admin

প্রকাশিত: 6:57 AM, June 14, 2026

গোলাপগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন এমপি এমরান চৌধুরী

গোলাপগঞ্জে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করলেন এমপি এমরান চৌধুরী

কৃষির আধুনিকায়নে দিগন্ত উন্মোচন করছেন প্রধানমন্ত্রী

স্মার্ট কৃষি ব্যবস্থা গড়ে তোলা, আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং কৃষকদের উৎপাদন সক্ষমতা আরও সমৃদ্ধ করার লক্ষ্যে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ এর বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় গোলাপগঞ্জ উপজেলা সদরের খোলা মাঠে আয়োজিত তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালি কৃষক, কৃষি উদ্যোক্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, গোলাপগঞ্জ একটি কৃষি সম্ভাবনাময় অঞ্চল। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ অঞ্চলের কৃষকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষকের উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কৃষি খাতে ব্যাপক বরাদ্দ, প্রণোদনা ও আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে কাজ করছে।

তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর কৃষিই ভবিষ্যতের কৃষি। আধুনিক কৃষিযন্ত্র ও উন্নত প্রযুক্তির ব্যবহার উৎপাদন বৃদ্ধি, খরচ হ্রাস এবং কৃষকদের আয় বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষি মেলার মাধ্যমে কৃষকরা নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে ও তা ব্যবহারে উৎসাহিত হবেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নার্জিস ও গোলাম কবির চৌধুরী শাহিন, জেলা বিএনপির সহসভাপতি নাজিম উদ্দিন লস্কর ও নজমুল ইসলাম পুতুল, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাশরেফুল আলম, উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, কৃষক দলের সভাপতি ফুরুক আহমদ, উপজেলা বিএনপির সহসভাপতি কফিল উদ্দিন মেম্বার, পৌর বিএনপির সহসভাপতি মুজিবুর রহমান মুজিব, সাধারণ সম্পাদক কাউন্সিলর নজরুল ইসলাম, সদস্য সুফিয়ান আহমদ খান, যুববিষয়ক সম্পাদক এম এ আশিক, ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান আতা, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিলেট জেলা যুবদলের মৎস্যবিষয়ক সম্পাদক সুলতান মাহমুদ, গোলাপগঞ্জ যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লায়েছ আহমদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক বাদল আহমদ ও রাজু আহমদ তালুকদার, সদস্য সাকিল আহমদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক তারেক আহমদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমদসহ বিএনপি, যুবদল, ছাত্রদল এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ।

তিন দিনব্যাপী এ মেলায় আধুনিক কৃষিযন্ত্র, উন্নত জাতের ফসল, কৃষি উদ্ভাবন, প্রযুক্তিনির্ভর চাষাবাদ পদ্ধতি এবং কৃষি সম্প্রসারণ বিভাগের বিভিন্ন সেবামূলক কার্যক্রম প্রদর্শন করা হচ্ছে। মেলার মাধ্যমে কৃষকরা আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করবেন বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

এদিকে, বিয়ানীবাজার উপজেলার পৌরসভার খাসারিপাড়ায় নিহত সাদিকুল ইসলাম রূপকের বাড়িতে উপস্থিত হন এমপি এমরান আহমদ চৌধুরী। এ সময় সেখানে এক শোকাবহ ও আবেগঘন পরিবেশ তৈরি হয়।

এমপিকে কাছে পেয়ে পরিবারবর্গ কান্নায় ভেঙ্গে পড়েন নিহতের বাবা-মা ও স্বজনরা। এসময় এমপি এমরান আহমদ চৌধুরী তাদের সান্তনা দেন এবং ঘটনা সুষ্ঠু তদন্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন- বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক, জেলা বিএনপির সহ সভাপতি নাজমুল হোসেন পুতুল, নাজিম উদ্দিন লস্কর, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা, সিনিয়র সহ সভাপতি আব্দুস সবুর, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও তিলপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহবুব আহমদ, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর মিসবাহ উদ্দিন।

এছাড়া বাদ আছর সড়ক দুর্ঘটনায় আহত বিয়ানীবাজার পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজমুল হোসেনকে দেখতে তার বাড়িতে যান এমপি এমরান আহমদ চৌধুরী। এসময় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত

গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত

মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন, দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি হলো মাধ্যমিক পর্যায়। এ সময় অর্জিত

সকল প্রতিকূলতা কাটিয়ে ‘সেবক কিশোর সংঘ’র দুর্গাপূজার প্রস্তুতি

সকল প্রতিকূলতা কাটিয়ে ‘সেবক কিশোর সংঘ’র দুর্গাপূজার প্রস্তুতি

পূজার স্থান সম্প্রসারণ ও মন্দির সংস্কারের উদ্যোগ সব বাধা-বিপত্তি ও প্রতিকূলতা কাটিয়ে সিলেটের ঐতিহ্যবাহী শ্রী শ্রী ঝালোপাড়া নৃসিংহ জিউর মন্দির

হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগরের কার্যক্রম শুরু

হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগরের কার্যক্রম শুরু

হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে জিয়া শিশু-কিশোর মেলা সিলেট মহানগর-এর নবগঠিত আহবায়ক কমিটি।

সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের মতবিনিময় সভা

সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের মতবিনিময় সভা

জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম বলেছেন, বর্তমান বিএনপি সরকার দেশনায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদূরপ্রসারী

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেটের পর্যটন শিল্পের বিকাশ, পর্যটকদের সেবার মানোন্নয়ন এবং ব্যবসায়িক অগ্রযাত্রাকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে ‘ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট’-এর বার্ষিক

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা

কাজী নজরুল বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র : কয়েস লোদী সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)-এর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব

নগর বিএনপি নেতা জাকির মজুমদারের মৃত্যুতে সিউক চেয়ারম্যান কয়েস লোদীর শোক

নগর বিএনপি নেতা জাকির মজুমদারের মৃত্যুতে সিউক চেয়ারম্যান কয়েস লোদীর শোক

সিলেট নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট উন্নয়ন