admin
প্রকাশিত: ৫:২২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২৫
স্টাফ রিপোর্টার:
চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হওয়ায় সিলেটে বিএনপির প্রার্থী মনোনয়নে কিছুটা ভাটা পড়েছে। আবার মনোনয়নবঞ্চিত প্রার্থীদের বিক্ষোভ, শোডাউনও স্তিমিত হয়ে গেছে। দোয়া-মিলাদ, কুরআন খতম আয়োজনে তারা ব্যস্ত সময় পার করছেন।
এদিকে, জামায়াতসহ কয়েকটি দলে প্রার্থী বদলের হিড়িক পড়েছে। ঘোষিত প্রার্থীকে সরিয়ে নতুন প্রার্থীর নাম ঘোষণা করা হচ্ছে। এর পেছনে মাঠ পর্যবেক্ষণ, আট দলের অভ্যন্তরীণ নানা সমীকরণ থাকতে পারে বলে রাজনীতিকরা মনে করছেন। তবে বিজয় অর্জনই এসব কৌশলের মূল লক্ষ্য।
বিএনপির মনোনয়ন ঘোষণার পর সিলেট-৩, সিলেট-৪ ও ৬ আসনসহ আটটি আসনে ক্ষোভ-বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সিলেট-১ আসনে মনোনয়ন পাননি সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। সিলেট-৪ দেওয়ার আশ্বাসে তাকে শান্ত করে কেন্দ্র। সিলেট-২ আসনে ইলিয়াস পত্নী তাহসিনা রুশদী লুনার বিপরীতে প্রবাসী হুয়ায়ুন কবির মনোনয়ন চাইলে পরিস্থিতি ঘোলাটে হয়। মনোনয়ন ঘোষণার আগেই উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। হুমায়ুন কবিরকে দলের যুগ্ম মহাসচিব করায় লুনার মনোনয়ন নিশ্চিত হয়।
সিলেট-৩ আসনে প্রবাসী এম এ মালিককে বিএনপি মনোনয়ন দেয়। এতে পাঁচ নেতা ও তাদের কর্মী-সমর্থকরা ক্ষুব্ধ হন। প্রার্থী রিভিউর দাবিতে জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী ও প্রবাসী ব্যারিস্টার এম এ সালাম নাছোড়বান্দা ছিলেন। তাদের অনুসারীরা বেশ কয়েক দফা বিক্ষোভ-শোডাউন করেন।
এরই মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ হলে রিভিউ ইস্যুর বদলে দলীয় প্রধানের সুস্থতা কামনায় দফায় দফায় দোয়া-মিলাদ ও কুরআন খতম আয়োজন করে যাচ্ছেন কাইয়ুম চৌধুরী। ব্যারিস্টার আব্দুল সালামও পিছিয়ে নেই। তিনি দলীয় প্রধানের সুস্থতার আয়োজন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর বাড়িতে গিয়ে।
সিলেট-৪ আসনে আরিফুল হককে মনোনয়ন দেওয়ায় স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বঞ্চিত হন। নগরের সাবেক মেয়র আরিফ প্রত্যন্ত এলাকায় প্রার্থী হওয়ায় ক্ষুব্ধ স্থানীয় নেতারা। বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সাবেক নেতা অ্যাডভোকেট শামসুজ্জামান জামান মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
সিলেট-৫ আসনে চাকসুর সাবেক নেতা মামুনুর রশীদ মামুন ধানের শীষ চেয়েছিলেন। স্থানীয় নেতাকর্মীরাও তাকে নিয়ে একাট্টা। তবে এ আসনে দলীয় প্রার্থী ঘোষণা না করে ঝুলিয়ে রেখেছে বিএনপি। এ আসন জমিয়ত প্রধান মাওলানা উবায়দুল্লাহ ফারুককে বিএনপি উপহার দেবে বলে জানা গেছে। সিলেট-৬ আসনে রিভিউর দাবির বিষয়ে স্থানীয় নেতাকর্মীরা আগের চেয়ে আরও আশাবাদী।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গৌছ জানান, অন্য কোনো দল কাকে প্রার্থী দিল, কাকে বাদ দিল, তা নিয়ে বিএনপির কোনো ভাবনা নেই। আর জামায়াতের প্রার্থী নিয়ে আমার দলের ন্যূনতম আগ্রহ নেই। এদিকে, প্রার্থী তালিকায় জামায়াতে ইসলামী বারবার পরিবর্তন আনছে। সমমনা দলের সঙ্গে সমঝোতার ভিত্তিতে তারা আরও পরিবর্তন আনতে পারে।
সিলেট-১ আসনে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানানো হয়েছিল। পরে দলটির নতুন প্রার্থী জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমানকে প্রার্থী করে জামায়াত।
সিলেট-৫ আসনেও প্রার্থী বদলের দাবি ওঠে। তবে কৌশলে তা মোকাবিলা করেছে দলটি। গুঞ্জনের মধ্যেই হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের প্রার্থী পরিবর্তন করেছে দলটি। মুখলিছুর রহমান সরে দাঁড়িয়েছেন। নতুন প্রার্থী সাংবাদিক অলি উল্লাহ নোমান। আমার দেশ পত্রিকার সাংবাদিক নোমান দীর্ঘ সময় যুক্তরাজ্যে বসবাস করলেও রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে। সিলেট-২ (বিশ্বনাথ, বালাগঞ্জ ও ওসমানীনগর), সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট), সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর), মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) ও হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরিগঞ্জ) এবং হবিগঞ্জ-৩ (সদর, লাখাই, শায়েস্তাগঞ্জ) আসনে প্রার্থী পরিবর্তন হতে পারে বলে গুঞ্জন রয়েছে।
এ ব্যাপারে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর আমীর ফখরুল ইসলাম জানান, প্রার্থী তালিকায় আরও পরিবর্তন আসতে পারে। তবে তা সমঝোতার প্রক্রিয়ার ওপর নির্ভর করছে। তিনি জানান, তফসিল ঘোষণার শুধু আগে নয়, পরেও প্রার্থী পরিবর্তন আনা হতে পারে।
শুধু বিএনপি-জামায়াত নয়, আট দলের সমঝোতার সুতায় বাঁধা খেলাফত মজলিসও নির্বাচনি কৌশল হিসাবে প্রার্থী বদল করছে। সিলেট-৩ আসনে এ দলের হয়ে লড়বেন শায়খুল হাদিস আল্লামা নুর উদ্দিন আহমদ গহরপুরির ছেলে হাফেজ মাওলানা মুসলেহ উদ্দিন রাজু। এর আগে এ আসনে প্রার্থী ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস থেকে জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল কাইয়ুম। শনিবার বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক এসে মাওলানা মুসলেহ উদ্দিনকে প্রার্থী ঘোষণা করে যান।
বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি পেপার
স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন আসেনি।
শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১২ সদস্যের কমিটি হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি
স্টাফ রিপোর্টার: আগামী মাস থেকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ফলাফল দৃশ্যমান হবে। জুলাইয়ের মধ্যে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে বলে
প্রফেসর ডা. ফজিলা-তুন-নেছা মালিক। বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্ঠা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন (অব.) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও
সিলেটের অন্যতম বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও
মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল ও অভিষেক সম্পন্ন হয়েছে। গত মঙ্গলবার
সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে।