admin

প্রকাশিত: ৬:৪২ পূর্বাহ্ণ, জুন ১০, ২০২৬

আনজুমানে তালামীযে ইসলামিয়ার সম্মেলনে হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

আনজুমানে তালামীযে ইসলামিয়ার সম্মেলনে হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

‘দেশের সব জায়গায় সহযোগিতা, জকিগঞ্জে কেন বাধা?’

জকিগঞ্জ প্রতিনিধি:

নিজ জন্মভূমি জকিগঞ্জের মাটিতে প্রশাসনের বাধার মুখে পড়ার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহর কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। তিনি প্রশ্ন রেখে বলেন, দেশের বিভিন্ন স্থানে প্রশাসনের সহযোগিতায় কর্মসূচি করতে পারলেও জকিগঞ্জে কেন বাধাগ্রস্ত হতে হচ্ছে? গত সোমবার দুপুরে জকিগঞ্জ ডাকবাংলা মাঠে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার উপজেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা হুছামুদ্দীন চৌধুরী বলেন, দেশের বিভিন্ন স্থানে উপজেলা সম্মেলন আয়োজনের সময় প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতা পাওয়া গেছে, এমনকি পুলিশি প্রটোকলও দেওয়া হয়েছে। কিন্তু জকিগঞ্জে এসে তাঁকে একজন অপরিচিত মানুষের মতো অসহায় অবস্থায় অনুষ্ঠান করতে হচ্ছে। তিনি বলেন, “প্রশাসন থেকে কেন বাধা দেওয়া হচ্ছে এবং এর পেছনে কারা রয়েছে—সেই প্রশ্নের উত্তর জনগণ জানতে চায়।”
তিনি আরও বলেন, “যার যা কিছু বলার বলুক, আমরা আউলিয়ায়ে কেরামের আদর্শের কথা বলে যাব। শতবার প্রাণ দিতে হলেও দ্বীনের কাজ থেকে সরে আসব না।” তিনি দাবি করেন, তাঁদের পূর্বপুরুষরা শত শত বছর ধরে এ অঞ্চলে দ্বীনের খেদমত করে আসছেন এবং সেই আদর্শ থেকে তাঁরা বিচ্যুত হননি।
বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন নেতিবাচক দিক তুলে ধরে তিনি বলেন, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া বিভ্রান্তি ও অপপ্রচারের বড় মাধ্যম হয়ে উঠেছে। কোরআন-হাদিস নিয়ে প্রকাশ্যে কটূক্তি ও বিকৃত তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে বলে মন্তব্য করেন তিনি। এ সময় তিনি সংগঠনের নেতাকর্মীদের ধৈর্যশীল থাকার আহ্বান জানান।
শিক্ষাব্যবস্থা নিয়েও সমালোচনা করেন সাবেক এই সংসদ সদস্য। তিনি বলেন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও মূল্যবোধের বিকাশে আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন। পাশাপাশি শিক্ষকদের বেতন-বৈষম্য দূর করা এবং শিক্ষানীতিতে সংস্কারের দাবি জানান তিনি।
নিজের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, “আমি জনবিচ্ছিন্ন নই। জনগণের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে বলেই অনেকে আমার নাম ব্যবহার করে নির্বাচন করেছে।” দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে কথা বলা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অনুষ্ঠান শেষে তিনি দেশ, জাতি, ছাত্রসমাজ এবং আগামী প্রজন্মের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সংবাদ সম্মেলনে বিচার চাইলেন ফাতেহা আক্তার মিম: সিলেটে বিয়ের পর ভরণ-পোষণ না দিয়ে স্ত্রীর ওপর বর্বর নির্যাতন

সংবাদ সম্মেলনে বিচার চাইলেন ফাতেহা আক্তার মিম: সিলেটে বিয়ের পর ভরণ-পোষণ না দিয়ে স্ত্রীর ওপর বর্বর নির্যাতন

বিয়ের পর কোনো প্রকার ভরণ-পোষণ না দিয়ে উল্টো মিথ্যা অপবাদ রটিয়ে বর্বরোচিত শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকির বিচার চেয়ে সংবাদ

দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ হোন: সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট

দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ হোন: সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট

মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী বাণিজ্য চুক্তি অবিলম্বে বাতিল করার দাবিতে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট সিলেট জেলা শাখার

আনজুমানে তালামীযে ইসলামিয়ার সম্মেলনে হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

আনজুমানে তালামীযে ইসলামিয়ার সম্মেলনে হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী

‘দেশের সব জায়গায় সহযোগিতা, জকিগঞ্জে কেন বাধা?’ জকিগঞ্জ প্রতিনিধি: নিজ জন্মভূমি জকিগঞ্জের মাটিতে প্রশাসনের বাধার মুখে পড়ার অভিযোগ তুলে ক্ষোভ

ফ্রান্সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

ফ্রান্সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত

মো: জুনেদ আহমদ, ফ্রান্স: বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম

রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

সিলেটের সংবাদ ডেস্ক: বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর

মৃত্যুর মুখ থেকে ফিরলেন মা: ফ্রিডম জেনারেল হাসপাতালে প্রসূতি সেবায় অবহেলার অভিযোগ

মৃত্যুর মুখ থেকে ফিরলেন মা: ফ্রিডম জেনারেল হাসপাতালে প্রসূতি সেবায় অবহেলার অভিযোগ

সিলেটের আম্বরখানাস্থ বেসরকারি চিকিৎসাকেন্দ্র ‘ফ্রিডম জেনারেল হাসপাতাল’-এর বিরুদ্ধে প্রসূতি সেবায় চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। নরমাল ডেলিভারির মাত্র কয়েকদিন পর

জামিনে বের হয়ে আরও বেপরোয়া, রাত-দিন চলছে ইয়াবা ও ফেনসিডিল বিক্রি: পাঠানটুলায় সাহেদের মাদকের রমরমা বাণিজ্য, অতিষ্ঠ এলাকাবাসী

জামিনে বের হয়ে আরও বেপরোয়া, রাত-দিন চলছে ইয়াবা ও ফেনসিডিল বিক্রি: পাঠানটুলায় সাহেদের মাদকের রমরমা বাণিজ্য, অতিষ্ঠ এলাকাবাসী

নগরীর পাঠানটুলাস্থ দর্জিপাড়া এলাকায় সাহেদ আলী ওরফে ‘ইয়াবা সাহেদ’ নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীর রমরমা মাদক বাণিজ্যে অতিষ্ঠ হয়ে উঠেছেন

প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে ‘টাউন সাব-পোস্ট অফিস’র নবযাত্রা

প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়িতে ‘টাউন সাব-পোস্ট অফিস’র নবযাত্রা

সিলেটের দক্ষিণ সুরমার সিলাম এলাকার বিরাহিমপুরে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুরবাড়িতে ডাকঘরের (টাউন সাব-পোস্ট অফিস) কার্যক্রম ফের শুরু