বিকাশ, পর্যটকদের সেবার মানোন্নয়ন এবং ব্যবসায়িক অগ্রযাত্রাকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে ‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক
কাজী নজরুল বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব
সিলেট নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট উন্নয়ন