admin
প্রকাশিত: ৪:৩০ পূর্বাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৫
আল-আমিন মিয়া:
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মানেই বিতর্ক—এ কথা নতুন নয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। মাঠে গড়ানোর আগেই বিতর্কে জর্জরিত এবারের বিপিএল।
সেই চাপের কেন্দ্রবিন্দুতে বিসিবির পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার আহমেদ মিঠু।
সংবাদ সম্মেলনে সরাসরি প্রশ্ন ছোড়া হয়— “আপনি কি আগুনে ঝাঁপ দিয়ে বিপিএল শুরু করছেন?”
উত্তরে মিঠু বলেন, এটা কঠিন কাজ। সাত-আট মাস সময় পেলে আরও গুছিয়ে করতে পারতাম। সত্যি বলতে আমরা আগুন নিয়েই খেলছি। এবার যদি পরিষ্কার বিপিএল করতে না পারি, তাহলে বিপিএল শেষ বলেই ধরে নিতে হবে।
হুট করে বাড়ল দল, যুক্ত হলো নোয়াখালী
দীর্ঘদিন পাঁচ দল নিয়ে বিপিএলের কথা বলা হলেও শেষ মুহূর্তে যুক্ত হয়েছে নোয়াখালী এক্সপ্রেস। ইফতেখার আহমেদের ব্যাখ্যা—নতুন দল যুক্ত হওয়ায় অন্তত ১৫ জন স্থানীয় ক্রিকেটার খেলার সুযোগ পাবেন। ফিক্সচার ব্যবস্থাপনা সহজ হবে, খেলোয়াড়রা বিশ্রাম পাবে।
চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী, রংপুর ও সিলেটের সঙ্গে ষষ্ঠ দল হিসেবে নোয়াখালী যুক্ত হয়েছে। দলটি কিনেছে দেশ ট্রাভেলস। উল্লেখ্য, আগেও তারা ফ্রাঞ্চাইজি কিনতে চেয়েছিল, তবে কাগজপত্রে ঘাটতির কারণে বিসিবি তখন আবেদন বাতিল করেছিল। এবার হঠাৎ করেই তাদের অন্তর্ভুক্তি নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
নিলাম নিয়ে অনিশ্চয়তা, ব্যাংক গ্যারান্টি সংকট
দুইবার নিলামের তারিখ পরিবর্তনের পর অবশেষে ৩০ নভেম্বর নিলাম আয়োজনের সিদ্ধান্ত নেয় বিসিবি। নিলাম হলে ১৯ ডিসেম্বর সিলেটে বিপিএলের পর্দা উঠবে, ফাইনাল ১৬ জানুয়ারি। উদ্বোধনী অনুষ্ঠান হবে ১৭ ডিসেম্বর ঢাকায়।
তবে মূল সমস্যা রয়ে গেছে ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি।
ইফতেখার আহমেদ জানান, সব ফ্রাঞ্চাইজি ২ কোটি টাকা ফি দিয়েছে। কিন্তু ১০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি এখনো সবাই দিতে পারেনি। কেউ চেক, কেউ পে-অর্ডার, কেউ অন্য সম্পদ দেখাচ্ছে।
নিলামের মাত্র চারদিন আগে অন্তত দুটি বা তিনটি ফ্রাঞ্চাইজি ব্যাংক গ্যারান্টি দিতে ব্যর্থ—সংখ্যা নিয়েই স্পষ্ট ধারণা নেই বিসিবির।
ফ্রাঞ্চাইজি ব্যর্থ হলে দল চালাবে বিসিবি
বিসিবি সাফ জানিয়ে দিয়েছে—যদি কোনো ফ্রাঞ্চাইজি পারিশ্রমিক দিতে না পারে, বিসিবি সরাসরি টিম চালাবে। আমাদের কাছে আর্থিক স্বচ্ছতা সবার আগে।
ফিক্সিং তদন্ত, কিন্তু অভিযুক্তরা খেলবেন
গত আসরের ফিক্সিং অভিযোগ তদন্তে গঠিত স্বাধীন কমিটি ৯০০ পাতার প্রতিবেদন জমা দিলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। ফলে অভিযুক্ত ক্রিকেটাররা এবারের বিপিএলে খেলতে পারবেন বলে নিশ্চিত করেছেন ইফতেখার আহমেদ।
বিদেশি ক্রিকেটার ও ব্যবস্থাপনা
বিপিএলে নিবন্ধন করেছিলেন প্রায় ৫০০ বিদেশি ক্রিকেটার। যাচাই শেষে ২৫০ জনকে চূড়ান্ত করেছে কর্তৃপক্ষ। এবার ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজি কাজ করছে না—তারা আগামী আসর থেকে দায়িত্ব নেবে।
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি’র সঙ্গে গতকাল মঙ্গলবার সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের
সৃজনশীল চিন্তা ও জ্ঞানচর্চার প্রসারে সিলেটের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম মেজরটিলা কলেজে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘বাঙালিয়ানা’ নামক দেয়ালিকা উন্মোচন করা
আগামী ১ মে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে সিলেট মহানগর এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুশৃঙ্খল রাখতে এক গুরুত্বপূর্ণ
সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে সোমবার শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংগঠিত রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত শ্রমিকদের দেখতে হাসপাতালে গিয়েছেন সিলেট জেলা
আগামী ২ মে শনিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের পূণ্যভ‚মি সিলেট আগমনকে স্বাগত জানিয়ে
সিলেটের সংবাদ ডেস্ক: আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস আজ। প্রতি বছর এপ্রিল মাসের শেষ বুধবার বাংলাদেশসহ বিশ্বব্যাপী আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস
সিলেটের কানাইঘাট উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে ফারহানা বেগম নামে এক গৃহবধূ তিন সন্তানের জননী খুন হয়েছেন। গতকাল দিবাগত
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জের দিগন্তজোড়া হাওর এখন কৃষকের কান্নার খোরাক। চোখের সামনে তলিয়ে যাচ্ছে সারা