admin

প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, জুন ৯, ২০২৬

হাম উপসর্গে সিলেটে আরও এক শিশুর প্রাণহানি, মৃত্যু বেড়ে ৬৬

হাম উপসর্গে সিলেটে আরও এক শিশুর প্রাণহানি, মৃত্যু বেড়ে ৬৬

স্টাফ রিপোর্টার:

সিলেটে হাম উপস্বর্গে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম উপসর্গে মোট ৬৬ শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া এক বছর ৫ মাসের শিশু খাদিজা হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুড়া ইউনিয়নের শাহপুর হরিতলা গ্রামের সোহাগ মিয়ার মেয়ে। শিশুটি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের দৈনন্দিন প্রতিবেদনের তথ্যমতে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে হাম আক্রান্ত সন্দেহে মোট ৬৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া শেষ ২৪ ঘণ্টায় ল্যাব টেস্টে আরও ৩ জনের হাম নিশ্চিত হওয়া গেছে। এই সময়ে বিভাগে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৫৫ জন। বর্তমানে ভর্তিকৃত রোগী ২৭০ জন।

এরমধ্যে শহীদ সামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭৬ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৯৮ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩৬ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৪ জন এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১২ জন ভর্তি হয়েছেন। বাকিরা অন্যান্য বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, গত ১ জানুয়ারি থেকে অদ্যবদী ল্যাব টেস্টে ২৫৬ জনের হাম শনাক্ত হয়েছে। এরমধ্যে হবিগঞ্জে ২৩ জন হাম ও ২ জন রুবেলা আক্রান্ত, মৌলভীবাজারে ১৬ জন, সিলেটে ৭৬ জন এবং সর্বাধিক সুনামগঞ্জে ১৪৪ জন।

শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের চিকিৎসকরা জানান, দীর্ঘদিনের টিকা ব্যবস্থাপনার দুর্বলতা, শিশুদের সময়মত টিকা না নেওয়া এবং দেরিতে হাসপাতালে আনার কারণেই এবার জটিলতায় হামে শিশু মৃত্যুর হার বেড়েছে।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ হোন: সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট

দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ হোন: সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিল করার দাবিতে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সিলেট জেলা শাখার

আনজুমানে তালামীযে ইসলামিয়ার সম্মেলনে হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

আনজুমানে তালামীযে ইসলামিয়ার সম্মেলনে হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

‘দেশের সব জায়গায় সহযোগিতা, জকিগঞ্জে কেন বাধা?’ জকিগঞ্জ প্রতিনিধি: নিজ জন্মভূমি জকিগঞ্জের মাটিতে প্রশাসনের বাধার মুখে পড়ার অভিযোগ তুলে ক্ষোভ

ফ্রান্সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

ফ্রান্সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

মো: জুনেদ আহমদ, ফ্রান্স: বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম

রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

সিলেটের সংবাদ ডেস্ক: বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর

মৃত্যুর মুখ থেকে ফিরলেন মা: ফ্রিডম জেনারেল হাসপাতালে প্রসূতি সেবায় অবহেলার অভিযোগ

মৃত্যুর মুখ থেকে ফিরলেন মা: ফ্রিডম জেনারেল হাসপাতালে প্রসূতি সেবায় অবহেলার অভিযোগ

সিলেটের আম্বরখানাস্থ বেসরকারি চিকিৎসাকেন্দ্র ‘ফ্রিডম জেনারেল হাসপাতাল’-এর বিরুদ্ধে প্রসূতি সেবায় চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। নরমাল ডেলিভারির মাত্র কয়েকদিন পর

জামিনে বের হয়ে আরও বেপরোয়া, রাত-দিন চলছে ইয়াবা ও ফেনসিডিল বিক্রি: পাঠানটুলায় সাহেদের মাদকের রমরমা বাণিজ্য, অতিষ্ঠ এলাকাবাসী

জামিনে বের হয়ে আরও বেপরোয়া, রাত-দিন চলছে ইয়াবা ও ফেনসিডিল বিক্রি: পাঠানটুলায় সাহেদের মাদকের রমরমা বাণিজ্য, অতিষ্ঠ এলাকাবাসী

নগরীর পাঠানটুলাস্থ দর্জিপাড়া এলাকায় সাহেদ আলী ওরফে ‘ইয়াবা সাহেদ’ নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর রমরমা মাদক বাণিজ্যে অতিষ্ঠ হয়ে উঠেছেন

প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে ‘টাউন সাব-পোস্ট অফিস’র নবযাত্রা

প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে ‘টাউন সাব-পোস্ট অফিস’র নবযাত্রা

সিলেটের দক্ষিণ সুরমার সিলাম এলাকার বিরাহিমপুরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুরবাড়িতে ডাকঘরের (টাউন সাব-পোস্ট অফিস) কার্যক্রম ফের শুরু

সিসিক প্রশাসকের সঙ্গে এমসি কলেজ অধ্যক্ষের সৌজন্য সাক্ষাৎ

সিসিক প্রশাসকের সঙ্গে এমসি কলেজ অধ্যক্ষের সৌজন্য সাক্ষাৎ

ঐতিহ্যবাহী এমসি কলেজের উন্নয়নে সিসিকের সহযোগিতা অব্যাহত থাকবে: কাইয়ুম চৌধুরী সিলেট সরকারি মুরারিচাঁদ (এমসি) কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. তোফায়েল আহমদ