admin
প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০২৬
সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, বরেণ্য আলেম, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসংস্কারক অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
শনিবার (১৩ জুন) এক যৌথ শোক বার্তায় সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এই শোক প্রকাশ করেন।
শোক বার্তায় বিএনপি নেতৃবৃন্দ বলেন, অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ছিলেন একাধারে একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ, নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারক। তাঁর দূরদর্শী নেতৃত্ব ও সামাজিক অবদান সিলেটবাসী তথা দেশবাসী চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিনি মহান সংসদের সদস্য হিসেবে নিজ এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার আদায়ে যে অনবদ্য ভূমিকা রেখে গেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। তাঁর মতো একজন বরেণ্য আলেমের প্রয়াণে জাতি এক পথপ্রদর্শককে হারাল, যা সহজে পূরণ হবার নয়।
নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, গুণগ্রাহী ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা দোয়া করেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন মরহুমকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার তৌফিক দেন।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট ব্যবসায়ী সমিতি। সোমবার (১৫ জুন)
পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর গড়ার মূল শক্তি: সিসিক প্রশাসক সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, “পরিচ্ছন্নতাকর্মীরাই পরিচ্ছন্ন নগর
সিলেটের আলোচিত হত্যা মামলাগুলোর দ্রুত বিচার প্রত্যাশা সিলেট নগরীতে অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর করতে
নগরীর প্রত্যেকটি পাড়া-মহল্লার রাস্তা সম্প্রসারণ করছি সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরবাসীর নিরাপদ ও নির্বিঘœ চলাচল নিশ্চিত
শুয়াইবুর রহমান: সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের বালিদাড়া, কুমারপাড়া, নয়াখেল ও ভিতরিখেল গ্রামের চিত্র যেন এখনো কয়েক দশক আগের গ্রাম
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে মোশাহিদ ওরফে রাজু (৩৬)নামে ডাকাতি ও হত্যাসহ মোট ১৩ মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মোশাহিদ
শহিদুর রহমান, বিয়ানীবাজার: বাংলাদেশ পুলিশ, সিলেট রেঞ্জের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভা (ক্রাইম কনফারেন্স) ও কল্যাণ সভায় পেশাগত