admin
প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, জুন ৯, ২০২৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
উপজেলা প্রশাসনের ধারাবাহিক অভিযান ও কঠোর অবস্থানের পরও কোম্পানীগঞ্জে থামছে না অবৈধ বালু উত্তোলনের মহোৎসব। একটি প্রভাবশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে রাতের আঁধারে ফসলি জমি থেকে অবাধে বালু উত্তোলন করে আসছে। এর ফলে একদিকে যেমন কৃষিজমি ধ্বংস হচ্ছে, অন্যদিকে বসতভিটা, গ্রামীণ সড়ক ও পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।
সরেজমিনে উপজেলার পাড়ুয়া এলাকায় গিয়ে দেখা যায়, একটি তিনতলা ভবনের পেছনের বিস্তীর্ণ ফসলি জমিতে সৃষ্টি হয়েছে বিশালাকার গভীর গর্ত। স্থানীয়দের দাবি, এসব গর্ত প্রাকৃতিকভাবে হয়নি; রাতের পর রাত লিস্টার (ড্রেজার) মেশিন বসিয়ে বালু উত্তোলনের কারণে আবাদি জমিগুলো এখন খাদের রূপ নিয়েছে। কয়েক মাস আগেও যেখানে ধান ও বিভিন্ন মৌসুমি ফসলের চাষ হতো, সেখানে এখন শুধুই বড় বড় গর্ত আর ধসে পড়া মাটির স্তূপ।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন গভীর রাত থেকে ভোর পর্যন্ত ৪-৫টি লিস্টার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করা হয়। পরে তা ট্রাক ও ট্রলির মাধ্যমে বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে। একটি সংঘবদ্ধ চক্র এই অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণ করছে। চক্রটি এতটাই চতুর যে, প্রশাসনের উপস্থিতি টের পেলেই দ্রুত মেশিন সরিয়ে ফেলে গা-ঢাকা দেয়।
বালু উত্তোলনের কারণে আশপাশের কৃষিজমিতে ফাটল দেখা দিয়েছে এবং কোথাও কোথাও জমির মাটি ধসে পড়ছে। বর্ষা মৌসুমে এসব গর্ত পানিতে ভরে আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। ইতোমধ্যে অনেক কৃষক জমি হারিয়ে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী কৃষক ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের জমির পাশ থেকে রাতের বেলা বালু তুলে নেওয়া হচ্ছে। এতে জমির মাটি ধসে যাচ্ছে। আমরা প্রতিবাদ করলে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়। প্রশাসন কয়েকবার অভিযান চালিয়েছে, কিন্তু কিছুদিন পর আবারও তারা বালু তোলা শুরু করে।”
স্থানীয় পরিবেশ সচেতন মহল বলছেন, অপরিকল্পিত ও অবৈধ বালু উত্তোলনের কারণে শুধু কৃষিজমিই নয়, এলাকার সামগ্রিক পরিবেশগত ভারসাম্য নষ্ট হচ্ছে। এর ফলে ভূগর্ভস্থ স্তরের পরিবর্তন, ভূমিধসের ঝুঁকি বৃদ্ধি এবং স্থায়ী জলাবদ্ধতার মতো মারাত্মক সমস্যা দেখা দিতে পারে। তারা অবিলম্বে এই ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
খোঁজ নিয়ে জানা যায়, এর আগে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন একাধিকবার অভিযান পরিচালনা করে অবৈধ লিস্টার মেশিন জব্দ ও ধ্বংস করেছে। প্রশাসনের অভিযানের ফলে সাময়িকভাবে বালু উত্তোলন বন্ধ থাকলেও, কিছুদিন যেতে না যেতেই চক্রটি আবার সক্রিয় হয়ে ওঠে। অভিযানের পরও কীভাবে বারবার এই অবৈধ কার্যক্রম পুনরায় শুরু হচ্ছে, তা নিয়ে স্থানীয়দের মনে নানা প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ও কঠোর আইনি ব্যবস্থা না নেওয়ায় তারা বারবার একই অপরাধে ফিরে আসছে। তারা নিয়মিত নজরদারি বৃদ্ধি এবং দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার বলেন, “অবৈধ বালু উত্তোলনের বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। নিয়মিত অভিযান পরিচালনা করে অবৈধ লিস্টার মেশিন ধ্বংস করা হচ্ছে। যারা অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বালুখেকোদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”
তবে স্থানীয় সচেতন মহলের মতে, প্রশাসনের ধারাবাহিক অভিযান সত্ত্বেও যদি রাতের পর রাত অবৈধ বালু উত্তোলন চলতেই থাকে, তবে এই চক্রের নেপথ্যে কারা রয়েছে তা খতিয়ে দেখা জরুরি। শুধু সাময়িক অভিযান নয়, বরং এই সিন্ডিকেটকে পুরোপুরি নির্মূল করতে স্থায়ী ও কঠোর পদক্ষেপ গ্রহণ করাই এখন সময়ের দাবি।
মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিল করার দাবিতে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সিলেট জেলা শাখার
‘দেশের সব জায়গায় সহযোগিতা, জকিগঞ্জে কেন বাধা?’ জকিগঞ্জ প্রতিনিধি: নিজ জন্মভূমি জকিগঞ্জের মাটিতে প্রশাসনের বাধার মুখে পড়ার অভিযোগ তুলে ক্ষোভ
মো: জুনেদ আহমদ, ফ্রান্স: বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম
সিলেটের সংবাদ ডেস্ক: বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর
সিলেটের আম্বরখানাস্থ বেসরকারি চিকিৎসাকেন্দ্র ‘ফ্রিডম জেনারেল হাসপাতাল’-এর বিরুদ্ধে প্রসূতি সেবায় চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। নরমাল ডেলিভারির মাত্র কয়েকদিন পর
নগরীর পাঠানটুলাস্থ দর্জিপাড়া এলাকায় সাহেদ আলী ওরফে ‘ইয়াবা সাহেদ’ নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর রমরমা মাদক বাণিজ্যে অতিষ্ঠ হয়ে উঠেছেন
সিলেটের দক্ষিণ সুরমার সিলাম এলাকার বিরাহিমপুরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুরবাড়িতে ডাকঘরের (টাউন সাব-পোস্ট অফিস) কার্যক্রম ফের শুরু
ঐতিহ্যবাহী এমসি কলেজের উন্নয়নে সিসিকের সহযোগিতা অব্যাহত থাকবে: কাইয়ুম চৌধুরী সিলেট সরকারি মুরারিচাঁদ (এমসি) কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. তোফায়েল আহমদ